Yuvaan-Subhashree: ইউভানের সঙ্গে কখনো ‘মান-অভিমান’ চলে? পাঁচ বছরের ছেলেকে নিয়ে কী জানালেন শুভশ্রী

বরাবরই নিজের মাতৃত্বকে বিশেষ গুরুত্ব দিয়েছেন রাজ-পত্নী। এমনকী, সদ্য অভিনয়ে পা রাখা অবস্থাতেও শুভশ্রীকে বারবার বলতে শোনা গিয়েছে, ‘ভালো মা হতে চান’। দুই সন্তান ইউভান-ইয়ালিনিকে বড় করছেন রাজ ও শুভশ্রী। 

Published on: Jun 15, 2026, 17:51:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শুভশ্রীর সোশ্যাল মিডিয়া বায়োতে জ্বলজ্বল করছে, ‘প্রাউড মাম্মা’। বরাবরই নিজের মাতৃত্বকে বিশেষ গুরুত্ব দিয়েছেন রাজ-পত্নী। এমনকী, সদ্য অভিনয়ে পা রাখা মেয়েটাও বারবার বলত, ‘ভালো মা হতে চান’।

রাজ-শুভশ্রী-ইউভান।
রাজ-শুভশ্রী-ইউভান।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর রাজ চক্রবর্তী বিয়ে করেন ২০১৮ সালে। তাঁদের দুই সন্তান। ছেলে ইউভানের বয়স এখন সাড়ে পাঁচ। আর ইয়ালিনির বয়স আড়াই বছরের আশেপাশে। ছেলে একটু বড়, তা এখন থেকে কি মায়ের সঙ্গে অভিমান হয় ইউভানের?

সম্প্রতি নিজের নতুন ছবির প্রচারে মিডিয়ার মুখোমুখি হয়ে ছেলেকে নিয়ে কথা বললেন অভিনেত্রী। শুভশ্রী বললেন, ‘আমার অভিমান ভাঙাতে কোনো অসুবিধা নেই। যে আমার উপর অভিমান করবে, তাকে আমি এক সেকেন্ডের মধ্যে সরি বলতে পারি, কারণ আমার কাছে সেই মানুষগুলো খুব ইম্পর্টেন্ট, যে আমার উপর অভিমান করে। আমার বাড়িতে এখন অভিমানের পালা ইউভানের সঙ্গে চালু হয়ে গিয়েছে। ইউভানেরও আমার উপরে। খুবই মজার।’

করোনা লকডাউনে গর্ভে এসেছিল সন্তান। সেই সয় একপ্রকার ঘরবন্দিই থাকতে হয়েছিল। এমনকী, ইউভানের জন্মের মাসখানেক আগে করোনায় হারান শ্বশুরমশাইকে। ইউভানের কোলে আসা, হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা, ছেলের প্রথম বসতে শেখা, হাঁটা-চলা, প্রথম স্কুল, সমস্ত মুহূর্ত শেয়ার করে নিয়েছেন সোশ্য়াল মিডিয়ায়। ছেলের পাঁচ বছরের জন্মদিনে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘হ্যাপি ইউভান ডে। পাঁচ বছরের জন্মদিন। আমার জান। আমার সবকিছু’।

ছেলের সঙ্গে মিল রেখেই মেয়ের নাম ইয়ালিনি রেখেছেন রাজ ও শুভশ্রী। দাদা আর বোনের খুব ভাব। এখন থেকেই সে যত্ন নেয় বোনুর। ইউভান খেলাধুলো করতে খুব ভালবাসে। তায়কোয়ান্দো থেকে ফুটবল, তার পছন্দের তালিকা বেশ লম্বা। রাজ ও শুভশ্রীও চেষ্টা করেন, কাজের বাইরে যেটুকু সময় পান তা পরিবারকে দিতে।

কাজের সূত্রে, শুভশ্রীকে এরপর দেখা যাবে ‘অভিমান’ সিনেমায়। আসছেন টলিউডের তিন খ্যাতনামা অভিনেতা একসঙ্গে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের সিনেমা নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই ট্রেলার জিতে নিয়েছে দর্শকদের মন। ছবির পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসার নানা রং লুকিয়ে আছে গল্পে। অতীতের এক রকস্টার, তার এক অনুরাগী, আর সেই রকস্টারের ছেলে, এই তিন চরিত্রকে ঘিরেই এগোবে গল্প। ১৯ জুন মুক্তি পাচ্ছে অভিমান।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More