বার্ষিক অনুষ্ঠানে ইউভানের নাচ, প্রাউড মাম্মা শুভশ্রী! কলকাতার এই নামি স্কুলের ছাত্র রাজ-পুত্র?

২০১৮ সালে বিয়ে করেন রাজ ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর ২০২০ সালে তাঁদের প্রথম সন্তান ইউভানের জন্ম হয়। এরপর ২০২৩ সালে রাজ-শুভশ্রীর কোলে আসে তাঁদের মেয়ে ইয়ালিনি।

May 15, 2026, 18:57:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সংসার-কাজ-দুই সন্তান-- সবটাই সুদক্ষ হাতে সামলাচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিয়ের আগে থেকেই শুভশ্রী বলেছিলেন, তিনি ভালো মা হতে চান। এমনকী অভিনেত্রীর বায়োতেও লেখা, ‘প্রাউড মাম্মা’। কাজ না থাকলে, সন্তানের সমস্ত কাজ শুভশ্রী করেন একা হাতেই। তা সে সন্তানদের খাওয়ানো হোক, স্নান করানো বা পড়াশোনা--সামলান সবটা।

মা শুভশ্রীর কোলে ইউভান।
মা শুভশ্রীর কোলে ইউভান।

শুক্রবার ইনস্টাগ্রামে ছেলে ইউভানের একটি ভিডিয়ো শেয়ার করলেন শুভশ্রী। যা ছেলের বার্ষিক অনুষ্ঠানের সময় তোলা। আর ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘মাই হিরো’, সঙ্গে রেড হার্ট ইমোজি। দক্ষিণ কলকাতার RP Goenka International School-এ পড়াশোনা করছে ইউভান এখন।

২০১৮ সালে বিয়ে করেন রাজ ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর ২০২০ সালে তাঁদের প্রথম সন্তান ইউভানের জন্ম হয়। এরপর ২০২৩ সালে রাজ-শুভশ্রীর কোলে আসে তাঁদের মেয়ে ইয়ালিনি। শুভশ্রী প্রায়শই ছেলে-মেয়ের ছবি ও ভিডিও শেয়ার করেন, যা নেটিজেনদের মন জয় করে নেয়।

ইয়ালিনির জন্মের অনেক আগে থেকেই ইউভানের মনে বোনের জন্য জায়গা তৈরি করেছিলেন শুভশ্রী। তাঁকে বোঝানো হয়েছিল যে সে বড় ভাই হতে চলেছে এবং তার দায়িত্ব বাড়তে চলেছে। নায়িকা জানিয়েছিলেন, 'বাচ্চাদের মনস্তত্ব বুঝতে আমি বই পড়ছি। উপলব্ধি করেছি ইয়ানিলির জন্মের পর ইউভানকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন। কারণ ওর মধ্যে অনুভূতিগুলো তৈরি হয়ে গেছে। ওর যেন মনে না হয় বোন আসার পর ওকে অবহেলা করা হচ্ছে।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More