Subhashree-Rishab: ভোটপ্রচারে ব্যস্ত রাজ, রবিবাসরীয় রাতে কাকে দেখে বাকরুদ্ধ শুভশ্রী? রইল বিশেষ মুহূর্ত
Subhashree-Rishab: বিতর্ক পিছু ছাড়ছে না সেতারবাদত ঋষভ রিখিরামের। এর মাঝেই শহর কলকাতায় হাজির ঋষভ। তাঁর সেতারের সুরে মন মজল শুভশ্রীর।
Subhashree Ganguly: বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রোদে পুড়ে দিনভর জনসংযোগ আর ভোটপ্রচারে ব্যস্ত ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। কিন্তু রবিবার রাতে রাজের অনুপস্থিতিতেই শহরের এক প্রান্তে সুরের মায়াজালে ধরা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিতর্কিত অথচ অসামান্য প্রতিভাবান সেতারবাদক ঋষভ রিখিরামের কনসার্টে দেখা গেল নায়িকাকে। ঋষভের আঙুলের জাদুতে সেতারের তারগুলো যখন কথা বলছিল, তখন অডিটোরিয়ামে উপস্থিত সবার মতো শুভশ্রীও কার্যত বাকরুদ্ধ।

রাজ নেই, সঙ্গী বান্ধবী
ভোটের ডিউটি সামলে রাজের পক্ষে এই মিউজিক্যাল সফরে আসা সম্ভব হয়নি। কিন্তু শুভশ্রী যেন মনস্থির করেই ফেলেছিলেন রবিবার রাতটা হবে ধ্রুপদী সুরের। রাজকে ছাড়াই বান্ধবীর সঙ্গে কনসার্টে পৌঁছে গিয়েছিলেন তিনি। ঋষভের সেতারের ঝঙ্কার এদিন শুভশ্রীকে এতটাই মুগ্ধ করে যে, তিনি তাঁর মুগ্ধতার কথা সমাজমাধ্যমে শেয়ার করতেও ভোলেননি। সুরের এই মহাজাগতিক অভিজ্ঞতাই যেন সারা সপ্তাহের ক্লান্তি ধুয়ে দিল নায়িকার। ক্যাপশনে লেখেন, ‘বাকরুদ্ধ’।
সান্যা মালহোত্রার সঙ্গে প্রেম ভাঙার চর্চাকে ঘিরে গত কয়েকদিন ধরেই আলোচনায় ঋষভ। তবে তিলোত্তমাকে এদিন ধ্রুপদী সঙ্গীতের সুরে রাঙিয়ে দিলেন তিনি। তাঁর সুরের ঝংকার মুগ্ধ করল সকলকে।
লক্ষ্য এখন ‘দেশু ৭’
তবে স্রেফ গান শুনেই সময় কাটছে না শুভশ্রীর। রবিবারের এই সুরের রিচার্জ নিয়ে তিনি এবার ফিরবেন ফ্লোরে। কারণ সামনেই তাঁর মেগা প্রজেক্ট ‘দেশু ৭’ (DESU 7)। মেগাস্টার দেবের পরিচালনা ও অভিনয়ে এই ছবিতে শুভশ্রীকে দেখা যাবে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে। একদিকে রাজের ভোটযুদ্ধ, আর অন্যদিকে ‘দেশু ৭’-এর মতো বিগ বাজেট ছবির প্রস্তুতি— সব মিলিয়ে শুভশ্রীর রোজনামচা এখন রীতিমতো হাউসফুল। সঙ্গে তিনি একজন দায়িত্বশীল মা-ও। ইউভান আর ইয়ানিলি-র দায়িত্বও সামলাচ্ছেন।
রাজ প্রকাশ্য রাজনীতিতে ৫ বছর কাটিয়ে ফেলেছেন। তারকা পরিচালকে আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বরের হয়ে অবশ্য় প্রচারে যোগ দিতে দেখা যায় না শুভশ্রীকে। রাজনীতির আঙিনা থেকে নিজেকে গুটিয়েই রেখেছেন শুভশ্রী।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


