‘আমাদের পরিবারের প্রাণপাখি…’! শুভশ্রীর মেয়ে ইয়ালিনি কোলে দেবশ্রী, বোনের সঙ্গে ঝামেলা মিটল?
বর্ধমানের বাড়িতে কালীপুজোয় মুখোমুখি হয় দুই বোন দেবশ্রী-শুভশ্রী। শুভশ্রী-রাজের সঙ্গে ছবি না দিলেও, কোলে ইয়ালিনিকে নিয়ে ইমোশনাল পোস্ট শেয়ার দেবশ্রীর।
দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শুভশ্রীর নাকি মুখ দেখাদেখি বন্ধ, এমন খবরই ছিল সংবাদমাধ্যম-সহ নেটপাড়ায়। তবে সেই ভুল ভাঙে কালীপুজোয়। বর্ধমানের বাড়িতে কালীপুজোয় মুখোমুখি হয় দুই বোন। শুভশ্রী-রাজের সঙ্গে ছবি না দিলেও, কোলে ইয়ালিনিকে নিয়ে ইমোশনাল পোস্ট শেয়ার দেবশ্রীর।

ইয়ালিনিকে জাপটে ধরে ছবি শেয়ার করলেন দেবশ্রী। লিখলেন, ‘আমার মহামায়া, আমার রাজরানী, আমাদের ছোট্ট পুতুল, আমাদের পরিবারের প্রাণপাখি, আমার ছোট্ট ইয়ামা’।
বর্ধমানের গঙ্গোপাধ্যায় বাড়ির পুজো ৪৫০ বছরের পুরনো। শোনা গিয়েছিল, রাজনৈতিক মতভেদের কারণে নাকি মনোমালিন্য। একসময় রাজের হয়ে দেবশ্রী তৃণমূলের হয়ে ভোট প্রচারে অংশ নিয়েছিলেন। তবে তারপর ২০২৩ সাল নাগাদ আচমকাই যোগ দেন বিজেপিতে। এমনকী, নির্বাচনে হারের পর যখন রাজের মুখে কাদা ছোড়া হয় তখন বোনের বরের পাশে না দাঁড়িয়ে, সমালোচনা করেছিলেন এক সংবাদমাধ্যমের কাছে। যা নিয়েও নাকি দুই বোনের মাঝে দূরত্ব বাড়ে।
তবে দেবশ্রী যদিও হাওয়ায় উড়িয়ে দেন দেবশ্রীর সঙ্গে ঝামেলার খবর। বরং আনন্দবাজারকে বলেন, ‘আমার সঙ্গে ওর কোনওদিন কোনও সমস্যা ছিল না। সাধারণ পরিবারে ভাই-বোনেদের মধ্যে যে টুকটাক ঝগড়া হয়, আমাদের মধ্যে সেটুকুও হয় না। কারণ আমি ওর চেয়ে ছ’বছরের বড়।’ শুধু তাই নয় দেবশ্রীর দাবি, যা রটেছে সবটাই ভুয়ো। বাড়িতে থাকলে তাঁরা কখনোই রাজনীতি নিয়ে আলোচনা করেন না। এমনকী, রাজ যখন বিধায়ক ছিলেন তখনো করতেন না।
দেবশ্রী গঙ্গোপাধ্যায় বর্তমানে অভিনয় জগত থেকে কিছুটা দূরেই রয়েছেন। তিনি বর্তমানে ফ্যাশন এবং বিশেষ করে গয়না ডিজাইনের ব্যবসায় হাত দিয়েছেন। ০২২ সালে মুক্তিপ্রাপ্ত রাজর্ষি দে পরিচালিত ‘আবার কাঞ্চনজঙ্ঘা’য় দেখা যায় শুভশ্রীর দিদিকে। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এবং উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত ‘ফাটাফাটি’-তেও ছিলেন। এছাড়াও দেখা যায় ‘সাদা রঙের পৃথিবী’তে। ছোট পর্দা. কাজ করেছেন ‘জল থই থই ভালোবাসা’-তে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


