দেব-রাজের সঙ্গে এক ছাদের নীচে শুভশ্রী! বাজেট ফ্রেন্ডলি পোশাকে নজরকাড়া রাজ ঘরণী, দাম কত?
দাম একদম সাধ্যের মধ্যে। সাদা ওয়েস্টকোট আর ট্রাউজারে জি বাংলার ইভেন্টে সুন্দরী শুভশ্রী। জানেন নায়িকার পোশাকের দাম কত?
সম্প্রতি ‘জি বাংলা-এর বিশেষ উদ্যাপন অনুষ্ঠানে স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরে হাজির হয়েছিলেন টলিউডের ’লেডি সুপারস্টার' শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লাল গালিচায় ঐতিহ্যবাহী পোশাকের বদলে একটি অফ-হোয়াইট বা অয়েস্টার শেডের স্টাইলিশ ওয়েস্টার্ন ওয়েস্টকোটে দেখা মেলে অভিনেত্রীর, যা খুব দ্রত নজর কেড়েছে ফ্যাশন প্রেমীদের।

এদিনের অনুষ্ঠানে একইসঙ্গে প্রাক্তন ও বর্তমানের সাথে দেখা মিলল শুভশ্রীর। অনুষ্ঠানে হাজির ছিলেন দেবও।
শুভশ্রীর আউটফিট ও ফ্যাশন বিবরণ
শুভশ্রীর পরা এই বোট নেক ওয়েস্টকোটটি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড 'জারা' (ZARA)-র সংগ্রহের। বুকে চেনা টানা এই ওয়েস্টকোট শুভশ্রীর লুকে ‘চারচান্দ’ লাগিয়েছে। স্লিভলেস এই বোট-নেক ওয়েস্টকোটে রয়েছে একটি চমৎকার 'V' আকৃতির নেকলাইন কাট ও জিপের ফিনিশিং, যা শুভশ্রীর লুকে এক লহমায় এলিগ্যান্ট ও মডার্ন টাচ এনে দিয়েছে।
পোশাকের দাম ও অ্যাক্সেসিবিলিটি
তারকাদের বিলাসবহুল ফ্যাশন মানেই যেখানে লাখ টাকার হিসাব, সেখানে শুভশ্রীর এই স্টাইলিশ আউটফিটটি কিন্তু বেশ সাশ্রয়ী ও বাজেটের মধ্যেই! কত দাম? জারা ইন্ডিয়ার (ZARA India) অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই ওয়েস্টকোটটির আসল দাম ২,৯৫০ টাকা।

নিজের লুক কম্প্লিট করতে এই ওয়েস্ট কোটের সঙ্গে শুভশ্রী পরেছিলেন একটি হাই ওয়েস্ট স্ট্রেট লেগ ট্রাউজার। সেটির দামও সাধ্যের মধ্যে, ২,৯৫০ টাকা। অর্থাৎ শুভশ্রীর লুক পেতে আপনার গ্যাঁটগচ্ছা যাবে মাত্র ৫,৯০০ টাকা।
অর্থাৎ, খুব বেশি বাজেট না খরচ করেও চাইলেই শুভশ্রীর মতো এই স্মার্টি ও স্টাইলিশ আউটফিটটি আপনার ওয়ারড্রবে তুলে নিতে পারেন অনায়াসেই।
ওদিকে গোটা অনুষ্ঠানে বউকে আগলে রাখলেন রাজ। নিজের হাতে শুভশ্রীকে খাইয়েও দিলেন। দুজনের রসায়ান দেখে খুশি অনুরাগীরা। প্রসঙ্গত, এদিন বউকে টেক্কা দিয়ে সেজেছিলেন রাজ। রাজের লুকে রয়েছে ক্লাসিক ফর্মাল টাচ। তিনি পরেছেন একটি ফুল-স্লিভ সাদা শার্ট (হাতা গুটিয়ে পরা) এবং সঙ্গে কালার কন্ট্রাস্ট তৈরি করে কালো ট্রাউজার্স। চোখে তাঁর সিগনেচার কালো ফ্রেমের চশমা, মুখে ট্রিম করা দাড়ি এবং হাতে একটি স্মার্টওয়াচ।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


