Mimi-Subhashree: ‘কুইন’ মিমিতে বুঁদ শুভশ্রী! রাজের প্রাক্তনের প্রশংসায় কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়
এল মিমি চক্রবর্তীর বাংলা ওয়েব সিরিজ কুইনস-এর টিজার। যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে নেটপাড়ার। শুভেচ্ছাবার্তা পাঠালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।
বাংলার অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আসছে মিমি চক্রবর্তীর ‘কুইনস’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার। নারী কেন্দ্রিক গল্প হতে চলেছে, যেখানে অ্যাকশন মোডে দেখা যাবে মিমিকে। এমনিতেই এই ঘরনার পুরনো খিলাড়ি তিনি। যার মধ্যে অন্যতম হল ‘ডাইনি’। আর কুইনসে মিমিকে দেখে মুগ্ধ স্বয়ং রাজ-ঘরনী। শুভেচ্ছাবার্তা এল শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের থেকে।

উত্তরবঙ্গের প্রেক্ষাপটে বোনা হয়েছে গল্প। বিয়ের রাতেই খুন হয় স্বামী। সঙ্গে বাড়ির আরও ৩ পুরুষ। পড়ে আছে চার মহিলা। তবে ভয় পাওয়া নয়, এই চার মহিলা বেছে নেয় প্রতিশোধের রাস্তা। অন্যায়ের মুখোশ খুলতে জীবনকে বাজি রাখতেও রাজি যারা। নির্ঝর মিত্র পরিচালিত ওয়েব সিরিজের টিজার শেয়ার করে হইচই প্ল্যাটফর্মের পক্ষ থেকে লেখা হয়, ‘রক্তে লেখা প্রতিশোধের গল্পে এবার অস্ত্র তুলে নেবে চার নারী। এই 'Queen'-রা কি জিততে পারবে নাকি সাম্রাজ্য শেষ করে দেবে ওদের?’
আর মিমির নতুন কাজের প্রশংসায় পঞ্চমুখ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করলেন, ‘দারুণ লাগল! দেখার জন্য মুখিয়ে আছি।’ আর শুভশ্রীর এই মন্তব্যের জবাবও দিলেন মিমি। ‘শুভ’ বলে ডেকে একগুচ্ছ লাল হৃদয়ের ইমোজি।

একসময় রাজ চক্রবর্তীকে ঘিরে তলানিতে এসে ঠেকেছিল মিমি ও শুভশ্রীর সম্পর্ক। শোনা যায়, দুই নায়িকার মাঝে পেন্ডুলামের মতো দুলেছিলেন রাজ। শেষমেশ বেছে নেন শুভশ্রীকেই। এমনকী, তারপর থেকে অভিনেত্রীর কোনো নতুন সম্পর্কের কথাও খবরে আসেনি। এমনকী সেই সময় কাদা ছোড়াছুড়িও কম হয়নি।
তবে এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এমনকী, রাজ-শুভশ্রীর ছোট সন্তান ইয়ালিনির জন্মের পর উপহারও এসেছিল মিমির থেকে। এনকী বছরখানেক আগে একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালীন মিমি ও শুভশ্রী একে অপরকে টলিউডের 'দীপিকা' এবং 'লেডি সুপারস্টার' বলে সম্বোধন করেন। মিমিকে শুভশ্রীর চুমু খাওয়ার একটি রিল ভিডিয়োও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।
ইতিমধ্যেই ‘কুইনস’ আলোড়ন ফেলে দিয়েছে। হইচইয়ের শেয়ার করা পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন, ‘শেষে মিমির তাকানো। উফফফ… গায়ে কাঁটা দিচ্ছে।’ আরেকজন লেখেন, ‘মিমি বেস্ট। এই কারণে আমার প্রিয়।’ আরেকটি কমেন্টে লেখা হয়, ‘এরকমই নায়িকা প্রধান সিনেমা-লিরিজ আরও বানানো হোক। টিজার ফাটাফাটি।’ ১২ জুন প্রিমিয়ার হচ্ছে কুইনস-এর। মিমির চরিত্রের নাম মীরা। এছাড়াও রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়, পায়েল দে, অর্ণ মুখোপাধ্যায়, দুর্বার শর্মা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


