‘কত ভালো, ম্যাচিওরড আর…’! দেশু ৭-এর প্রোমোশনে প্রাক্তনের প্রশংসা শুভশ্রীর, পাশে বসে রীতিমতো ব্লাশ করলেন দেব

বৃহস্পতিবার ছিল দেশু ৭-এর শ্রীরামপুর ইভেন্ট। আর সেখানে দেব তাঁর ছবির নায়িকা শুভশ্রীর থেকে জানতে চান, ‘কেমন লাগল আমার সঙ্গে কাজ করে?’ কী জবাব এল রাজ-পত্নীর থেকে। 

Published on: Oct 2, 2026, 13:30:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আপাতত জোরদার প্রোমোশন চলছে দেশু ৭ ছবির। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি ২০২৬ সালের দুর্গাপুজোয় আসছে পর্দা কাঁপাতে। বৃহস্পতিবার ছিল ছবির শ্রীরামপুর প্রোমোশন। এদিনের অনুষ্ঠানে দেব ও শুভশ্রীর সঙ্গে দেখা গেল ইধিকা পাল ও অনির্বাণ ভট্টাচার্যকে।

‘কেমন লাগল আমার সঙ্গে কাজ করে?’, শুভশ্রীকে প্রশ্ন দেবের। কী জবাব এল।
‘কেমন লাগল আমার সঙ্গে কাজ করে?’, শুভশ্রীকে প্রশ্ন দেবের। কী জবাব এল।

এদিন দেব নিজের নায়িকাকে প্রশ্ন করেন, ‘শুভশ্রীকে নিয়ে এটা আমার প্রথম ট্যুর। এমনিতে ওকে আর কী বলব। ও হ্যাঁ না বললে আমরা আজ এখানে বসেই থাকতাম না। অন্য ছবি হত হয়তো, কিন্তু এটা হত না। কেমন লাগল আমার সঙ্গে কাজ করে?’

শুভশ্রী এর জবাবে বলেন, ‘এটা তো সবাই জেনে গিয়েছে। অনেকে আমাকে একপেশেও বলছেন। তাতে আমার কিছু যায় আসে না। কারণ মানুষ যখন ছবিটা দেখবে তখন বুঝতে পারবে আমাদের ইন্ডাস্ট্রি কত ভালো, ম্যাচিওরড আর নিউ এজ ডিরেক্টরকে পেয়েছে’। আর অভিনেত্রী যখন প্রশংসা করছিলেন, তখন পাশে বসে রীতিমতো লজ্জা পেতে দেখা যায় দেবকে।

শুভশ্রীর কথার মাঝে ইধিকা বলে ওঠেন, ‘তুমি সবসময় বলো দেব এন্টারটেন্টমেন্ট ভেঞ্চার্স সবসময় নতুনদের সুযোগ দেয়। তাহলে আমরা বলতে পারি, এবার একজন নতুন পরিচালককেও সুযোগ দিয়েছে, আর তার নাম দেব।’

এতে শুভশ্রী বলেন, ‘অফকোর্স সুযোগ দিয়েছে। এবার অনেকে এই সুযোগটাকে কীভাবে কাজে লাগাবে সেটা বুঝতে পারে না। বাট দেব সেটা সুন্দর করে কাজে লাগিয়েছে। সেটা ১৬ তারিখ থেকে মানুষ বুঝতে পারবে। এটা ছোট ছবি নয়। এটা অনেক বড় ছবি। টিজার দেখে, গান দেখে বুঝতে পারা গিয়েছে। যেরকম কমার্শিয়াল ছবি দেখে আমরা বড় হয়েছি, সেটাকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা। খাদান থেকেই শুরু, খাদান-রঘু ডাকাতের পর এটা আরও বড় স্কেলে।’

পরিচালক দেবের কাজ দেখার জন্য রীতিমতো মুখিয়ে আছেন তাঁর ভক্তরাও। ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে দেশু ৭। ছবিতে দেব-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকারের মতো তারকারা। দেশু ৭ কেবল একটি সাধারণ প্রেমের গল্প নয়, বরং বহু বছর ধরে বিচ্ছিন্ন হয়ে থাকা দুই পুরনো প্রেমিকের পুনরায় মিলিত হওয়ার আবেগঘন এক গল্প। সঙ্গে গল্পের পটভূমিতে রয়েছে গভীর রাজনৈতিক সংঘাত, তীব্র উত্তেজনা এবং প্রতিশোধের আবহ। পুজোয় দেশু ৭ ছাড়াও যে ছবিগুলি মুক্তি পাওয়ার কথা রয়েছে তা হল দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র, বহুরূপী দ্য গোল্ডেন ডাকু এবং এম্পারার ভার্সেস শরৎচন্দ্র।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More