‘কবে দিমু গলায় মালারে…’! শুভশ্রীর সঙ্গে নাচ দেবের, উসকে দিল দেশু-র পুরনো স্মৃতি

‘কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে’-তে গানে নাচতে দেখা গেল দেশুকে। দেশু সাতের শ্যুটিং শেষ, পুজো মুক্তি নিয়ে উচ্ছ্বাস দেব-শুভশ্রীর অনুরাগীদের। 

Published on: Aug 20, 2026, 12:59:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শেষ হয়েছে ‘দেশু সাত’-এর শ্যুট। বুধবারেই একগুচ্ছ ছবি দিয়ে সে ঘোষণা করেছিলেন শুভশ্রী। এমনকী পরিচালক দেবের প্রশংসাও করেছিলেন খোলা গলায়। আর এবার ‘কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে’-তে গানে নাচতে দেখা গেল দেশুকে।

দেবের সঙ্গে ‘কবে দিমু গলায় মালারে’-তে নাচলেন শুভশ্রী।
দেবের সঙ্গে ‘কবে দিমু গলায় মালারে’-তে নাচলেন শুভশ্রী।

নাচের ভিডিয়ো শেয়ার করে শুভশ্রী লিখলেন, ‘কৃতজ্ঞতা, গর্ব আর কিছুটা আবেগে ভরা হৃদয়ে আমরা DeSu7-এর কাজ সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করছি। এই ছবিটির জন্য যারা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুটিং হয়তো শেষ হয়েছে, কিন্তু DeSu7-কে নিয়ে আমাদের যাত্রা কেবল শুরু হল। এই পুজোয় দেখা হবে প্রেক্ষাগৃহে!’

আর অভিনেত্রীর এই পোস্টে এক ভক্ত মন্তব্য করলেন, ‘অনেক কিছু মনে পরে গেল গান শুনে’। আরেকজন লেখেন, ‘ঘরের দরজা বন্ধ করে এই গান চালিয়ে আমরা নাচতাম।’ আরেকজন লেখেন, ‘খুব প্রিয় একটা জুটি ছিল, দেবের সিনেমা দেখতাম অনেক। পছন্দের নায়ক ছিল কিন্তু মাঝে দেব এর মধ্যে আর আগের সে রকম মজা পেতাম না। দেব শুভশ্রীর সেই পুরনো খুনসুটি এই ছবিতে দেখতে পাব ভেবেই খুব ভালো লাগছে। অনেক শুভ কামনা এই জুটির জন্য।’

পরিচালক দেবের প্রশংসায় এর আগেও সরব হয়েছেন শুভশ্রী। এক সাক্ষাৎকারে রাজ-পত্নী স্পষ্ট জানিয়েছিলেন যে, কোনো সাক্ষাৎকারে ‘পরিচালক দেব’কে নিয়ে কথা বলতে চান না। কারণ ‘পরিচালক দেব’-কে নিয়ে একদম পৃথক একটি সাক্ষাৎকার দিতে চান।

প্রসঙ্গত, পরিচালক হিসেবে দেশু সাত দিয়েই পরিচালনায় ডেবিউ করলেন দেব। পুজোয় মুক্তি পাওয়া একগুচ্ছ ছবির মধ্যে এখন এটিই রয়েছে এগিয়ে। বলে রাখা ভালো, প্রিমিয়ার শো-র টিকিটও বিক্তি হয়ে গিয়েছে ছবির ঘোষণা হওয়ার পরপরই।

বুধবার দেবকে নিয়ে পোস্টে শুভশ্রী লিখেছিলেন, ‘সত্যি বলতে, শুরুতে আমার মনে কিছুটা ঈর্ষা হয়েছিল— একজন পরিচালক হিসেবে তোমার কাজের পরিকল্পনা ও স্বচ্ছ ধারণা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, 'সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করার পাশাপাশি ও কখন চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের এত খুঁটিনাটি শিখে নিল? কীভাবে ও সবটা সামলে নিল?' কিন্তু সিনেমার কাজ যত এগিয়েছে, ঈর্ষার বদলে আমি বরং অনুপ্রাণিত হয়েছি। …আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, 'Desu7' মুক্তি পেলে আমাদের চলচ্চিত্র জগৎ এমন একজন নতুন প্রজন্মের নির্মাতাকে পাবে, যিনি চমৎকার সব গল্পের মাধ্যমে সাধারণ দর্শকদের মুগ্ধ করবেন।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More