বিয়ের পর প্রিয়াঙ্কার প্রথম জন্মদিন, আদরে আদরে ভরালেন শুভ্রজিৎ

গত ৩ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন শুভ্রজিৎ সাহা এবং প্রিয়াঙ্কা মিত্র। বিয়ে ঠিক আগে চিরসখা ধারাবাহিকে অভিনয় করছিলেন প্রিয়াঙ্কা এবং অন্যদিকে শুভ্রজিৎ অভিনয় করছিলেন ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকে।

Published on: Aug 13, 2026, 14:00:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত ৩ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন শুভ্রজিৎ সাহা এবং প্রিয়াঙ্কা মিত্র। বিয়ে ঠিক আগে ‘চিরসখা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন প্রিয়াঙ্কা এবং অন্যদিকে শুভ্রজিৎ অভিনয় করছিলেন ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকে। তবে বিগত কিছু মাস আগে শুটিং চলাকালীন পায়ে চোট পাওয়ার জন্য ধারাবাহিক ছেড়ে দিতে বাধ্য হয় শুভ্রজিৎ।

বিয়ের পর প্রিয়াঙ্কার প্রথম জন্মদিন, আদরে আদরে ভরালেন শুভ্রজিৎ
বিয়ের পর প্রিয়াঙ্কার প্রথম জন্মদিন, আদরে আদরে ভরালেন শুভ্রজিৎ

তবে এখন শুভ্রজিৎ অনেকটাই সুস্থ। নতুন প্রজেক্ট শুরু করার আগে সপরিবারে ঘুরেও আসেন তিনি। এবার ঘরোয়া ভাবে পালন করলেন স্ত্রীর জন্মদিন। বিয়ের পর এটা প্রিয়াঙ্কার প্রথম জন্মদিন, তাই খুব স্বাভাবিকভাবেই এই দিনটা অভিনেত্রীর কাছে ভীষণ স্পেশাল। অন্যদিকে শুভ্রজিৎ চেষ্টা করেছেন স্ত্রীকে যথাসম্ভব স্পেশাল ফিল করানোর জন্য।

আরও পড়ুন: বারবার আসছে প্রাণনাশের হুমকি, FIR দায়ের করে কী বললেন ডোনা গঙ্গোপাধ্যায়?

ফুল, বেলুন দিয়ে বাড়ি সাজিয়ে কেক কেটে জন্মদিন সেলিব্রেট হল বাড়িতেই। বার্থডে গার্ল পরেছিলেন একটি অফ হোয়াইট ড্রেস এবং শুভ্রজিতের পরনে ছিল কালো রঙের টিশার্ট। আদর করে, চুমু খেয়ে স্ত্রীর বিশেষ দিন আরও বেশি স্পেশাল করে তোলেন অভিনেতা।

বার্থডে গার্লের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করার বিভিন্ন মুহূর্ত শেয়ার করে শুভ্রজিৎ লেখেন, ‘তুমি যেমন সকলের প্রতি মিষ্টি ব্যবহার কর ঠিক তেমনি যেন ব্যবহার তুমি ফিরে পাও। কামনা করি তুমি যা ডিজার্ভ করো তার থেকে যেন অনেক বেশি কিছু পাও। শুভ জন্মদিন। আমার ভালবাসা। এইভাবেই আরো এগিয়ে যাও। নিজেকে কখনও হারিও না।’

আরও পড়ুন: আবার ধারাবাহিকের ফিরছেন সঞ্চারী, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

প্রসঙ্গত, বিয়ের পর সবকিছুই একদম অন্যরকম ভাবে কেটেছে শুভ্রজিতের। গত জুন মাসে যেমন জামাইষষ্ঠী খেতে গিয়েছিলেন ভাঙ্গা পা নিয়ে। জীবনের প্রথম জামাইষষ্ঠী, তাও আবার ভাঙ্গা পা নিয়ে উদযাপন করেছিলেন তিনি। তবে পরিস্থিতি যেমনই হোক না কেন, অভিনেতাকে সবসময় হাসিমুখেই দেখতে পাওয়া গিয়েছে। প্রিয়াঙ্কা সব পরিচিতিতে স্বামীকে সাপোর্ট করতে পিছপা হন না।