Subhrojit Saha: 'দয়া করে ট্রোল করবেন না...', সায়নকে বাঁচাতে দর্শকদের কাছে বিশেষ আবেদন করলেন শুভ্রজিৎ

Subhrojit Saha: ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন আচমকাই পায়ে চোট লাগে শুভ্রজিৎ সাহার। প্রথমদিকে বেশ কিছুদিন কাজ করেছিলেন ঠিকই কিন্তু পরে যন্ত্রণা বেড়ে যাওয়ায় তিনি ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই মুহূর্তে শুভ্রজিৎ সাহার বদলে অভিনয় করছেন সায়ন বসু।

Updated on: Jun 24, 2026, 21:34:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Subhrojit Saha: ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন আচমকাই পায়ে চোট লাগে শুভ্রজিৎ সাহার। প্রথমদিকে বেশ কিছুদিন কাজ করেছিলেন ঠিকই কিন্তু পরে যন্ত্রণা বেড়ে যাওয়ায় তিনি ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই মুহূর্তে শুভ্রজিৎ সাহার বদলে অভিনয় করছেন সায়ন বসু।

সায়নকে বাঁচাতে দর্শকদের কাছে বিশেষ আবেদন শুভ্রজিৎ
সায়নকে বাঁচাতে দর্শকদের কাছে বিশেষ আবেদন শুভ্রজিৎ

কিন্তু এর মধ্যেই ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকের নতুন প্রমো আসতেই কটাক্ষের সম্মুখীন হতে হল সায়ন বসুকে। ‘শুভ্রজিৎ সাহাকে আবার ফিরিয়ে আনা হোক, না হলে ধারাবাহিক দেখব না’, এমন মন্তব্যে ভরে গিয়েছে মুক্তি পাওয়া প্রমোর কমেন্ট বক্স। তাই এবার সায়নকে কটাক্ষের হাত থেকে বাঁচাতে মাঠে নামলেন শুভ্রজিৎ।

আরও পড়ুন: স্ত্রীকে স্পর্শ করার অপরাধে শাস্তি মৃত্যু! সম্রাটের নতুন রূপে ভয়ে কাঁটা ঝিনুক

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভ্রজিৎ লেখেন, ‘আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। রাহুল চরিত্রটি সঙ্গে আপনাদের আবেগ জড়িয়ে রয়েছে, প্রথম থেকে এই চরিত্রে যে মুক্তি কে দেখে আপনারা অভ্যস্ত, হঠাৎ করে বদলে গেলে সেটা মেনে নেওয়া একটু অস্বাভাবিক। কিন্তু এই অনুষ্ঠানে আমি ছাড়াও আরও অনেকে রয়েছেন। প্রত্যেকের পরিশ্রম এবং স্বপ্ন এই অনুষ্ঠানটির সঙ্গে জড়িয়ে। আমার অনুরোধ প্রত্যেকের প্রচেষ্টা এবং পরিশ্রমকে সম্মান করুন।’

শুভ্রজিৎ লেখেন, ‘রাহুল চরিত্রে যিনি নতুন এসেছেন, দয়া করে তাকে ট্রোল করবেন না। প্রথমে মেনে নিতে একটু অসুবিধা হলে তাঁকে এবং সময়কে একটু সুযোগ দিন। প্রত্যেকেই নিজের সেরাটা দিয়ে আপনাদের কাছে ভালো কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তাই কারোর বিরুদ্ধে খারাপ মন্তব্য বা নেতিবাচকতা ছাড়াবেন না। এটাই আমার আন্তরিক অনুরোধ।’

আরও পড়ুন: আর লুকিয়ে রাখা গেল না, স্নেহার প্রতি রাজার ভালোবাসার কথা জেনে যা করল দিদি

অন্যদিকে আজকাল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে সায়ন বলেন, ‘খুব একটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না তাই জানিনা কি হচ্ছে। তবে একটা মুখ দর্শক এতদিন ধরে দেখে এসেছেন, তাতে অভ্যস্ত হয়ে গিয়েছে ফলে মানিয়ে নিতে অসুবিধা হবে। যারা লিখছেন তারা নিজেদের ক্ষোভ বা কষ্টের জায়গা থেকেই লিখছেন। আমাকে ট্রোল করার মতো লোক খুব একটা নেই। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করতে হবে আমাকে। আশা করি পারব। তবে একটু সময় দেওয়া প্রয়োজন। মানুষ ঠিকই গ্রহণ করবেন।’