Sudipa Basu: 'যা জানার হয় আমি...', স্মার্টফোনের যুগেও কেন কিপ্যাড ফোন ব্যবহার করেন সুদীপা?

Sudipa Basu: চলচ্চিত্র জগৎ তথা নাট্য মঞ্চের একজন অন্যতম ব্যক্তিত্ব হলেন সুদীপা বসু। বহু বছর ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র সমানভাবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। তবে শুধুমাত্র অভিনয় দিক থেকে নয় আরও বেশ কিছু দিক থেকেও তিনি সকলের থেকে আলাদা।

Published on: Apr 26, 2026, 23:01:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Sudipa Basu: চলচ্চিত্র জগৎ তথা নাট্যমঞ্চের একজন অন্যতম ব্যক্তিত্ব হলেন সুদীপা বসু। বহু বছর ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র সমানভাবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। তবে শুধুমাত্র অভিনয় দিক থেকে নয় আরও বেশ কিছু দিক থেকেও তিনি সকলের থেকে আলাদা।

স্মার্টফোনের যুগেও কেন কিপ্যাড ফোন ব্যবহার করেন সুদীপা?
স্মার্টফোনের যুগেও কেন কিপ্যাড ফোন ব্যবহার করেন সুদীপা?

একদিকে যেখানে অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। প্রতিদিন কিছু না কিছু পোস্ট করছেন তাঁরা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফলোয়ার সংখ্যা। শুধুমাত্র নবীন শিল্পীরা নয়, প্রবীণ শিল্পীদের মধ্যেও অনেকেই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়।

আরও পড়ুন: 'গরমে খাওয়াই যাচ্ছে না...', বৈশাখের গরমে সুস্থ থাকতে কী কী খাচ্ছেন কনীনিকা?

কিন্তু মজার কথা হল চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত সুদীপা কিন্তু একেবারেই ব্যবহার করেন না স্মার্টফোন। ডিজিটাল যুগেও তিনি ব্যবহার করেন কিপ্যাড ফোন। কিন্তু কেন স্মার্ট ফোন থেকে দূরে থাকেন তিনি? কেনই বা ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না অভিনেত্রী?

সম্প্রতি সঙ্গে সঙ্গীতাকে দেওয়া পডকাস্ট চলাকালীন অভিনেত্রী বলেন, ‘আমি যে প্রফেশনে আছি আমার মনে হয় না সেখানে স্মার্টফোনের কোনও প্রয়োজন আছে। সকালবেলা প্রোডাকশন ম্যানেজার আমাকে ফোন করে ডাকবেন, আমি প্রয়োজনে আমার ড্রাইভারকে ফোন করবো। আমি প্রয়োজনে আমায় বাড়ির লোককে ফোন করবো। এই সমস্ত কাজ আমার কিপ্যাড ফোন দিয়েই হয়ে যায়।’

আরও পড়ুন: ফের ছোট পর্দায় ফিরছেন হানি, বলবেন এক সিঙ্গেল বাবার গল্প, বিপরীতে থাকবেন কে?

অভিনেত্রী আরও বলেন, ‘আমার কাজের ক্ষেত্রে স্মার্টফোনের কোনও প্রয়োজন হয় না। বাদবাকি আমার যা জানার আমি খবরের কাগজ থেকে জানবো বা গল্পের বই থেকে জানবো। সোশ্যাল মিডিয়ায় কিছু দেখার বা জানার কোনও প্রয়োজন নেই আমার।’

প্রসঙ্গত, অভিনয় ছাড়াও নিয়মিত গান এবং নাচ নিয়ে চর্চা করেন তিনি। সুযোগ পেলেই দেখেন সিনেমা অথবা নাটক। সারাদিন নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন সুদীপা।