'কলতলার ঝগড়া বন্ধ করুন', বিগ বস দেখে মন্তব্য ক্ষুব্ধ সুদীপার

মাত্র চার দিন হল স্টার জলসায় শুরু হয়েছে বিগ বস বাংলা। ১৫ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছে এই অনুষ্ঠান। এখনও বিগ বসের ঘর থেকে কেউ বিদায় নেননি। চিরাচরিত নিয়ম অনুযায়ী এই বছরের বিগ বসেও শুরু থেকেই দেখতে পাওয়া গিয়েছে ঝগড়া, অশান্তি, কান্নাকাটি।

Published on: Sep 4, 2026, 18:21:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মাত্র ৪ দিন হল স্টার জলসায় শুরু হয়েছে বিগ বস বাংলা। ১৫ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছে এই অনুষ্ঠান। এখনও বিগ বসের ঘর থেকে কেউ বিদায় নেননি। চিরাচরিত নিয়ম অনুযায়ী এই বছরের বিগ বসেও শুরু থেকেই দেখতে পাওয়া গিয়েছে ঝগড়া, অশান্তি, কান্নাকাটি। কিন্তু এবার এই ঝগড়ার ট্রেন্ডকেই বন্ধ করার আবেদন জানালেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়।

বিগ বস দেখে মন্তব্য ক্ষুব্ধ সুদীপার
বিগ বস দেখে মন্তব্য ক্ষুব্ধ সুদীপার

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সুদীপা, যেখানে তিনি লিখেছেন তিনিও বিগ বস বাংলা থেকে ডাক পেয়েছিলেন, কিন্তু তিনি যাওয়ার সুযোগ পাননি। এখন তিনি মনে করছেন, ভাগ্যিস তিনি সুযোগ পাননি কারণ বিগ বস বাংলায় যেভাবে ঝগড়াঝাটি শুরু হয়েছে তাতে তিনি ভীষণ ক্ষুব্ধ।

আরও পড়ুন: 'অমিতাভের ছেলের চরিত্র এলেও ফিরিয়ে দেব', হঠাৎ কেন এমন কথা বললেন বিশ্বনাথ?

অভিনেত্রীর কথায়, প্রথম ৪ দিন এই অনুষ্ঠান দেখেই তিনি অবাক হয়ে গিয়েছেন, বাঙালি রুচির এত করুণ অবস্থা কেন, এই ভেবে। সারা ভারতবর্ষের কাছে বাঙালিরা যেভাবে নিজেকে তুলে ধরছে তা একেবারেই ঠিক নয় বলে মনে করেছেন অভিনেত্রী। যেখানে ভরত কল একজন কাশ্মীরি পন্ডিত, যেখানে কাশ্মীরিদের কাছ থেকে ভদ্রতা শিখে অন্যরা সেখানে কি করে ভরত কল এমন ভাবে কথা বলছেন তা দেখে অবাক হয়ে গিয়েছেন অভিনেত্রী।

স্টার জলসার কাছে অভিনেত্রীর বিনীত অনুরোধ, কলতলা বা কেরোসিন তেলের লাইনের হারিয়ে যাওয়া ঝগড়াকে ফিরিয়ে না এনে বাঙালির হারিয়ে যাওয়া আড্ডা, গান, রান্না অথবা এডভেঞ্চারকে ফিরিয়ে আনা হোক এই অনুষ্ঠানের মাধ্যমে। বাঙালি অনেক কিছু হারিয়েছে কিন্তু এবার নতুন করে বাঙালিকে সকলের সামনে নিজেকে তুলে ধরতে হবে।

আরও পড়ুন: ছেলের পৈতের কার্ড হাতে দিয়েও উত্তম কুমারকে মানা করেন আসতে, কেন এমন করেছিলেন ভাস্করের বাবা?

অভিনেত্রীর অনুযোগ, যেভাবে মুম্বই, দিল্লি, বিহার বা ব্যাঙ্গালোরের কনটেন্ট ক্রিয়েটাররা বাঙালি শিল্পীদের নিয়ে হাসাহাসি শুরু করেছে তা অত্যন্ত দুঃখজনক। অনুষ্ঠানটিতে ভালো কনটেন্ট আনা হোক এবং এই অনুষ্ঠানকে সকলের কাছে গ্রহণযোগ্য করা হোক বলেই দাবি অভিনেত্রীর।