Sudipa Chatterjee: 'তুমি আমার প্রথম সন্তান', সুদীপার কোলে বসে থাকা ছোট্ট মেয়েটিকে চেনেন?
Sudipa Chatterjee: বেশ কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের। তবে এতকিছুর মধ্যেও যে মানুষগুলো সুদীপাকে জড়িয়ে ধরে রেখেছেন তাদের মধ্যে একজন হলেন সুদীপার ভাইজি সিন্ধুরা মুখোপাধ্যায়।
Sudipa Chatterjee: বেশ কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের। কিছুদিন আগেই স্বামীর অসুস্থতা, তারপরেই ননদের মৃত্যু, সব মিলিয়ে মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি। তবে এতকিছুর মধ্যেও যে মানুষগুলো সুদীপাকে জড়িয়ে ধরে রেখেছেন তাদের মধ্যে একজন হলেন সুদীপার ভাইজি সিন্ধুরা মুখোপাধ্যায়।
সুদীপার কোলে বসে থাকা ছোট্ট মেয়েটিকে চেনেন?
তবে ভাইজিকে চিরকাল নিজের মেয়ের মতোই ভালোবেসেছেন অভিনেত্রী। পরিচয়ও দিয়েছেন প্রথম সন্তান হিসাবে। এদিন আরও একবার ভাইজির ছোটবেলার ছবি পোস্ট করে সুদীপা লেখেন, ‘আমার প্রথম সন্তান, যাকে আমি জড়িয়ে ধরে রেখেছি চিরকাল। তুমি প্রথম যে আমার নাচের স্কিলকে সিরিয়াসলি নিয়েছিল। আমার সমস্ত স্টেপ অন্ধের মত ফলো করেছিল।’
‘তুমি সেই যে আমাকে মন খারাপের সময় মন ভালো করে দেওয়ার মতো সুগন্ধি বাছাই করে দেয়। অনেকে ভাবে তুমি আমার সন্তান, তাদের পুরোপুরি দোষ দিতে পারি না কারণ সত্যিই তুমি আমার প্রথম সন্তান। এই ছবিটা আমায় নিয়ে যায় তোমার ছোটবেলায় আর আমার তরুণী বেলায়। তোমায় ভীষণ ভালোবাসি।’ যোগ করেন অভিনেত্রী।
এর আগেও একাধিক পোস্টে সুদীপা জানিয়েছিলেন যে শুধুমাত্র নিজের মেয়েকে তিনি সন্তান বলে মনে করেন না বরং ভাইজিকেও নিজের সন্তান বলেই মনে করেন তিনি। দাদার মেয়ে হলেও জন্মক্ষণ থেকে তাকে এতটাই ভালবেসেছেন সুদীপা, যে সুদীপা মনে করেন ঈশ্বর কিছুটা ইচ্ছে করেই তাঁকে কন্যা সন্তান উপহার দেননি যাতে তিনি ভাইজিকে নিজের কন্যার মতো ভালবাসতে পারেন।