Sudipta Chakraborty: মাকে ছাড়া প্রথম মাতৃদিবস! মাদার্স ডে- তে মন খারাপ সুদীপ্তার
Sudipta Chakraborty: গত ২ এপ্রিল মাতৃ হারা হন সুদীপ্তা ও বিদিপ্তা চক্রবর্তী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তাঁর।
Sudipta Chakraborty: গত ২ এপ্রিল মাতৃহারা হন সুদীপ্তা ও বিদিপ্তা চক্রবর্তী। রাহুলের মৃত্যুর মাত্র কয়েক দিনের মধ্যেই মাকে হারান তাঁরা। রাহুলের মৃত্যুর পর পরই খবর এসেছিল সুদীপ্তা-বিদিপ্তার মা দিপালী চক্রবর্তী অসুস্থ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তাঁর।
মাদার্স ডে- তে মন খারাপ সুদীপ্তার
এই প্রথম মাকে ছাড়া মাতৃ দিবস পালন করতে হচ্ছে সুদীপ্তা চক্রবর্তীকে। এই কষ্ট যে কতটা গভীর তার কিছুটা আন্দাজ করা যায় সুদীপ্তার পোস্ট থেকে। মাতৃ দিবসের সকালে মায়ের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা যায় সুদীপ্তাকে, যেখানে তিনি মায়ের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করেন।
সুদীপ্তা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, কখনও মমতা শঙ্করের সঙ্গে, কখনও দেবের সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন দিপালী চক্রবর্তী। রয়েছে রুক্মিণীর সঙ্গেও ছবি। একটি ছবিতে আবার পুরনো দিনের দিপালী চক্রবর্তীকে তুলে ধরেছেন সুদীপ্তা। খুব স্বাভাবিকভাবেই এই মায়ের কথা যেন আরও বেশি করে মনে পড়ছে অভিনেত্রীর।
ছবিগুলি পোস্ট করে তিনি লেখেন, ‘প্রথম মাতৃদিবস মাকে ছাড়া। এই কষ্ট ভীষণ তীব্র। কিন্তু জীবনে বাঁচতে তো হবেই। দ্যা শো মাস্ট গো অন। আজ প্রথমবার বাবা ও মা দুজনকেই মনে রেখে মঞ্চে বিনোদিনী অপেরা পরিবেশন করব। ওঁরা যেখানেই থাকুন না কেন আমাকে নিশ্চয়ই দেখছেন।’
প্রসঙ্গত, দিপালী চক্রবর্তী ছিলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রয়াত বিপ্লবকেতন চক্রবর্তী স্ত্রী ছিলেন তিনি। তিনি একজন দক্ষ ওড়িশি নৃত্যশিল্পী ও নৃত্যগুরু হিসেবে পরিচিত ছিলেন। তাঁদের তিন মেয়ে, সুদীপ্তা, বিদীপ্তা ও বিদিশা চক্রবর্তী। বিদীপ্তা বড়, তারপর বিদিশা, আর সবচেয়ে ছোট সুদীপ্তা। ২০১৮ সালে বিপ্লবকেতন চক্রবর্তীর প্রয়ানের পরে সংসারের হাল ধরেছিলেন দীপালি। এমনকী, মেয়েদের অভিনয় ও শিল্প জগতে প্রতিষ্ঠিত করার পেছনেও ছিল তাঁর বড় অবদান।
Home/Entertainment/Sudipta Chakraborty: মাকে ছাড়া প্রথম মাতৃদিবস! মাদার্স ডে- তে মন খারাপ সুদীপ্তার