Sujit Guha: মানসিক চাপ থেকে মস্তিকে রক্তক্ষরণ, এখন কেমন আছেন ‘অমর প্রেম’ খ্যাত সুজিত গুহ?

Sujit Guha: কিছুদিন আগেই পরিচালক অনীক দত্তের মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় গোটা টলিউড। দীর্ঘদিন ধরে যে পরিচালক মানসিক চাপে ছিলেন, সেটা অনেকেই জানতেন। এবার তেমনই ঘটনা আবার শুনতে পাওয়া গেল টলি পাড়ার অন্দর থেকে। গুরুতর অসুস্থ বর্ষিয়ান পরিচালক সুজিত গুহ।

Published on: Jun 5, 2026, 20:52:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Sujit Guha: কিছুদিন আগেই পরিচালক অনীক দত্তের মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় গোটা টলিউড। দীর্ঘদিন ধরে যে পরিচালক মানসিক চাপে ছিলেন, সেটা অনেকেই জানতেন। এবার তেমনই ঘটনা আবার শুনতে পাওয়া গেল টলি পাড়ার অন্দর থেকে। গুরুতর অসুস্থ বর্ষিয়ান পরিচালক সুজিত গুহ।

মানসিক চাপ থেকে মস্তিকে রক্তক্ষরণ, এখন কেমন আছেন সুজিত গুহ?
মানসিক চাপ থেকে মস্তিকে রক্তক্ষরণ, এখন কেমন আছেন সুজিত গুহ?

জানা গিয়েছে, ৭৬ বছর বয়সী এই পরিচালক মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন সংগীত পরিচালক সূর্যজ্যোতি রাজা। যদিও পরিচালক আগে থেকে অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন সঙ্গীতশিল্পী।

আরও পড়ুন: টেকনিশিয়ান স্টুডিয়োয় তুমুল অশান্তি,ছোঁড়া হল ডিম, উঠল ‘চোর’ স্লোগান, কী কারণ?

সূর্যজ্যোতি জানিয়েছেন, এসকেমিক স্ট্রোকে আক্রান্ত পরিচালক। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। অনেক কিছুই স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে। নিজের বাড়িকেও চিনতে পারছেন না তিনি। তবে আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ‘অমর সঙ্গী’, ‘অমর প্রেম’, ‘দাদামণি’, ‘মন মানে না’ সহ একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন সুজিতবাবু। ‘অমর সঙ্গী’ সিনেমার সেই বিখ্যাত গান আজও মানুষের মুখে মুখে ঘোরে। দুর্গাপুজো মানেই ‘চিরদিনই তুমি যে আমার গান’ শুনতে পাওয়া।

আরও পড়ুন: 'কোনও রঙ চাই না আমরা...', নতুন সরকারের থেকে আর কী দাবি যিশুর?

কিন্তু যে মানুষটার হাত ধরে দর্শকরা পেয়েছিলেন একের পর এক কালজয়ী ছবি, সেই সুজিত গুহ বহুদিন ধরে ছিলেন কর্মহীন। ভীষণভাবে কাজ করতে চাইছেন তিনি, কিন্তু কাজ না থাকার যন্ত্রণা তাঁকে কুরে কুরে খেত। চিকিৎসকদের মতে, খুব সম্ভবত মানসিক চাপ থেকেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

তবে বিগত কয়েক মাস ধরে শুনতে পাওয়া যাচ্ছিল, সুজিত গুহ আবার ছবি তৈরি করবেন। আবার পরিচালকের আসনে বসবেন তিনি। কিন্তু তার আগেই ঘটে গেল এমন দুর্ঘটনা। তবে যেভাবে চিকিৎসা এগোচ্ছে, তাতে খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে যাবেন বলেই আশাবাদী চিকিৎসকরা।