Sukanta-Ananya: বিয়ের আগেই লিভইন, হানিমুন! কটাক্ষের মুখে বোমা ফাটালেন অনন্যা-সুকান্ত, এক বছর আগেই সেরেছেন সই-সাবুদ

Sukanta-Ananya: ‘আমরা ভালো ঘরের ছেলে-মেয়ে’। কেন অনন্যা তাঁর বাড়িতে এসে বিয়ের আগেই রাত কাটান? এতদিনে খোলসা করলেন সুকান্ত। জানালেন, এক বছর আগেই বিয়ে সেরে ফেলেছেন দুজনে।

Published on: Feb 26, 2026, 11:00:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিয়ের আগেই কেন হানিমুন? কেনই বা লিভ-ইন? গত কয়েক মাস ধরে এই প্রশ্নেই জেরবার হতে হয়েছে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ অনন্যা এবং সুকান্তকে। নেটিজেনদের একাংশ যখন তাঁদের সম্পর্ক নিয়ে নীতি-শিক্ষার ক্লাসে মগ্ন, তখনই মোক্ষম চাল দিলেন এই জুটি। জানা গেল, তাঁরা বিয়ের পর লিভ-ইন করছেন না, বরং এক বছর আগেই আইনিভাবে স্বামী-স্ত্রী হয়েছেন তাঁরা!

কটাক্ষের মুখে বোমা ফাটালেন অনন্যা-সুকান্ত, এক বছর আগেই সেরেছেন সই-সাবুদ
কটাক্ষের মুখে বোমা ফাটালেন অনন্যা-সুকান্ত, এক বছর আগেই সেরেছেন সই-সাবুদ

রহস্যের সূত্রপাত:

গত ২৫শে ফেব্রুয়ারি সুকান্তকে সোশ্যাল মিডিয়ায় ‘হ্যাপি অ্যানিভার্সারি’ (শুভ বিবাহবার্ষিকী) বলে শুভেচ্ছা জানান অনন্যা। স্বাভাবিকভাবেই ভক্তরা ভেবেছিলেন, হয়তো তাঁদের বাগদানের (Engagement) এক বছর পূর্ণ হলো। কিন্তু খোলসা করলেন সুকান্ত নিজেই। তিনি সাফ জানান, গত বছরের ২৫শে ফেব্রুয়ারিই তাঁরা চুপিচুপি সই-সাবুদ করে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন।

গোপন বিয়ের কারণ:

সুকান্তের কথায়, “আমরা এতদিন খবরটা কাউকে জানাইনি।… ভেবেছিলাম আজকের দিনেই সোশ্যাল ম্যারেজটা করব। কিন্তু আজ কোনও বিয়ের ডেট নেই। ৯ই মার্চ তারিখ পেলাম। আমরা ওইদিন সামাজিক বিয়ে করলাম। যারা দর্শকরা সাপোর্ট করেছো তাঁদের ধন্যবাদ। অনেকে এটাও বলেছো বিয়ে টিকবে না, তাঁদের বলি, বিয়ে হয়েও গেছে আর এক বছর টিকেও গেছে। আমরা যেন বছর পর বছর চলতে পারি একসঙ্গে।…. অনেকে বলতে তুমি আর অনন্যা কেন একসঙ্গে থাকছো? আমরা কিন্তু ভালো পরিবারের ছেলেমেয়ে। আমাদের মধ্যে বেসিক এথিকসটা আছে। সেই কারণেই আমার বাড়িতে অনন্যা মাঝেমাঝে এসে থাকে। এই জন্যই ওর বাবা-মা অনুমতি দেন কারণ আমাদের বিয়েটা হয়ে গেছে। আমরা যে ঘুরতেও যাই একসঙ্গে তার অনুমতিটাও মেলে এই কারণেই। বিয়ের আগে কখনও কিন্তু ও আমার বাড়িতে থাকেনি'।

সামনেই সামাজিক বিয়ে:

আগামী ৯ই মার্চ বড় ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনন্যা ও সুকান্ত। সামাজিক অনুষ্ঠানের আগে এই গোপন বিয়ের খবর প্রকাশ্যে আসতেই হতবাক তাঁদের অনুরাগীরা। সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়ে অনন্যা বুঝিয়ে দিলেন, কারোর সার্টিফিকেটের তোয়াক্কা তিনি করেন না।

পাশাপাশি সুকান্ত এও জানান, তাঁদের বিয়ের সাক্ষী হিসাবে কোর্টপেপারে সই করেছেন সায়ক। তাই তাঁদের বন্ধুকে যাঁরা কটাক্ষ করেন, সায়ক থাকলে বিয়ে টিকবে না, তাঁদের ভেবে দেখা উচিত। সায়ক এমনি এমনি তাঁর বিয়ের বরকর্তা নন বলেন সুকান্ত। আপতত সামাজিক বিয়ের তোড়জোরে ব্যস্ত অনন্যা-সুকান্ত।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More