ছোটবেলাতেই পড়েছিলেন প্রেমে, সুনিধি চৌহানের প্রথম ক্রাশকে চেনেন?
সুপরিচিত প্লেব্যাক গায়িকা সুনিধি চৌহান, যিনি শুধুমাত্র গায়িকা হিসাবে নয়, একজন পারফরমার হিসেবেও পরিচিত। গায়িকার পুরুষ অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। কিন্তু আপনি কি জানেন, কোন মানুষটিকে প্রথম মন দিয়েছিলেন সুনিধি? কে গায়িকার প্রথম ক্রাশ?
সুপরিচিত প্লেব্যাক গায়িকা সুনিধি চৌহান, যিনি শুধুমাত্র গায়িকা হিসাবে নয়, একজন পারফরমার হিসেবেও পরিচিত। গায়িকার পুরুষ অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। কিন্তু আপনি কি জানেন, কোন মানুষটিকে প্রথম মন দিয়েছিলেন সুনিধি? কে গায়িকার প্রথম ক্রাশ?

সম্প্রতি কৌন বানেগা ক্রোড়পতি সিজন ১৮ অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে চলেছেন সুনিধি চৌহান। ইতিমধ্যেই সেই প্রমো প্রকাশ্যে এসেছে। এই অনুষ্ঠানে সকলের সামনে অভিনেত্রী নিজের প্রথম ক্রাশের নাম প্রকাশে এনেছেন। সেই নাম শুনে শুধু উপস্থিত দর্শকরা না নন, অবাক হয়ে গিয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন।
আরও পড়ুন: প্রথমবার হিন্দি ওয়েব সিরিজে অনিন্দিতা, জোর কদমে চলবে সাফাই অভিযান!
SonyLIV - এর অফিশিয়াল ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেলে যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, সুনিধি অমিতাভ বচ্চনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, ‘আমরা আপনাকে কত ভিন্ন ভিন্ন রূপে দেখেছি। আপনি ছিলেন আমার প্রথম ক্রাশ। আপনি ছিলেন আমার প্রথম স্যান্টাক্লজ। এই কথা শুনে অমিতাভ বচ্চন গায়িকাকে থামিয়ে মজার ছলে বলেন, আপনি এখন বলছেন আমার ওপর আপনার ক্রাশ ছিল, তখন তো বলেননি! অমিতাভ বচ্চনের এই কথায় গায়িকার মুখ লজ্জায় লাল হয়ে যায়।’
এরপর হট সিটে বসে একের পর এক প্রশ্নের জবাব দিতে দিতে অমিতাভ বচ্চনের সিনেমার গান পরিবেশন করেন সুনিধি। স্পেশাল পর্বটিকে একটি ছোটখাটো কনসার্টে পরিণত করে দেন তিনি। সুনিধি চৌহানের গান এবং পরিবেশনা দেখে মুগ্ধ হয়ে যান অমিতাভ।
কৌন বনেগা ক্রোড়পতি সম্পর্কে ১৮ প্রসঙ্গে
‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮ তম সিজন ১০ই আগস্ট রাত ৯টায় সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সোনি লিভ-এ শুরু হয়েছে, এবং এর পর্বগুলো সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রচারিত হচ্ছে। নতুন এই সিজনে এই ধারণাটি তুলে ধরা হয়েছে যে, এমন এক যুগে যেখানে জ্ঞান সর্বজনীনভাবে সহজলভ্য, সেখানে প্রতিযোগিতামূলক সুবিধাটি নিহিত রয়েছে সেই জ্ঞানকে ব্যাখ্যা করার, সংযোগ স্থাপন করার এবং প্রয়োগ করার ক্ষমতার মধ্যে।
আরও পড়ুন: অঞ্জনাকে মারার চেষ্টা সম্রাটের, তাহলে কি আসল সত্যি জেনে যাবে গোটা পরিবার?
সুনিধি চৌহান এবং অমিতাভ বচ্চনের সাম্প্রতিক কাজ
সুনিধি চৌহান সম্প্রতি শাহিদ কাপুর ও রশ্মিকা মান্দানা অভিনীত ‘ককটেল ২’ ছবির ‘তুঝকো’ গানে কণ্ঠ দিয়েছেন। ছবিটি বাণিজ্যিকভাবে ভালো সাফল্য লাভ করে।
এদিকে, অমিতাভ কেবিসি ১৮ সঞ্চালনা করে চলেছেন। এরপর তাঁকে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলে দেখা যাবে, যেখানে প্রভাস এবং কমল হাসানও অভিনয় করেছেন। প্রথম পর্বের সাফল্যের পর এই ছবিটির নির্মাণকাজ চলছে, যা বিশ্বব্যাপী ১,০০০ কোটি টাকার অঙ্ক অতিক্রম করেছিল।
E-Paper

