কলকাতা সফরে সানি দেওল, ঘুরে দেখলেন নেতাজির বাড়ি, শুধুই কি প্রচারের উদ্দেশ্যে আসা?
আগামী ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রাজকুমার সন্তোষীর ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’। এই ছবিটি প্রযোজনা করেছেন আমির খান। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সানি দেওল, প্রীতি জিন্টা, শাবানা আজমি। এবার এই ছবির প্রচারের উদ্দেশ্যেই কলকাতায় এলেন সানি দেওল।

কলকাতা সফরে সানি দেওল
বুধবার তিলোত্তমা কলকাতাতে পা রেখেই পরিচালক রাজকুমার সন্তোষীকে নিয়ে এলগিন রোডের নেতাজি ভবনে যান অভিনেতা। সেখানে অধ্যাপক সুগত বসু তাঁদের অভ্যর্থনা জানান। সানি এবং পরিচালককে ঘুরিয়ে দেখান গোটা বাড়ি, সঙ্গে দেখার নেতাজির স্মৃতিবিজড়িত জিনিসপত্র।
কলকাতা সফরে সানি দেওল (tv9 bangla )
তবে শুধুমাত্র নেতাজির বাড়ি নয়, এই দিন ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে গিয়েছিলেন সানি দেওল। পরিচালকের সঙ্গে হলুদ ট্যাক্সির সামনে ছবিও তোলেন তিনি। সব মিলিয়ে কল্লোলিনি কলকাতা সানিকে দিল না ভোলার মতো কিছু স্মৃতি।
কলকাতা সফরে সানি দেওল (ajkal.in )
প্রসঙ্গত, বাটোয়ারা ১৯৪৭ সিনেমায় দেখানো হবে দেশভাগ এবং সেই সময়ের কিছু বাস্তব ঘটনা। দেশভাগের সময় হিন্দু মুসলমানদের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাই দেখানো হবে এই ছবিতে। ছবি মুক্তির আগে কলকাতায় এসে ছবির প্রচার করার পাশাপাশি নিজেকেও কিছুটা ভালো সময় উপহার দিলেন সানি।
Home/Entertainment/কলকাতা সফরে সানি দেওল, ঘুরে দেখলেন নেতাজির বাড়ি, শুধুই কি প্রচারের উদ্দেশ্যে আসা?