ভাই এবার ভায়রাভাই! ক্যাটরিনার বোনের সঙ্গে প্রেম করছেন ভিকির ভাই সানি? তুরস্কে যা ঘটল
তুরস্কে প্রেমের নতুন আখ্যান লিখছেন ভিকির ভাই ও ক্যাটরিনার বোন। বলিপাড়ায় জোরচর্চা, ক্য়াটরিনার বোন ইসাবেলা কাইফের প্রেমে হাবুডুবু সানি কৌশল।
বলিউডের প্রেমের হাওয়া নাকি এবার নিজের ঘরেই বইতে শুরু করেছে! ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের রাজকীয় বিয়ের পর এবার কি কৌশল ও কাইফ পরিবারে আরও এক রাজকীয় মিলন হতে চলেছে? বি-টাউনের অন্দরে জোর গুঞ্জন, ভিকি কৌশলের ছোট ভাই অভিনেতা সানি কৌশল নাকি প্রেমে পড়েছেন নিজের বৌদি ক্যাটরিনার সুন্দরী বোন ইজাবেল কাইফের!

দীর্ঘদিনের প্রেমিকা, ‘মুঞ্জ্যা’ খ্যাত অভিনেত্রী শর্বরী ওয়াঘের সঙ্গে সানির বিচ্ছেদের খবরের মাঝেই ইজাবেল ও সানির এই নতুন রসায়ন নিয়ে নেটপাড়ায় চরম তোলপাড় শুরু হয়েছে।
তুর্কি ভ্যাকেশন ও মিল থাকা ব্যাকড্রপ!
সানি এবং ইজাবেল দুজনেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছুটি কাটানোর কিছু ছবি পোস্ট করেছিলেন। আর সেখানেই জহুরি চোখ আটকে যায় অনুগামীদের!
একই ব্যাকড্রপ ও বিড়াল: সানি ও ইজাবেল আলাদা আলাদা ছবি পোস্ট করলেও দেখা গিয়েছে দুজনের ছবির ব্যাকড্রপ হুবহু এক! এমনকি একই বিড়ালের সঙ্গে তোলা ছবিও দুজনে শেয়ার করেছেন।
ছবি লুকনোর চেষ্টা: যদিও সানি তাঁর তুর্কি ভ্যাকেশনের একাধিক ছবি পোস্ট করেছেন, কিন্তু কৌশলে একটি ছবিতেও ইজাবেলকে সামনে আনেননি। নেটিজেনদের মতে, নতুন প্রেমকে আড়াল করতেই এমন লুকোচুরি খেলছেন তারকা জুটি!
কৌশল পরিবারের সঙ্গে ইজাবেলের গভীর সম্পর্ক
ভিকি কৌশলের শ্যালিকা হওয়ার সুবাদে ইজাবেল কাইফকে এমনিতেও কৌশল পরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ হতে দেখা যায়। হোলি, দেওয়ালি থেকে বড়দিন—সব উৎসবেই কৌশল পরিবারের সঙ্গে মেতে ওঠেন ইজাবেল। সম্প্রতি সানির শেয়ার করা হোলির ছবিতেও বেশ হাসিখুশি মেজাজে দেখা গিয়েছিল ইজাবেলকে। তবে এটি নিছকই পারিবারিক ঘুরতে যাওয়া, নাকি দুই দেওর-শালীর প্রেম—তা নিয়ে জল্পনা তুঙ্গে!
পর্দায় ‘শিদ্দত’, ‘ফির আই হাসিন দিলরুবা’, ‘চোর নিকল কে ভাগা’-র মতো ছবিতে নজর কাড়া সানি কৌশল এবং ‘টাইম টু ড্যান্স’ দিয়ে ক্যারিয়ার শুরু করা ইজাবেল কাইফ এখনও এই সম্পর্কের বিষয়ে কোনো অফিশিয়াল সিলমোহর দেননি। তবে ক্যাটরিনার বোন আর ভিকির ভাইয়ের এই চর্চিত কেমিস্ট্রি নিয়ে এখন বেশ রসিয়ে চর্চা করছে বলিপাড়া!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


