'এই সিডো চল কেক কাটি...', মা হওয়ার পর স্বামী সন্তানকে নিয়ে মাতৃত্ব উদযাপন সুস্মিতার

মাতৃত্বের অনুভূতি পাওয়ার জন্য বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন সুস্মিতা, অবশেষে সেই স্বপ্ন হয়েছে পূরণ। একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি।

Published on: Jul 9, 2026, 17:30:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মাতৃত্বের অনুভূতি পাওয়ার জন্য বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন সুস্মিতা, অবশেষে সেই স্বপ্ন হয়েছে পূরণ। একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে ছেলের নামও প্রকাশ্যে আনেন তিনি।

মা হওয়ার পর স্বামী সন্তানকে নিয়ে কেক কাটলেন সুস্মিতা
মা হওয়ার পর স্বামী সন্তানকে নিয়ে কেক কাটলেন সুস্মিতা

সুস্মিতা ছেলের নাম রেখেছেন সিডো। সাত বছরের সমস্ত অপেক্ষা, কান্না, লড়াই সার্থক হয়েছে। ছেলের হাত ধরেই সুস্মিতার জীবন হয়েছে সম্পূর্ণ। সিডো শব্দের ব্যবহার রয়েছে আরবিতে। আরবিতে 'Sayyid' শব্দের অর্থ নেতা অথবা শাসক। এই নামের সংক্ষিপ্ত রূপ বা আদর করে ডাকা নাম হিসেবে 'Sido' ব্যবহৃত হয়, যার অর্থ ‘প্রভু’ বা ‘মালিক’।

আরও পড়ুন: 'ওর দায়িত্ব নিয়ে কথা বলা উচিত ছিল...', রচনাকে নিয়ে সুর নরম করলেন শ্রীলেখা

এবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুস্মিতা। একটি লাল রঙের গাউন, দু'দিকে বিনুনি, স্বামী এবং সন্তানকে নিয়ে ছবিশিকারীদের সামনে এসে দাঁড়ান সুস্মিতা। সুস্মিতার চোখ মুখ দেখেই স্পষ্ট হয়ে যায় তিনি কতটা খুশি। সকলের সঙ্গে হাসিমুখে কথা বলে কেক কাটেন তিনি। উদযাপন করেন মাতৃত্বের।

কেক কাটার পরেই বেলুনের মোড়া গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় যান সুস্মিতা। সঙ্গে ছিলেন শুভাশিস। ছবি শিকারীদের সামনে ছবি তুললেও ছেলের মুখ প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। আপাতত বাড়িতে গিয়ে মাতৃত্বের এই নতুন স্বাদ আস্বাদন করার পালা।

আরও পড়ুন: 'সম্পর্কে যাওয়ার আগে এটা খোঁজ নিও...', সিঙ্গলদের উদ্দেশ্যে কী বার্তা আয়েশার

প্রসঙ্গত, এর আগেও একবার সন্তান সম্ভাবনা হয়েছিলেন সুস্মিতা। সুস্মিতা এবং সব্যসাচীর সেই সন্তান পৃথিবীতে আসার আগেই চিরতরে বিদায় নেয়। পরবর্তী সময়ে সুস্মিতা অভিযোগ করে, প্রাক্তন শ্বশুরবাড়ির কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল। যদিও তার পরেও সব্যসাচীর সঙ্গে ঘর করেছিলেন তিনি। তবে আচমকাই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সুস্মিতা।