সাহেবের সঙ্গে বাগদানের গুঞ্জনের তুঙ্গে, ‘আংটিটা কি এনগেজমেন্টের?’ সুস্মিতার হাতের ছবি দেখে প্রশ্ন নেটিজেনদের

সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে-কে নিয়ে প্রেমচর্চার শেষ নেই। মাঝে তো তাঁদের বাগদানের গুঞ্জনও শোনা গিয়েছিল। আর এবার নায়িকার হাতের আংটি এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। নেটিজেনরা আংটি দেখা মাত্রই নায়িকার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আংটি তাঁর বাগদানের কিনা?

Updated on: Apr 28, 2026, 09:15:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে-কে নিয়ে প্রেমচর্চার শেষ নেই। মাঝে তো তাঁদের বাগদানের গুঞ্জনও শোনা গিয়েছিল। আর এবার নায়িকার হাতের আংটি এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। নেটিজেনরা আংটি দেখা মাত্রই নায়িকার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আংটি তাঁর বাগদানের কিনা?

সাহেবের সঙ্গে বাগদানের গুঞ্জনের তুঙ্গে, ‘আংটিটা কি এনগেজমেন্টের?’ সুস্মিতার হাতের ছবি দেখে প্রশ্ন নেটিজেনদের
সাহেবের সঙ্গে বাগদানের গুঞ্জনের তুঙ্গে, ‘আংটিটা কি এনগেজমেন্টের?’ সুস্মিতার হাতের ছবি দেখে প্রশ্ন নেটিজেনদের

সোমবার সুস্মিতা তাঁর ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি ভাগ করে নেন। সেখানে নায়িকাকে ব্রাউন ক্রপটপ ও ব্লু জিন্সে দেখা যায়, খোলা চুলে নো মেকআপ লুকে তাঁকে বেশ মিষ্টি দেখাচ্ছিল। এরপর তিনি একটি ছবি পোস্ট করেন সেখানে তাঁর মুখ দেখা যায়নি বরং তাঁর হাতের উপর সেই ছবিতে বেশি ফোকাস করা হয়েছে। আর সেই ছবিতেই নায়িকার হাতের একটি আংটি নেটিজেনদের নজর বিশেষ ভাবে কেড়েছে। তারপরের ছবিতে আবার সাদা রঙের স্লিভলেস টপ ও ব্লু জিন্সে তাঁকে দেখা যায়।

তাঁর এই ছবিগুলি প্রকাশ্যে আসতেই তাঁকে ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা।অনেকেই তাঁর লুকের প্রশংসা করেছেন। তবে তাঁদের মধ্যেই একজন লিখেছেন, ‘আংটিটা কি এনগেজমেন্টের?’ আর একজন লেখেন, ‘দাদা কি আংটি পরিয়েছে, তাই হাতের ছবিটা এত সুন্দর করে পোস্ট করলে?’ যদিও এই প্রসঙ্গে সুস্মিতা কিছুই উল্লেখ করেননি তাঁর পোস্টে।

তবে কিছুদিন আগে সাহেবের মা ও তাঁর দিদি সোনম ভট্টাচার্য ও জামাইবাবু জনপ্রিয় ফুটবলার সুনীল ছেত্রীর সঙ্গে এক ফ্রেমে সুস্মিতাকে দেখা গিয়েছিল। তাছাড়াও সাহেব সুস্মিতার ছবি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে একটি লাভ সাইন স্টিকার দিয়ে শেয়ার করেছিলেন। যদিও তাঁদের প্রেম প্রসঙ্গে সাহেব বা সুস্মিতা কেউই এখনও সিলমোহর দেননি।

প্রসঙ্গত, একসময় সুস্মিতা তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা ছিলেন। ২০২৪ সালে সুস্মিতা দে-র প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। শুধু প্রেম বললে ভুল হবে, অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার। এখানেই শেষ নয়, দু'জনে একসঙ্গে থাকবেন বলে, একটি ফ্ল্যাটও কিনেছিলেন।

বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের। বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ। সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে। তাঁর ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা। প্রায়দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে। তাঁদের সম্পর্কের বয়স ছিল প্রায় ৫ বছর।

সুস্মিতার হাতের ছবি ও নেটিজেনদের কমেন্ট
সুস্মিতার হাতের ছবি ও নেটিজেনদের কমেন্ট

তবে 'কথা'য় কাজ শুরুর পর পর সুস্মিতা ও সাহেবকে নিয়ে নানা গুঞ্জন রটতে থাকতে। আর এই সবের মাঝেই সুস্মিতার প্রেম ভাঙার খবর প্রকাশ্যে আসে।