প্রেমচর্চা তুঙ্গে, তার মাঝেই সাহেবের মায়ের সঙ্গে ছবি সুস্মিতার! ছিলেন সোনম-সুনীলও
সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে-কে নিয়ে চর্চা শেষ নেই। গুঞ্জন তাঁরা নাকি চুটিয়ে প্রেম করছেন। মাঝে তো তাঁদের বাগদানের গুঞ্জনও শোনা গিয়েছিল। আর এবার সাহেবের পরিবারের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন নায়িকা। সাহেবের মায়ের হাত জড়িয়ে ছবি দিলেন নায়িকা।
সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে-কে নিয়ে চর্চা শেষ নেই। গুঞ্জন তাঁরা নাকি চুটিয়ে প্রেম করছেন। মাঝে তো তাঁদের বাগদানের গুঞ্জনও শোনা গিয়েছিল। আর এবার সাহেবের পরিবারের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন নায়িকা। সাহেবের মায়ের হাত জড়িয়ে ছবি দিলেন নায়িকা।
প্রেমচর্চা তুঙ্গে তার মাঝেই সাহেবের মায়ের সঙ্গে ছবি সুস্মিতার! ছিলেন সোনম-সুনীলও
একসঙ্গে স্টার জলসার পর্দায় ‘কথা’ ধারাবাহিকে কাজ করেছিলেন সুস্মিতা-সাহেব। পর্দায় তাঁদের জুটি হিট হয়। তারপর তাঁদের নিয়ে শুরু হয় প্রেমের গুঞ্জন। অন্যদিকে সাহেব-সুস্মিতাকে একসঙ্গে নানা ইভেন্টেও দেখা যায়। ফলে সব মিলিয়ে তাঁদের প্রেমের গুঞ্জন বেশ জোরালো হয়ে ওঠে। তবে এই প্রসঙ্গে সাহেব বা সুস্মিতা এখনও কেউই সরাসরি সিলমোহর দেননি।
আর এবার এর মধ্যেই সাহেবের পরিবারের সঙ্গে এক ফ্রেমে হাসি মুখে ধরা দিলেন নায়িকা। ছবিতে সাহেবের দিদি সোনম ভট্টাচার্য, জামাইবাবু জনপ্রিয় ফুটবলার সুনীল ছেত্রী, অভিনেতার মাকে দেখা গিয়েছে। সুস্মিতা সাহেবের মায়ের হাত ধরে বসেছিলেন। নায়িকা নিজেই তাঁদের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। একটি ছবিতে সাহেবে ভাগ্নে অর্থাৎ সোনম ও সুনীলের ছেলেকেও দেখা যায়। তবে সাহেবের দেখা মেলেনি সেই ছবিতে।
এই ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘পরের বারে দাদা আর তাঁর বাবাকেও ফ্রেমে চাই কিন্তু সঙ্গে সুস্মিতার বাবা-মা আর মাফিনকেও চাই। কী মিষ্টি ছবি গুলো... মিষ্টি পরিবার, রাধে রাধে।’ আর একজন লেখেন, ‘বেস্ট শাশুড়ি আর বউমা। Susদির পাশে তাঁর শাশুড়ি উফফ... এই ফ্রেমটা জাস্ট অসাধারণ!’
প্রসঙ্গত, একসময় সুস্মিতা তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা ছিলেন। ২০২৪ সালে সুস্মিতা দে-র প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। শুধু প্রেম বললে ভুল হবে, অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার। এখানেই শেষ নয়, দু'জনে একসঙ্গে থাকবেন বলে, একটি ফ্ল্যাটও কিনেছিলেন।
বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের। বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ। সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে। তাঁর ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা। প্রায়দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে। তাঁদের সম্পর্কের বয়স ছিল প্রায় ৫ বছর।