Sign in

Susmita Roy Son: কিউটের ডিব্বা! ১ মাসের ছেলের মুখ দেখালেন সুস্মিতা, সিডোর মিষ্টি ঝলকে মুগ্ধ সকলে

অন্নপ্রাশন অবধি অপেক্ষা করালেন না। এক মাসের ছেলের মুখ দেখালেন সুস্মিতা। একমাথা চুল, গালভর্তি হাসি, সিডোর মিষ্টি ঝলকে মুগ্ধ নেটপাড়া।

Published on: Aug 6, 2026, 19:30:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অবশেষে অপেক্ষার অবসান ঘটাল তারকা দম্পতি! 'কৃষ্ণকলি' খ্যাত জনপ্রিয় অভিনেত্রী তথা সমাজমাধ্যমের নামজাদা ইনফ্লুয়েন্সার সুস্মিতা দে এবং তাঁর স্বামী শুভাশিস দে প্রকাশ্যে আনলেন তাঁদের এক মাসের ছেলে সিডো-র মুখ। সিডোর বয়স ১ মাস পূর্ণ হতেই বিশেষ সেলিব্রেশনের মাধ্যমে খুদের প্রথম মিষ্টি ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুস্মিতা।

কিউটের ডিব্বা! ১ মাসের ছেলের মুখ দেখালেন সুস্মিতা, সিডোর মিষ্টি ঝলকে মুগ্ধ সকলে
কিউটের ডিব্বা! ১ মাসের ছেলের মুখ দেখালেন সুস্মিতা, সিডোর মিষ্টি ঝলকে মুগ্ধ সকলে

সিডোর ১ মাস পূর্তিতে ডাবল সেলিব্রেশন!

ছেলের এক মাস পূর্ণ হতেই জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো সিডোর জন্মদিন। খুদের বয়স এক মাস হওয়া উপলক্ষে ছিল বিশেষ কেক কাটিংয়ের আয়োজন। পরিবারের মানুষজন ও কাছের বন্ধুদের উপস্থিতিতে এক মিষ্টি মুহূর্ত তৈরি হয়।

এই বিশেষ দিনটিতেই নতুন একটি ঘোষণা দেন সুস্মিতা ও শুভাশিস। নিজেদের নতুন বিজনেস ভেঞ্চার 'হাউস অফ সিডো' (House of Seedoo) আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেন এই দম্পতি। যেখানে মিলবে শাড়ির এক্সক্লুসিভ কালেকশন।

কিউটের ডিব্বা সিডো! নেটপাড়ায় ভালোবাসা আর শুভেচ্ছার জোয়ার

সোশ্যাল মিডিয়ায় ১ মাসের খুদের ছবি ও ভিডিয়ো আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছোট্ট সিডোর মিষ্টি নিষ্পাপ মুখ দেখে অনুরাগী থেকে শুরু করে টেলিপাড়ার তারকা বন্ধুরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। অনেকেই ওকে আদর করে ডাকছেন ‘একদম কিউটের ডিব্বা’। কেউ আবার মুগ্ধ সিডোর একমাথা চুল দেখে।

এদিন সিডোর বাবা-মা'র পরনে ছিল হলুদ-সাদা সাবেকি পোশাক। হলুদ পাড় সাদা জামদানিতে সেজেছিলেন সুস্মিতা। বরের পরনে হলুদ পাঞ্জাবি সাদা চোস্তা। সিডো অবশ্য পরেছিল লাল-সাদা জামা। সিডো নামের অর্থ এদিন ভাগ করে নিলেন দুজনে। সুস্মিতার কথায়, সিডো নামের অর্থ ঐশ্বরিক শক্তির প্রতীক। আরও একটা অর্থ লিডার।

মাস কয়েক আগেই প্রাক্তন স্বামী তথা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন সুস্মিতা। বাদ যাননি তাঁর প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তীও। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনতা-সহ একাধিক অভিযোগ আনেন তিনি। ২০১৯ সালে সব্যসাচীর সঙ্গে বিবাহিত থাকাকালীন ৯ মাস সন্তানকে গর্ভে ধারণ করলেও মাতৃত্বের সুখ লাভ করতে পারেননি সুস্মিতা। ৬ বছর পর তাঁর সেই আশা পূরণ হয়েছে। সিডোকে ঘিরেই এখন তাঁর গোটা জগত।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More