Susmita Pregnancy: ‘বাচ্চা এল ঘরে…’! আনন্দে চোখে জল ‘অন্তঃসত্ত্বা’ সুস্মিতার, বিয়ের ১ মাসেই মা হলেন
Susmita Roy Wedding Controversy: সাম্প্রতিক ছবি-ভিডিয়ো দেখে অনেকেরই মত ছিল, সুস্মিতা অন্তঃসত্ত্বা। তাই এত চটজলদি চতুর্থবার বিয়ে। আর এবার বিয়ের ১ মাস কাটতে না কাটতেই দিলেন সুখবর। জানালেন, ‘বাচ্চা এল ঘরে’।
মার্চ মাস সোশ্যাল মিডিয়া খুললেই সুস্মিতা রায়, তাঁর প্রাক্তন স্বামী সব্যসাচী, দেওর সায়ক চক্রবর্তীকে নিয়ে বিতর্ক আসত চোখে। একসময় সুখের সংসার ছিল সুস্মিতা-সব্যসাচীর। ভালো সম্পর্ক ছিল সায়কের সঙ্গেও। এমনকী, তাঁদের হ্যাপি ফ্যামিলি ভ্লগও খুব জনপ্রিয় ছিল। তারপর গত বছরে তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। আর ডিভোর্সের মাসখানেক যেতে না যেতেই বিয়ের পিঁড়িতে বসেন সুস্মিতা। এবারে গলায় মালা দেন নিজের বিজনেস পার্টনার শুভাশিসের। তারপর বিয়ের ছবি-ভ্লগে ভরে যায় ফেসবুক। যা দেখে অনেকেরই মত ছিল, সুস্মিতা অন্তঃসত্ত্বা। তাই এত চটজলদি বিয়ে। আর এবার বিয়ের ১ মাস কাটতে না কাটতেই এল সুখবর। কোলে এল সন্তান।

যদিও সুস্মিতার গর্ভজাত সন্তান নয়, সুস্মিতা ‘বাচ্চা এল ঘরে’ লিখে তাঁর কোলে গোপাল আসার ‘সুখবর’ দিয়েছেন। একটি ভিডিয়ো শেয়ার করেন যেখানে দেখা যায় যে এক মহিলা সুস্মিতার হাতে তুলে দিচ্ছেন গোপাল। আর অভিনব এই উপহার পেয়ে চোখে জল তাঁর। লিখলেন, ‘বাচ্চা এল ঘরে। গোপাল পেলাম ফ্র্যাঞ্চায়েজি ভিজিটে গিয়ে। এত মানুষের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত।’
সুস্মিতার এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘এবার তোমার কোল আলো করে একটা গোপু আসুক সুস্মিতা। না না লক্ষ্মী এলেও ক্ষতি নেই..... সন্তান আসুক সুস্থ ভাবে।গোপুকে মন থেকে ডাকো।’ তবে কটাক্ষও হল। একজন লেখেন, ‘বাবা রে কী নাটক! গোপাল এল না লিখে, বাচ্চা এল। অসহ্য।’
সুস্মিতা আর শুভাশিসের বিয়ের পর জানা যায় যে, এই নিয়ে পাঁচ নম্বর বিয়ে করলেন সুস্মিতা। এমনটা দাবি করেন তাঁর প্রাক্তন স্বামী, সাংবাদিক সব্যসাচী। যদিও এরপর লাইভে এসে সুস্মিতা চোখের জলে প্রাক্তন শ্বশুরবাড়ি ও দেওর সায়ককে নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করে। জানান, দাম্পত্য টিকিয়ে রাখতে স্বামীর বিকৃত যৌনচারের শিকার তিনি, আরও বলেন, তাঁর সামনেই অন্য নারীর সঙ্গে সহবাস করত প্রাক্তন স্বামী। সঙ্গে এটা তাঁর পঞ্চম নয়, চতুর্থ বিয়ে বলেও জানান। এমনকী দাবি, তাঁকে কিছুতেই সন্তান নিতে দিতে চাইত না প্রাক্তন শ্বশুরবাড়ি। এমনকী শাশুড়ি-শ্বশুরও।
এদিকে, প্রেগন্যান্সি-র কারণে শুভাশিসকে জলদি বিয়ে, এটা মানতে রাজি নন সুস্মিতা। বলেন বয়স যেহেতু ৩৫ পেরিয়েছে, তাই বেশি দেরি করতে চাননি। সঙ্গে ঘোষণা, মা তিনি হবেনই। আর সন্তাের জন্মের পরই প্রেগন্যান্সি বিতর্কে খুলবেন মুখ। তার আগে নয়।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper



