Susmita Roy-Sido: ৪র্থ বিয়েতে হল সন্তান, ‘আমিই প্রমাণ যে ভগবান’, ছেলে সিডোর মুখ দেখালেন সুস্মিতা
সুস্মিতার জীবনের সবটুকু জুড়ে এখন রয়েছে ছেলে সিডো। কিছুদিন আগেই সন্তানের ছয়ষষ্ঠীর ছবি-ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন। এবার ছেলের মুখের আংশিক ফোটো দিলেন।
জুলাই মাসেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অভিনেত্রী, উদ্যোগপতি সুস্মিতা রায়। ব্যক্তিগত জীবনে তাঁকে ঘিরে হাজারও বিতর্ক থাকলেও, সুস্মিতার জীবনের সবটুকু জুড়ে এখন রয়েছে ছেলে সিডো। কিছুদিন আগেই সন্তানের ছয়ষষ্ঠীর ছবি-ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন। এবার ছেলের মুখের আংশিক ফোটো দিলেন।

কিউটের ডিব্বা সিডো-কে দেখা গেল একটি সাদা রঙের রম্পারে। হাতে লাল রঙের গ্লাভস। মাথায় লাল রঙেরই টুপি। আর সিডোর জামায় লেখা, ‘I Am Proof That God Answers Prayers’! যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমিই প্রমাণ যে, ভগবান প্রার্থণা শোনে’।
ছোট পর্দায় সুস্মিতাকে মূলত দেখা যেত সাপোর্টিং রোলে। তবে তিনি বিশেষ জনপ্রিয় হয়ে ওঠেন তাঁর ডেইলি ভ্লগিংয়ের মাধ্যমে। যা তিনি বানাতেন মূলত তৎকালীন স্বামী সব্যসাচী, দেওর সায়ক ও শ্বশুরবাড়ির সঙ্গে। আপাত সুখী এই পরিবারের ‘কেচ্ছা’ সামনে আসে যখন সুস্মিতা যখন সব্যসাচীর সঙ্গে ডিভোর্সের পর চতুর্থবার বিয়ে করেন। এবূং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেয়।
ব্যবসায়ী শুভাশিস দে ও সুস্মিতার বিয়ের ছবিতে সায়ক লেখেন, ‘এটাই যেন তোর শেষ বিয়ে হয়’! যা রীতিমতো আগুনে ঘি-এর কাজ করে। এরপর দু পক্ষের তরফ থেকেই চলে কাদা ছোঁড়াছুঁড়ি। অভিযোগ তোলেন যে, দাম্পত্য টিকিয়ে রাখতে স্বামীর বিকৃত যৌনচারের শিকার তিনি, আরও বলেন, তাঁর সামনেই অন্য নারীর সঙ্গে সহবাস করত প্রাক্তন স্বামী। সেই ভিডিয়ো জোর করে রেকর্ড করানো হত তাঁকে দিয়ে। উলটো দিকে সব্যসাচীও প্রাক্তন বউয়ের চরিত্রের দিকে আঙুল তোলেন।
সে যাই হোক, আপাতত চুটিয়ে সংসার করছেন। বহু অপেক্ষার পর ছেলে কোলে পেয়েও খুব খুশি। এর আগে তিনি ও সব্যসাচীর কোলে সন্তান আসার কথা থাকলেও, জন্মের খানিক আগে গর্ভেই মারা যায় সেইসন্তান। মৃত সন্তান প্রসব করেছিলেন। সেইবার কোলে এসেছিল মেয়ে। তবে এবার সুস্থ ছেলে পেয়ে, বারবার এটিকে ভগবানের আশীর্বাদ হিসেবেই জানিয়েছেন। বিয়ের মাসখানেকের মাথায় সন্তান হওয়ায়, বিয়ের আগে গর্ভবতী হওয়া নিয়েও কটাক্ষ এসেছে। তবে কোনো নেতিবাচকতাকেই জীবনে এন্ট্রি দিতে আর রাজি নন সুস্মিতা।
ছেলে কোলে পেয়ে সুস্মিতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, ‘আমাদের ছোট্ট পুত্রসন্তান, Sido। তোমাকে বুকে নিয়ে বুঝলাম, সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। তুমি এসেছ বলেই আজ আমার পৃথিবীটা সম্পূর্ণ। আমাদের ছোট্ট রাজপুত্রের জন্য সবাই আশীর্বাদ করবেন। সুস্থ থাকুক, ভালো মানুষ হয়ে উঠুক—এটাই আমাদের একমাত্র প্রার্থনা।’
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


