Sourav-Suvosmita: সাক্ষী থাকল পড়ন্ত সূর্য, খোলা ছাদে রোম্যান্স ডুব দিল সৌরভ-শুভস্মিতা, বিয়েটা কবে
Sourav-Suvosmita: তাঁদের প্রেমের স্ফুলিঙ্গ এখন দাবানলের আকার ধারণ করেছে। ভোটের ফলাফল নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তার আগে প্রেমলীলায় মজলেন তারকা দম্পতি।
আকাশজুড়ে তখন সিঁদুরে মেঘের আনাগোনা, সূর্যদেব ডুব দেওয়ার ঠিক আগের মুহূর্তে তাঁর সোনার আভা ছড়িয়ে দিচ্ছেন চারপাশে। এমন এক মায়াবী বিকেল, খোলা ছাদ, আর সেখানে একে অপরের বাহুলগ্নে টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ সৌরভ দাস এবং শুভস্মিতা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এই আদুরে ছবি পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল। সৌরভ-শুভস্মিতার এই অনস্ক্রিন আর অফস্ক্রিন রসায়ন নিয়ে চর্চা অনেকদিনের, কিন্তু পড়ন্ত সূর্যের আলোয় তাঁদের এই ‘রোম্যান্স’ যেন এক অন্য রূপ পেল।

‘লক্ষ্মী ঝাঁপি’ জুটির প্রেমচর্চা:
ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-র সেট থেকে শুরু হওয়া এই বন্ধুত্ব যে ভালোবাসায় রূপ নিয়েছে, তা এখন আর চাপা নেই। সৌরভ তাঁর সাবলীল অভিনয় এবং ভিন্ন স্বাদের চরিত্রের জন্য পরিচিত, অন্যদিকে শুভস্মিতা তাঁর মিষ্টি হাসি আর শান্ত স্বভাব দিয়ে দর্শকদের মন জয় করেছেন। শুভস্মিতা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে লাল হৃদয়ের ইমোজি এঁকেছেন। ভালোবাসার মানুষের সঙ্গে ছবি, তাই লাভ ইমোটিকন তো বনতা হ্যায়! শুভস্মিতার চোখে সৌরভের প্রতি যে গভীর ভালোবাসা আর সৌরভের মুখে সেই চেনা চওড়া হাসি— তা সব কথা বলে দিচ্ছে। নেটিজেনরা ইতিমধ্যেই ছবির কমেন্ট বক্সে ‘মেড ফর ইচ আদার’ (Made for each other) তকমা দিতে শুরু করেছেন।
বিয়েটা কবে? গুঞ্জনে টালমাটাল টলিপাড়া:
অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন— সৌরভ আর শুভস্মিতা পিঁড়িতে বসছেন কবে? টলিপাড়ার হাওয়ায় অনেকদিন ধরেই তাঁদের বিয়ের গুঞ্জন ভাসছে। কেউ বলছেন চলতি বছরের শেষেই বাজতে পারে সানাই, আবার কেউ মনে করছেন কেরিয়ারে আরেকটু গুছিয়ে নিয়ে আগামী বছরে কোনও এক শুভ দিনে তাঁরা নতুন জীবন শুরু করবেন। সৌরভের ঘনিষ্ঠ বন্ধুমহল বা পরিবার সূত্র থেকেও অবশ্য এখনও চূড়ান্ত কোনো খবর পাওয়া যায়নি। তবে সৌরভ-শুভস্মিতা তাঁদের কাজ এবং ভালোবাসা নিয়ে এখন দারুণ সময় কাটাচ্ছেন, তা এই ছবিটিই প্রমাণ করে দিল। তাঁদের সম্পর্ক যে অনেকটা এগিয়ে গিয়েছে, তার প্রমাণ মিলেছিল মাদার্স ডে-তেই। সৌরভের মায়ের সঙ্গে ছবি পোস্ট করে, ‘মা’ বলে সম্বোধন করেছিলেন শুভস্মিতা।
প্রেম ও পেশার ভারসাম্য:
সৌরভ তাঁর অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করছেন, আর শুভস্মিতাও নিজের জায়গা পাকা করছেন। প্রেমের এই মধুর সময়কে কাজে লাগিয়ে তাঁরা পেশাদার জীবনেও একে অপরের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হয়ে উঠেছেন। এখন শুধু অপেক্ষা— এই ‘রিয়েল লাইফ’ জুটি কখন বিয়ের মঞ্চে ‘রিল লাইফ’ রোম্যান্সকে পূর্ণতা দেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


