কী হত সৌরভ না থাকলে! চোখে চোখ রাখতেই হারালেন নিজেদের, শুভস্মিতা লিখলেন মনের কথা
ধারাবাহিকের সেট থেকে সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়ের প্রেম শুরু। প্রথম দিকে গোপনীয়তা থাকলেও, বাগদান হতেই রাখঢাকের পাট চুকিয়েছেন। রোম্যান্টিক ছবি দিয়ে সৌরভের উদ্দেশে কী বার্তা দিলেন শুভস্মিতা?
সোশ্যাল মিডিয়াকে হামেশাই ভালোবাসার রঙে রাঙান শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী। এই কদিন আগেও প্রেম নিয়ে প্রশ্ন এলেই নাকচ করতেন তাঁরা। তবে বাগদানের পর থেকে মিটেছে লুকোচুরি। এখন প্রকাশ্যেই চলে ভালোবাসার অঙ্গীকার। আর টলিপাড়ার এই জুটিকে ভালোবাসায় ভরিয়ে রাখেন দর্শকরাও।

বুধবার রাতের দিকে সৌরভের সঙ্গে ছবি দিলেন শুভশ্মিতা। হারিয়েছেন তাঁরা একে-অপরের চোখে। সাদা রঙের ওভারসাইজড টি-শার্ট সৌরভের গায়ে, সঙ্গে মাস্টার্ড রঙের ট্রাউজার। অন্যদিকে কালো ক্রপ টপ পরেছেন শুভস্মিতা, ক্রিম রঙের ট্রাউজার সঙ্গে। দুজনেরই চোখে কালো রঙের রোদচশমা।
ক্যাপশনে লিখলেন, ‘তুমি না থাকলে স্বপ্নের রঙ হয়ে যেত খয়েরি। বন বন করে দুনিয়াটা এই পারতো না ঘুরতে...’। আর সৌরভ-শুভস্মিতার এই পোস্টে তাঁদের ভালোবাসায় ভরাল অনুরাগীরা। একজন লিখলেন, ‘সেরা জুটি। কেউ নজর দিও না প্লিজ’। আরেকজন লেখেন, ‘কী যে মিষ্টি লাগে ওদের একসঙ্গে।’
লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে কাজ করার সময় একে-অপরের প্রেমে পড়েন সৌরভ আর শুভস্মিতা। দীপ আর ঝাঁপির পর্দার প্রেম গড়ায় বাস্তবেও। ইতিমধ্যেই সেরে ফেলেছেন দুজনে বাগদান। এবার ছাদনাতলায় যাওয়ার অপেক্ষা।
যদিও বিয়েতে একটু দেরিই আছে। আপাতত দুজনেই ব্যস্ত তাঁদের সিরিয়াল নিয়ে। সৌরভ ও শুভস্মতার ইচ্ছে ধারাবাহিকের কাজ শেষ হলে পর ঘুরবেন সাত পাকে। এই মেগা সিরিয়ালের ব্যস্ততার মাঝে নতুন জীবন শুরু করতে চাইছেন না তাঁরা। তবে বেশি অপেক্ষাও করতে হবে না। ২০২৭ সালেই আসবে সেই শুভদিন।
এর আগেও বিয়ে করেছিলেন সৌরভ। ২০১৫ সালে রেজিস্ট্রি করেন মধুমিতা সরকারের সঙ্গে। তবে বছরখানেকের বেশি স্থায়ী হয়নি সেই সম্পর্ক। ২০১৯ সালে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। এরপর সেভাবে কারও সঙ্গে নাম জড়ায়নি সৌরভের। বলা ভালো, সৌরভের ভাঙা মন জোড়া লাগিয়েছেন শুভস্মিতাই।
এমনকী, ভালোবাসার মানুষের অতীত কোনোভাবেই বাধা হয়ে দাঁড়ায়নি এই সম্পর্কে। বরং, শুভস্মিতা জানান, সবটুকু নিয়ে তিনি ভালোবাসেন সৌরভকে। তিনি মনে করেন, সেই অতীতের কারণেই হয়তো আজকের এই সৌরভকে পেয়েছেন। সেই অতীত না থাকলে হতে পারে মানুষটাকে হয়তো ভালোই লাগত না তাঁর।
সৌরভের মায়ের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক শুভস্মিতার। মাদার্স ডে-র দিন দুই মায়ের সঙ্গে ছবি দিয়ে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছিলেন পর্দার ঝাঁপি। আপাতত দুজনকে বিয়ের সাজে দেখার জন্য মুখিয়ে রয়েছে তাঁদের ভক্তরা। দেখার কবে আসে সেই শুভদিন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


