Swara Bhasker: ‘বিয়ের আগেই দু-বার মা হওয়ার চেষ্টা করেছিলাম…’, এখন এক মেয়ের মা, জীবনের গোপন কথা ফাঁস করলেন স্বরা ভাস্কর

স্বরা ভাস্কর বলেছেন যে তিনি বিয়ের আগে মা হতে চেয়েছিলেন। তিনি এই বিষয়ে তার বাবা-মায়ের সঙ্গেও কথা বলেছিলেন, তাই তিনি কী বলেছিলেন তা জানুন।

Published on: Sep 29, 2026, 13:30:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
‘বিয়ের আগেই দু-বার মা হওয়ার চেষ্টা করেছিলাম…’, এখন এক মেয়ের মা, জীবনের গোপন কথা ফাঁস করলেন স্বরা ভাস্কর
‘বিয়ের আগেই দু-বার মা হওয়ার চেষ্টা করেছিলাম…’, এখন এক মেয়ের মা, জীবনের গোপন কথা ফাঁস করলেন স্বরা ভাস্কর

বলিউড ও ওটিটির ঠোঁটকাটা ও সাহসী অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker) নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কখনো পিছপা হন না! সমাজকর্মী ও রাজনীতিবিদ ফাহাদ আহমেদ (Fahad Ahmad)-এর সঙ্গে রাজকীয় বিয়ে এবং তাঁদের ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন স্বরা। তবে সম্প্রতি এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করলেন এমন এক সত্যি, যা শুনে চমকে গেছেন অনেকেই!

স্বরা জানিয়েছেন, একসময় তিনি মেনেই নিয়েছিলেন যে তাঁর বোধহয় কোনোদিন বিয়েই হবে না! তবে বিয়ে না হলেও সিঙ্গল মাদার বা আইভিএফ (IVF)-এর মাধ্যমে মা হওয়ার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন!

‘বাবা-মাকে রাজি করিয়ে আইভিএফ-এর চেষ্টা করেছিলাম!’: স্বরা

সম্প্রতি 'রাইস অ্যান্ড ফল সিজন ২' (Rise and Fall Season 2)-এর মঞ্চে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে নিজের জীবনের এই গোপন অধ্যায় শেয়ার করেন স্বরা। অভিনেত্রী বলেন, ‘আমি আইভিএফ (IVF)-এর জন্য পুরো মনস্থির করে ফেলেছিলাম। নিজের পরিবার ও বাবা-মাকেও বুঝিয়ে রাজি করিয়েছিলাম। আমি ভেবেছিলাম বিয়ে তো আমার হচ্ছে না, তাই বিয়ে ছাড়াই আইভিএফ-এর মাধ্যমে সন্তান নেব।’

প্রথমে এই সিদ্ধান্ত শুনে স্তম্ভিত হয়ে গেলেও পরে তাঁর মা-বাবা ভারতের সামাজিক পরিস্থিতির চ্যালেঞ্জ বুঝিয়েও মেয়েকে সায় দিয়েছিলেন।

দু-বার আইভিএফ চেষ্টা কিন্তু ব্যর্থতা!

স্বরা জানান, এটি কেবল পরিকল্পনাতেই আটকে ছিল না। একজন স্পার্ম ডোনারের (Donor) সাহায্য নিয়ে তিনি দু-বার আইভিএফ (IVF) সাইকেল করিয়েছিলেন! তবে দুর্ভাগ্যবশত সেই দুই প্রচেষ্টাই ব্যর্থ হয় এবং তিনি অন্তঃসত্ত্বা হতে পারেননি।

ফাহাদের সঙ্গে সাক্ষাৎ ও জীবন বদলে যাওয়া:

এরপরই ২০২০ সালের জানুয়ারিতে স্বরার জীবনে আসেন ফাহাদ আহমেদ। আন্দোলন ও রাজনীতির মঞ্চে পরিচয় থেকে প্রেম, এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রেজিস্ট্রি ও রাজকীয় বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। বিবাহের কয়েক মাসের মধ্যেই, ২০২৩ সালের ২৩শে সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে আসে কন্যাসন্তান!

বর্তমানে স্বামীকে নিয়ে ওটিটি রিয়েলিটি শো এবং সংসার সামলাতে ব্যস্ত স্বরা, তবে বিয়ের আগে সিঙ্গল মাদার হওয়ার এই সাহসী চেষ্টার কথা প্রকাশ্যে আসতেই চর্চায় এই বিটাউন অভিনেত্রী!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More