Swastika Dutta: ডিভোর্সি অর্ণবের সঙ্গে প্রেম? ‘সম্পর্ক নিয়ে ছেলেখেলা করার বয়স…’, জবাব স্বস্তিকার
‘শুটিং ফ্লোরে আমরা চোখে চোখে কথা বলি…’, পর্দায় হিট তাঁদের রসায়ন। বাস্তবেও কি গাঢ় হচ্ছে স্বস্তিকা-অর্ণবের কেমিস্ট্রি?
টলিপাড়ার মিষ্টি নায়িকা স্বস্তিকা দত্ত। আপাতত লড়াকু প্রফসের বিদ্যা ব্যানার্জির চরিত্রে দর্শক পর্দায় দেখছে তাঁকে। স্বস্তিকা আর কো-স্টার অর্ণব বন্দ্যোপাধ্যায়ের রসায়ন নিয়ে টেলিপাড়ায় গুঞ্জনের শেষ নেই। পর্দায় ‘বিদ্যা’ আর ‘রাজরীত’-এর সেই মাখোমাখো প্রেম দেখে অনেকেই দুয়ে দুয়ে চার করতে শুরু করেছেন। ওনাদের অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও স্টুডিওপাড়ার অন্দরে কান পাতলে নানা কথা শোনা যায়। তবে এবার আর কোনো লুকোছাপা নয়, অর্ণবের সাথে প্রেম থেকে শুরু করে নিজের মানসিক ওঠাপড়া এবং অতীত— সব কিছু নিয়ে এক্কেবারে অকপট ও বিস্ফোরক জবাব দিলেন স্বস্তিকা।

‘পর্দায় বিদ্যা তো হাবুডুবু খাচ্ছে, কিন্তু বাস্তবে...’
অর্ণবের সঙ্গে অফস্ক্রিন প্রেমের গুঞ্জন কতটা সত্যি? এই প্রশ্ন ছুড়তেই চেনা চটপটে মেজাজে স্বস্তিকার জবাব, ‘পর্দায় বিদ্যা তো রাজরীতের প্রেমে এক্কেবারে হাবুডুবু খাচ্ছে! কিন্তু অফস্ক্রিন? অফস্ক্রিনে যদি তেমনটা হতো, তাহলে তো সে স্বস্তিকা হয়ে যেত!’ তবে গুঞ্জন উড়িয়ে দিলেও অর্ণবের সাথে ওঁর বন্ডিং যে দুর্দান্ত, তা স্বীকার করতে ভোলেননি নায়িকা।
স্বস্তিকা সংবাদ প্রতিদিনকে জানান, 'আমি আর অর্ণব খুব ভালো বন্ধু। আর সেই বন্ধুত্বের সমীকরণটাই অনস্ক্রিনেও দেখতে পায় দর্শক। শুটিং ফ্লোরে আমরা চোখে চোখে কথা বলি। এমনকি কখনো কখনো পরিচালকের ওপর রাগ হলেও আমরা একসঙ্গেই রেগে যাই! খুব মজা করে কাজটা করছি।' কিন্তু এই বন্ধুত্ব কি প্রেমে রূপ নিয়েছে? বিশেষ করে অর্ণব যেখানে আইনিভাবে ডিভোর্সি, সেখানে স্বস্তিকার মন কি ওঁর দিকেই গলছে? এল জবাব।
মিউজিক থেরাপি আর একাকীত্ব! তাড়াহুড়ো করে সম্পর্কে না করার সিদ্ধান্ত
প্রেমের সোজাসাপ্টা উত্তরে স্বস্তিকা ওঁর মনের এক অন্য যন্ত্রণার কথা খোলসা করেছেন। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ প্রেমের ভাঙনের পর স্বস্তিকা যে এখনও পুরোপুরি সামলে উঠতে পারেননি, তা ওঁর কথাতেই স্পষ্ট। নায়িকা বলেন, 'আমি এই মুহূর্তে একদম অন্যরকম একটা মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। মাথায় অনেক কিছুই চলছে। নিজেকে ঠিক করার জন্য মিউজিক থেরাপি নিচ্ছি, বই পড়ছি। গত কিছু দিনে অনেক রকম মানসিক ওঠাপড়া পেরিয়ে এসেছি।'
নিজের এই মানসিক ট্রমা বা একাকীত্ব কাটানোর লড়াইয়ের মাঝেই কোনো ভুল সিদ্ধান্ত নিতে চান না স্বস্তিকা। ওঁর স্পষ্ট কথা, ‘আমি তাড়াহুড়ো করে কোনও সম্পর্কে জড়াতে চাই না। সব থেকে বড় কথা, প্রেমের জন্য আগে নিজেকে জানা দরকার। নিজের মন তৈরি না থাকলে অপরের দিকের মানুষটার ক্ষতি হয়। এই মুহূর্তে সম্পর্ক নিয়ে ছেলেখেলা করার বয়স বা সময়— কোনোটাই আমাদের দুজনের নেই।’
স্বস্তিকার যেমন অতীত আছে. তেমনই অর্ণবেরও অতীত রয়েছে। অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সিরিয়ালের সেটে প্রেম। অবশেষে বিয়েও করেন দুজনে। কিন্তু সমাজিক বিয়ের আগেই ভাঙে সম্পর্ক। ডিভোর্স নেন তারকা জুটি। এখন দেখার, এই মানসিক ওঠাপড়া কাটিয়ে স্বস্তিকা ওঁর ভালো বন্ধু অর্ণবের বুকেই স্থায়ী ঠিকানা খুঁজে নেন স্বস্তিকা? জবাব দেবে সময়।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


