Swastika Dutta: ‘সাথে নিয়ে যাচ্ছি সুন্দর সব সম্পর্ক..’, বিদ্যা ব্যানার্জির শেষদিন! আবেগঘন স্বস্তিকা

Professor Bidya Banerjee Last Day Shoot: এক বছরের মাথায় শেষ হচ্ছে প্রফসের বিদ্যা ব্যানার্জি। বৃহস্পতিবার ছিল মেগার শেষদিনের শ্যুটিং। 

Published on: Nov 6, 2026, 15:30:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও পরিচিত মুখ স্বস্তিকা দত্ত। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-র সঙ্গে ছোটপর্দায় ফিরেছিলেন স্বস্তিকা। এক বছরের মাথায় যবনিকা পড়ল বিদ্যা ব্যানার্জির সেটে। সিরিয়াল শেষ হচ্ছে হিন্দুস্তান টাইমস বাংলাকেই প্রথম জানিয়েছিলেন নায়িকা, সেইমতো ৫ই নভেম্বর শেষ হল শ্যুটিং পর্ব। শুটিংয়ের শেষ দিনে মন খারাপ আর কৃতজ্ঞতায় ভরা আবেগঘন এক খোলা চিঠি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

‘সাথে নিয়ে যাচ্ছি সুন্দর সম্পর্ক..’, বিদ্যা ব্যানার্জির শেষদিন, আবেগঘন স্বস্তিকা
‘সাথে নিয়ে যাচ্ছি সুন্দর সম্পর্ক..’, বিদ্যা ব্যানার্জির শেষদিন, আবেগঘন স্বস্তিকা

স্মৃতির ঝুলি ও সহকর্মীদের প্রতি ধন্যবাদ:

শুটিংয়ের শেষ লগ্নে দাঁড়িয়ে ভালোবাসায় ভরা একটি পোস্ট শেয়ার করেছেন স্বস্তিকা।

তিনি লেখেন, ‘হৃদয়ভরা স্মৃতি, অপরসীম কৃতজ্ঞতা, আনন্দ আর একটি সফল যাত্রার তৃপ্তি নিয়ে এই অধ্যায় শেষ করছি। প্রতিটা অভিজ্ঞতা শিখিয়েছে, প্রতিটা মুহূর্ত স্মৃতি হয়ে রয়েছে এবং প্রতিটা মানুষ কৃতজ্ঞ থাকার কারণ হয়ে উঠেছেন।’

তাঁর কেরিয়ারের পথপ্রদর্শক সমস্ত বর্ষীয়ান অভিনেতাদের ধন্যবাদ জানিয়ে স্বস্তিকা লেখেন, তাঁদের দিকনির্দেশনা, বিশ্বাস ও স্নেহই ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি। সহ-অভিনেতা ও দলের ছোটদের উদ্দেশ্যে তিনি জানান, তাঁদের ভালোবাসা, উদ্দীপনা আর নিঃশর্ত সাপোর্ট ছাড়া এই পথচলা এতটা সুন্দর হয়ে উঠত না।

চ্যানেল ও নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা:

চ্যানেল কর্তৃপক্ষ স্টার জলসা এবং ধারাবাহিকের প্রযোজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বস্তিকা দত্ত। এমন একটি সুন্দর চরিত্র সৃষ্টি করে তাঁর ওপর ভরসা রাখার জন্য এবং প্রতিনিয়ত শেখার ও পারফর্ম করার সুযোগ দেওয়ার জন্য তিনি নির্মাতাদের ধন্যবাদ জানান।

স্বস্তিকার কথায়, ‘কেবল অর্জন বা সাফল্য নয়, সাথে নিয়ে যাচ্ছি সুন্দর সব সম্পর্ক, অসংখ্য শিক্ষা আর আজীবন আগলে রাখার মতো হাসিমুখের স্মৃতি। কিছু পথচলা শেষ হয়, কিন্তু মানুষগুলো, স্মৃতিগুলো আর এই কৃতজ্ঞতা থেকে যায় চিরকাল।’

টিভির পর্দায় এখনও দেখা মিলবে ‘বিদ্যা’র:

শুটিংয়ের কাজ শেষ হলেও ভক্তদের এখনই মন খারাপ না করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। তিনি স্পষ্ট করেন যে সোশাল মিডিয়ায় বিদ্যা ব্যানার্জির শুটিং সফর শেষ হলেও টিভির পর্দায় সম্প্রচার কিন্তু এখনও অব্যাহত রয়েছে।

প্রতিদিন রাত ৮:৩০টায় স্টার জলসার পর্দায় ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকে স্বস্তিকাকে দেখতে পাবেন দর্শকেরা। শোনা যাচ্ছে, চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সম্প্রচারিত হবে এই মেগা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More