Swastika-Rupsha: রূপসার রূপে ঘায়েল স্বস্তিকা, প্রযোজক ঘরণীকে ‘মাখন মাখিয়ে’ কী লিখলেন প্রফেসর বিদ্যা ব্যানার্জি?

‘OG মিসেস চক্রবর্তী’ রূপসার রূপের মোহে আটকে স্বস্তিকা। স্নেহাশিস ঘরণীর ফেসবুক পোস্টে প্রফেসর বিদ্যার যে মন্তব্য নজর কাড়ল। 

Published on: May 2, 2026, 09:46:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রযুক্তির দাপটে যখন কাঁপছে গোটা বিশ্ব, তখন টলিপাড়ায় শোরগোল ফেলল এক ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা AI ছবি। আর সেই ছবিকে কেন্দ্র করেই যুযুধান দুই অভিনেত্রী! তবে এই লড়াই আদপে বন্ধুত্বের আর ভালোবাসার। একদিকে ছোটপর্দার জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্ত, আর অন্যদিকে প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর ঘরণী তথা অভিনেত্রী রূপসা চক্রবর্তী।

রূপসার রূপে ঘায়েল স্বস্তিকা, প্রযোজক ঘরণীকে ‘মাখন মাখিয়ে’ কী লিখলেন নায়িকা?
রূপসার রূপে ঘায়েল স্বস্তিকা, প্রযোজক ঘরণীকে ‘মাখন মাখিয়ে’ কী লিখলেন নায়িকা?

ঘটনার সূত্রপাত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি AI জেনারেটেড ছবি পোস্ট করেন রূপসা। নিখুঁত এডিটিং আর আভিজাত্যে মোড়া সেই ছবিতে রূপসাকে চেনাই দায়! ছবি শেয়ার করে রূপসা কিছুটা রসিকতা করেই লেখেন, 'AI থাকলে আস্তে আস্তে ফটোগ্রাফারদের কাজও কমে যাবে যা বুঝতে পারছি...।” সেই সঙ্গে মৌসুমি নামের অনুরাগীকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি, যিনি এই ডিজিটাল অবতারটি তৈরি করেছেন।

স্বস্তিকার ‘মাখন’ মাখানো কমেন্ট

রূপসার এই পোস্ট দেখা মাত্রই নজরকাড়া মন্তব্য করেন স্বস্তিকা দত্ত। এই মুহূর্তে তিনি স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনায় ‘প্রফেসর বিদ্যাব্যানার্জি’ ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করছেন। পর্দার ‘বিদ্যাব্যানার্জি’ বাস্তব জীবনের প্রযোজক-গিন্নিকে উদ্দেশ্য করে লেখেন—

‘AI should take tips from the OG Mrs. Chakraborty!’

অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির চেয়েও রূপসার আসল রূপ বা ‘অরিজিনাল’ চার্ম যে কয়েক গুণ বেশি শক্তিশালী, সেটা বুঝিয়ে দিতে এক ফোঁটাও কসুর করেননি স্বস্তিকা। নেটিজেনরা বলছেন, স্বস্তিকার এই মন্তব্য যেন একদম নিখুঁত ‘অয়েলিং’ আর ভালোবাসার সংমিশ্রণ! স্বস্তিকা নিজেও সে কথা মেনে নিয়েছেন। মন্তব্য বাক্সে যোগ করেছেন, ‘আমি একটু চিজি লাইন যোগ করি, একটু ওয়েলিং করে’।

কাজ ও ব্যক্তিগত রসায়ন

বর্তমানে টলিপাড়ায় স্বস্তিকা ও রূপসার রসায়ন বেশ চর্চিত। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের সুবাদে তৈরি তাঁদের এই বন্ডিং নজর কাড়ে সবার। রূপসাও স্বস্তিকার এই প্রশংসায় আপ্লুত। তিনি জানিয়েছেন, AI দিয়ে তৈরি এরকম প্রচুর ছবি তাকে ট্যাগ করা হয়, তবে এই নির্দিষ্ট ছবিটি তাঁর মন কেড়ে নিয়েছে।

রূপসাকে শেষ দেখা গিয়েছে জি বাংলার বেশ করেছি প্রেম করেছি ধারাবাহিকে। জগদ্ধাত্রীর কৌশিকি চরিত্রে ফাটাফাটি সাফল্যের পর বেশ করেছি প্রেম করেছি মেগাতেও দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে দাগ কেটেছিলেন রূপসা। তবে এই মেগা দর্শক মনে ছাপ ফেলতে ব্যর্থ হয়।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More