‘চরিত্রের বিদায় হয়, ভালোবাসার নয়…’! পরিচালকের সঙ্গে রটে প্রেম সম্পর্ক, প্রফেসর বিদ্যার শেষ দিনে কী লিখলেন স্বস্তিকা?

প্রফেসর বিদ্যা ব্যানার্জির সম্প্রচার শেষে মন খারাপের পোস্ট এল অভিনেত্রীর থেকে। শোনা যায়, ধারাবাহিকের পরিচালক সুকমল নাথের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নায়িকা স্বস্তিকা দত্ত। আর তাঁদের মান-অভিমান নাকি বাধ সাধছিল শ্যুটিংয়ে। তাই নির্মাতারা তড়িঘড়ি ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেন।  কী লখলেন স্বস্তিকা?

Published on: Nov 16, 2026, 10:30:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শুরুর থেকেই বেশ ভালো টিআরপি এনেছে স্টার জলসার মেগা ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। তবে আচমকাই শেষ হয় সেই ধারাবাহিক। শোনা যায়, ধারাবাহিকের পরিচালক সুকমল নাথের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নায়িকা স্বস্তিকা দত্ত। আর তাঁদের মান-অভিমানের পর্ব নাকি বাধ সাধছিল শ্যুটিংয়ে। তাই নির্মাতারা তড়িঘড়ি ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেন।

স্বস্তিকা দত্ত।
স্বস্তিকা দত্ত।

ইতিমধ্যেই যদিও সুকমলের সঙ্গে সম্পর্কের কথা উড়িয়ে দিয়েছেন স্বস্তিকা। এবার প্রফেসর বিদ্যা ব্যানার্জির সম্প্রচার শেষে মন খারাপের পোস্ট এল অভিনেত্রীর থেকে। দেখা গেল টিভিতে হটস্টারে চলছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। আর নিজের পোস্টারের দিকেই উড়ন্ত চুুমু ছুঁড়লেন স্বস্তিকা। সঙ্গে লিখেছেন, ‘আজ শুটিংয়ের মতোই পর্দার এই অধ্যায়টাও শেষ। হয়তো আর নতুন করে বিদ্যার হয়ে কথা বলা হবে না, আর নতুন কোনও দৃশ্যে তার আবেগগুলোকে ছুঁয়ে দেখা হবে না। তবু একটা কথা থেকে যাবে— চরিত্রের বিদায় হয়, ভালোবাসার নয়।’

স্বস্তিকা আরও লেখেন, ‘Take love, Bidya! তোমাকে আর পর্দায় না দেখলেও, মনের পর্দায় তোমার গল্পটা বেঁচে থাকবে। কিছু বিদায় আসলে শেষ নয়, তারা স্মৃতি হয়ে থেকে যাওয়ার এক অন্য নাম। আবারও আন্তরিক ধন্যবাদ দাদা #Snehasish Chakraborty এবং @starjalsha।’

এদিকে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ শেষ হওয়ার পর এক সাক্ষাৎকারে ধারাবাহিকের পরিচালকের সঙ্গে সম্পর্কের কথা হাওয়ায় উড়িয়ে দেন স্বস্তিকা। বলেন, যে কোনও জায়গায় কাজ করার ক্ষেত্রে পরিচালক হলেন ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’। তাই তাঁর সঙ্গে ভালো ব্যবহার রাখা এবং ভালো কথা বলা প্রয়োজন বলেই মনে করেন তিনি। রোবটের মতো কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়। সেই আচরণ দেখে কারও মনে তাঁদের নিয়ে যদি প্রেম বা সম্পর্কের ধারণা তৈরি হয়, তাহলে সেটি ভুল। তবে পাকাপাকিভাবে বাগদান বা বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলে তা সকলেই নিজের চোখে দেখতে পাবেন বলে জানিয়েছেন সিদ্ধার্থ।

স্বস্তিকার কথায়, ‘এরকম কিচ্ছু না। আমরা খুব ভালো বন্ধু। চ্যানেল বোকা নয়, প্রযোজনা সংস্থাও বোকা নয়। সবাই সবার লাভ-লোকসানটা বোঝে, আমরা কেউ বোকা নই। সবাই সবার উন্নতিটাই দেখে।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More