Swastika Mukherjee Daughter: যেন ‘যব উই মেট’-এর করিনা! মায়ের সঙ্গে স্বস্তিকা-কন্যা, কী করেন অন্বেষা এখন?
Swastika Mukherjee Daughter Anwesha: কাজের সূত্রে লন্ডনে থাকেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের কন্যা। সোশ্যাল মিডিয়া ছাড়া অন্বেষার সেভাবে দেখা পাওয়া যায় না! এবার তাঁকে সামনা সামনি দেখে রীতমতো মুগ্ধ নেটপাড়া।
Swastika-Anwesha: সম্প্রতি মায়ের সঙ্গে ‘বিবি পায়রা’-র প্রিমিয়ারে হাজির হয়েছিলেন স্বস্তিকা-কন্যা অন্বেষা! কাজের সূত্রে বাইরেই থাকেন অভিনেত্রীর মেয়ে। তাই সোশ্যাল মিডিয়া ছাড়া অন্বেষার সেভাবে দেখা পাওয়া যায় না! তবে এবার তাঁকে সামনা সামনি দেখে রীতমতো মুগ্ধ নেটপাড়া।

স্বস্তিকা ‘বিবি পায়রা’-র প্রিমিয়ারে এসেছিলেন লাইল্যাক রঙের জামদানি ড্রেসে। আর অন্বেষাকে দেখা যায় কালো রঙের ট্রাউজার আর সাদা শার্টে। সঙ্গের কালো ওয়েস্টকোটটি দেখে অনেকেরই মনে পড়েছে ‘যব উই মেট’-এর করিনার সেই লুকের কথা। স্বস্তিকার পাশে অন্বেষাকে দেখে নেটপাড়ায় নানা ধরনের মন্তব্য। একজন লেখেন, ‘দুজনেই কিন্তু ভীষণ কিউট’। আরেকজন লেখেন, ‘আমার তো স্বস্তিকাকে বাচ্চা লাগছে, কী করে যে এই মহিলা এত সুন্দর’! আরেকজন লেখেন, ‘যেন দুই বোন’।
ছুটিছাটা থাকলে কখনো অন্বেষা কলকাতায় আসেন, আবার কখনো স্বস্তিকা নিজেই চলে যান মেয়ের কাছে। মা-দাদুর মতো অভিনয়ে পা রাখেননি তিনি। সাইকোলজিতে এমএসসি করে এখন কার্ডিফ থেকে লন্ডন পাড়ি দিয়েছেন। সেখানে চাকরি করছেন।
মায়ের মতোই কিন্তু অকপট হয়েছেন অন্বেষা। এমনকী, সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। একবার এক নেটিজেন অন্বেষাকে প্রশ্ন করে, সত্যিই কি তিনি অভিনয় করতে চান না? যাতে জবাব আসে, ‘তোমাদের কী মনে হয় আমি এত কষ্ট করে এখানে UK-তে এসেছি পড়াশোনা করতে, কলকাতা ফিরে গিয়ে অভিনেত্রী হব বলে? বাহ! কী মনে হচ্ছে এখানে আমি বেড়াতে এসেছি?’
খুব সহজ ছিল অন্বেষার জীবন। এক সাক্ষাৎকরে স্বস্তিকা জানিয়েছিলেন যে, সিঙ্গল মাদারের মেয়ে হওয়ায় কলকাতার নামী স্কুল একসময় ভর্তি নিতে চায়নি স্বস্তিকা-কন্যাকে। তবে লড়াই ছাড়েননি মা-মেয়ে। পড়াশোনায় বারাবরই তুখোড় অন্বেষা। মুম্বইয়ের নামী কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি করেন। আর তারপর স্কলারশিপ পেয়ে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন অন্বেষা। এখন তিনি লন্ডনে চাকরি করছেন।
১৮ হতে না হতেই স্বস্তিকা গাঁটছড়া বাঁধেন প্রমিত সেনের সঙ্গে। আর ১৯ বছর বয়স যখন, তখন জন্ম অন্বেষার। একরত্তি মেয়েকে নিয়ে সংসার ছাড়েন, ফিরে আসেন বাবার ঘরে। সেই থেকে একা হাতেই মেয়েকে বড় করছেন। বলা ভালো, মাতৃত্বই কেরিয়ারের ওঠা-পড়া, ব্যক্তিগত জীবনের ভাঙা-গড়ায় শক্তি জুগিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।
বিবি পায়রা ছবি প্রসঙ্গে:
অর্জুন দত্ত-র পরিচালনায় বিবি পায়রা সিনেমায় কাজ করেছেন পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, সুব্রত দত্ত, ভবানী বসু মজুমদার, অঙ্কিতা মাঝি। ১০ এপ্রিল মুক্তি পায় ছবিটি। ঝুমা (পাওলি) ও শিউলি (স্বস্তিকা) মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। তাদের লেখাপড়া, বাইরের দুনিয়ার জ্ঞানগম্যি নেই বললেই চলে। ঠিক যেমন আমরা চারপাশে দেখে থাকি। তবে এই ঝুমা আর শিউলিই ঘুরে দাঁড়ায়, আর সেই গল্পই দেখিয়েছে ‘বিবি পায়রা’।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


