‘মা, তুমি একই রয়ে গেলে, আমি হাফ সেঞ্চুরির দিকে...’, চিনতে পারছেন এই অভিনেত্রীকে?
Swastika Mukherjee: ‘‘মা—তুমি একই রয়ে গেলে। আমিই হাফ সেঞ্চুরির দিকে হাঁটা দিলাম’, শিশু দিবসে ফেলে আসা দিনের স্মৃতি হাতড়ালেন ‘দিদি নম্বর ১’।
বাস্তবের কঠোর কড়া নাড়ায় শৈশব হয়তো কবেই পেরিয়ে আসে মানুষ, কিন্তু মনের কোণে লুকিয়ে থাকা সেই ছোট মানুষটা রয়ে যায় আজীবন। চিলড্রেনস ডে বা শিশু দিবসের বিশেষ দিনে ঠিক এই নস্ট্যালজিয়াই ছুঁয়ে গেল টলিপাড়ার এই অভিনেত্রীর মন। প্রয়াত মায়ের পুরনো একটি সাদা-কালো ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় এক অত্যন্ত আবেগঘন পোস্ট লিখলেন অভিনেত্রী, যা নাড়া দিয়েছে অনুরাগীদেরও।

মায়ের সঙ্গে নিজের সেই পুরোনো স্মৃতির পাতা উল্টেছেন সুন্দরী। চিনতে পারছেন? এই কিশোরী আর কেউ নন, বাংলার নতুন ‘দিদি নম্বর ১’ স্বস্তিকা মুখোপাধ্যায়।
স্বস্তিকা লিখেছেন, ‘মা তুমি থাকলে আমিও এই ছোট্টটাই থাকতাম। তুমি চলে যেতেই এক রাত্তিরে কত্ত বড় হয়ে গেলাম। কাজ-কর্ম, সংসার-ধর্ম, হিল্লি-দিল্লি সবের মাঝে এদিক-ওদিক দিয়ে ছোট-আমিটা ঠিক উঁকি দেয়। দিলেই তাকে জড়িয়ে ধরি। নিজেই কী আর নিজেকে আগলে রাখতে পারি? তাও চেষ্টা করি, এই চেষ্টাটুকুই সব।’
পোস্টে জীবনের সারল্য বাঁচিয়ে রাখার বার্তা দিয়ে অভিনেত্রী আরও লেখেন, ‘জীবন থেকে সরলতা চলে গেলে পড়ে থাকে একটা শুকনো কাঠামো। সেটা মোটেই কাম্য নয়। শিশু মনটাকে যত্ন করে বাঁচিয়ে রাখতে হবে।’ এর পরই মায়ের উদ্দেশে তাঁর মিষ্টি স্বীকারোক্তি, ‘মা—তুমি একই রয়ে গেলে। আমিই হাফ সেঞ্চুরির দিকে হাঁটা দিলাম। আই লাভ ইউ ভেবলি রানি। অ্যান্ড আই অলওয়েজ উইল। জাস্ট আ ট্যাড বিট লেস দ্যান আই লাভ মণি। বাট ইউ উইল অলওয়েজ রিমেইন মাই মোস্টেস্ট ফেভারিট।’
পোস্টের সঙ্গে শেয়ার করা সেই পুরোনো সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে, গালে হাত দিয়ে বসে রয়েছেন এক কিশোরী স্বস্তিকা, আর তাঁর পাশেই চেয়ারে বসে রয়েছেন তাঁর মা। মাতৃহারা মেয়ের মনের অন্দরে জমে থাকা অভিমান, ভালোবাসা আর স্মৃতির আলো-আঁধারিতে ঘেরা এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় খবরের শিরোনামে।
বাবা-মায়ের আদরের মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকার বাবা-মা এই পৃথিবীতে নেই। কিন্তু অভিনেত্রীর জীবন জুড়ে এখনও রয়েছেন তাঁরা। প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায় ও গোপা মুখোপাধ্যায়ের বড় মেয়ে স্বস্তিকা। তাঁর ছোট বোন অজপা। ১৮ বছর বয়সে বিয়ে করেছিলেন নায়িকা। সুখের হয়নি সংসার। দু-বছর পরই স্বামী প্রতিম সেনের থেকে আলাদা হন। মেয়ে অন্বেষাকে নিয়ে থাকতেন মা-বাবা'র সঙ্গেই। এখন মেয়ে শিক্ষিতা-ঝকঝকে তরুণী। ব্রিটিশ যুক্তরাজ্যে চাকরিরতা। প্রেমও করছেন চুটিয়ে। সময় পেলেই ‘মানি’ (মেয়েকে এই নামেই ডাকেন স্বস্তিকা)-র কাছে ছুটে যান অভিনেত্রী। স্বস্তিকা জানিয়েছেন, মেয়ের ইচ্ছে মা অভিনয় ছেড়ে পাকাপাকিভাবে লন্ডনে গিয়ে থাকুক। স্বস্তিকা অবশ্য দু-দিক ব্যালেন্স করে চলছেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


