‘ঘাটে যাওয়ার দিন অব্দি…’, সৌন্দর্যের সাথে বয়সের কী সম্পর্ক? এজ শেমিংয়ের কড়া জবাব স্বস্তিকার, জানেন নায়িকার বয়স কত?
‘কেন ভাই?! বয়সের সাথে সুন্দর থাকা বা না থাকার কী সম্পর্ক?’ পালটা প্রশ্ন স্বস্তিকার।
পর্দা হোক বা বাস্তব- টলিউডের সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। বয়স নিয়ে কটাক্ষ বা 'এজ শেমিং' (Age Shaming)-এর শিকার বহু তারকা হলেও, ট্রোলারদের কীভাবে মুখে সপাটে জবাব দিতে হয় তা বহুবার প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি ফেসবুকে তাঁর একটি ছবিতে এক নেটিজেনের মন্তব্যকে ঘিরে ফের চর্চায় উঠে এলেন নায়িকা!

ছবিতে সাজগোজের প্রশংসার আড়ালে লুকিয়ে থাকা 'এজ শেমিং'-এর বিরুদ্ধে এবার সরাসরি ধোলাই দিলেন স্বস্তিকা!
কী ঘটেছিল সোশাল মিডিয়ায়? স্বস্তিকার পোস্ট করা একটি ছবির নিচে এক নেটিজেন মন্তব্য করেন, ‘বাবা, সাজুগুজু করলে তোমাকে এখনও ভালোই লাগে’।
এই মন্তব্যে 'এখনও' শব্দটির ব্যবহাতেই চটে যান অভিনেত্রী। বিন্দুমাত্র দেরি না করে ট্রোলের যোগ্য জবাব দিয়ে স্বস্তিকা পাল্টা লেখেন, ‘হ্যাঁ ঘাটে যাওয়ার দিন অব্দি ভালোই লাগবে।’
‘বয়েসের সাথে সুন্দর থাকার কী সম্পর্ক?’: স্বস্তিকার কড়া বার্তা
তবে কেবল একটি মুখতোড় জবাবেই থেমে থাকেননি তিনি। 'চল্লিশোর্ধ্ব' নারীদের প্রতি সমাজের এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও মন্তব্যের ধরন তুলে ধরে স্বস্তিকা স্পষ্ট লেখেন, ‘এখনও’ - শব্দটা প্রত্যেক ৪০ ঊর্ধ্ব মহিলাদের জন্য ব্যবহার করা হয়। কেন ভাই?! বয়সের সাথে সুন্দর থাকা বা না থাকার কী সম্পর্ক? আর যারা কমেন্টগুলো করে সবাই কে উত্তমকুমারের মতন দেখতে যেন।’
স্বস্তিকার এই মোক্ষম জবাবে তাঁর অনুরাগী ও ভক্তরা উচ্ছ্বসিত। অনেকেই মন্তব্যের বক্সে অভিনেত্রীর সাহস ও স্পষ্টভাষী জবাবের ভূয়সী প্রশংসা করেছেন।
জানেন নায়িকার বয়স কত?
১৯৮০ সালের ১৩ই ডিসেম্বর জন্ম নেওয়া স্বস্তিকা মুখোপাধ্যায়ের বর্তমান বয়স ৪৫ বছর। নিজের কাজের গুণমান এবং মেদহীন সৌন্দর্যে আজও তিনি তরুণী অভিনেত্রীদের টেক্কা দেন। নিজের বয়স নিয়ে কোনওদিন লুকোছাপা করেননি। তাঁর মেয়ের বয়স এখন ২৫। বয়স যে কেবল একটি সংখ্যা মাত্র, তা বারবার প্রমাণ করে চলেছেন টলিপাড়ার এই 'আনফিল্টার্ড ডিভা'! সদ্যই মেয়ে অন্বেষার সাথে দেখা করতে ব্রিটিশ যুক্তরাজ্যে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। আপতত দিদি নম্বর ১-এর দায়িত্ব সামলাচ্ছেন স্বস্তিকা। সঙ্গে চলছে ছবির কাজও।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


