Jeet-Swastika: ‘ধামাকেদার একটা কিছু…’! জিতের সঙ্গে ফের সিনেমা কথা স্বস্তিকার মুখে, কী জানা গেল?
দিদি নম্বর ১ দিয়ে ঘরে ঘরে দর্শকের মনে নতুন করে জায়গা করে নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সারেগামাপা ২০১৪ বিজয়ী অন্বেষা তাঁর কাছে জানতে চান, কবে ফের সিনেমা করবেন জিতের সঙ্গে। কী জবাব এল?
সম্প্রতি জি বাংলার দিদি নম্বর ১-এ এসেছিলেন সারেগামাপা-র বিজেতা-প্রতিযোগীরা। ছিলেন অন্বেষা দত্ত, অঙ্কিতা ভট্টাচার্য, আরাত্রিকা মাইতি, সায়ন্তনী ঘোষরা। বরাবরই গানের এই রিয়েলিটি শো বাংলায় ভীষণ জনপ্রিয়। সেখানে দিদি নম্বর ১-এর মঞ্চে তাঁদের পেয়ে খুশি দর্শকরা। শো-র হোস্ট স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জমিয়ে উপভোগ করেছেন প্রতিযোগীরাও।

জিতের সঙ্গে সিনেমা নিয়ে কী জানালেন স্বস্তিকা?
অন্বেষা দিদি নম্বর ১ চলাকালীন স্বস্তিকাকে জানান, তিনি অভিনেত্রীর অনেক বড় ভক্ত। সঙ্গে আরও বলেন যে, ছোটবেলায় ক্রান্তি দেখেছিলেন, যা ছিল জিৎ ও স্বস্তিকা জুটির অন্যতম হিট সিনেমা। এরপরই অন্বেষার স্বস্তিকার কাছে প্রশ্ন, কবে আবার জুটিতে আসবেন তিনি ও জিৎ।
শুনেই স্বস্তিকা বলে ওঠেন, ‘আরে কবে দেখতে পাব আমিও! কী জানি ওরকম গল্প আবার যবে তৈরি হবে। ধামাকেদার একটা কিছু হতে হবে। অফার এসে গেলেই করে ফেলব।’
জিৎ ও স্বস্তিকার বিচ্ছেদের কারণ কী?
জিতের সঙ্গে প্রেমের কথা একবাক্যে স্বীকার করে নিয়েছেন স্বস্তিকা। এমনকী এটাও জানিয়েছিলেন যে, তাঁদের বিচ্ছেদে সবথেকে কষ্ট পেয়েছিল তাঁর মেয়ে অন্বেষা। এমনকী এখনো মাঝে মাঝে কথা শোনায়, ‘অত সুন্দর ছেলের’ সঙ্গে বিচ্ছেদ নিয়ে। এমনকী, সম্পর্ক ভাঙায় মায়েরই দোষ খোঁজে সে।
শোনা যায়, ডিভোর্সি স্বস্তিকাকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারেনি জিতের পরিবার। যদিও অভিনেত্রীর সঙ্গে তাঁর স্বামী প্রমিত সেনের ডিভোর্সের মামলা এখনো ঝুলে রয়েছে। আইনত তাঁদের ডিভোর্স হয়নি বলেই বছরখানেক আগে জনান অভিনেত্রী।
অন্বেষার সারেগামাপা জয়
২০১৪ সালে সারেগামাপা জিতে নিয়েছিলেন অন্বেষা। নিজের সেই জার্নি নিয়ে কথা বলতে গিয়ে অন্বেষা জানান, ‘সারেগামাপা আমার কাথে একটা শুধু একটা মঞ্চ নয়, আমার গোটা জীবন। ছোট ছিলাম, খুব ঝাড় খেয়েছি। সারেগামাপা আসলে তোমাকে এক স্ট্রং বানাবে যে, পরবর্তী জীবনটায় যখন ১০ঘণ্টার জার্নি করে বিদেশে যাবে, গিয়েই শো করবে, টানা শ্যুট করবে, তখনো তোমার এনার্জি ডাউন হবে না। ঝাড় খেয়ে খেয়ে তোমাকে এরা এতটাই শক্ত করে দেবে যে, কোনো কিছুই কখনো ভাঙতে পারবে না।’
স্বস্তিকার দিদি নম্বর ১ জার্নি
মে মাসে দিদি নম্বর ১ থেকে আচমকাই বাদ পড়েন শো-র দীর্ঘদিনের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। আর সেই দায়িত্ব যায় স্বস্তিকা মুখোপাধ্যায়ের হাতে। শুরুর দিকে অনেক ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। তবে নিজস্ব ঢঙেই সামলেছেন সবটা। বরং, আন্তরিক ব্যাবহার, মিষ্টি হাসি, সাবলীল সঞ্চালনা দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


