Kusum Birthday: ‘দেবী মা’র আদরের কুসুম পা দিল ১৬-য়, পরনে রাতপোশাক, মাঝরাতে কেক কেটে উদযাপন তনিষ্কার
মধ্যরাতে পরিবারের সাথে কেক কেটে জন্মদিনের সেলিব্রেশনে মাতলেন তনিষ্কা। আবেগঘন খোলা চিঠি মা-বাবা'র।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’-এর মুখ্য চরিত্র তনিষ্কা তিওয়ারি (Tanishka Tiwari) পা দিলেন জীবনের এক নতুন বসন্তে। পর্দায় পরিণত চরিত্রে অভিনয় করলেও তনিষ্কা কিন্তু এখনও নাবালিকা। সবে ১৬-য় পা দিলেন কুসুম। তনিষ্কা-র জীবনের এই স্পেশাল ‘সুইট সিক্সটিন’ (Sweet Sixteen) আরও স্পেশ্য়াল হয়ে ওঠল ঘরোয়া সেলিব্রেশনে।

একদিকে স্টুডিও পাড়ায় লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততা, অন্যদিকে পড়াশোনা— দুটোই সমান তালে সামলাচ্ছেন ক্লাস ইলেভেন (Class 11)-এর এই ছাত্রী। আর নায়িকার এই বিশেষ দিনে মধ্যরাতেই ঘরে সেলিব্রেশনে মেতে উঠলেন নায়িকার মা-বাবা ও কাছের মানুষেরা।
মধ্যরাতের ঘরোয়া বার্থডে সেলিব্রেশন
জন্মদিনের বিশেষ মুহূর্তের কিছু মিষ্টি ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ঘরেই রঙিন বেলুন আর আলো দিয়ে সাজানো হয়েছে ব্যাকড্রপ। তনিষ্কার পরনে ক্যাজুয়াল নাইট স্যুট এবং চোখে চশমা-একদম ঘরোয়া লুকে বার্থডে গার্ল তনিষ্কাকে কেক কাটতে দেখা যায়। ১৬ বছর পূর্ণ হওয়াকে ইঙ্গিত করে কেকের ওপর জ্বলজ্বল করছিল ‘১৬’ সংখ্যার মোমবাতি।
‘ইটস ফাইনালি ইওর সুইট সিক্সটিন’— বাবা-মায়ের আবেগঘন গ্রিটিংস কার্ড
মেয়ের ১৬ বছরের জন্মদিনে ওঁর বাবা-মা একটি অত্যন্ত সুন্দর কাস্টমাইজড গ্রিটিংস কার্ড উপহার দিয়েছেন, যেখানে তনিষ্কার একটি মিষ্টি ট্র্যাডিশনাল ছবি প্রিন্ট করা রয়েছে। সেই কার্ডে মেয়ের উদ্দেশ্যে লেখা বার্তাটি ছিল অত্যন্ত আবেগঘন, ‘অবশেষে এটা তোমার সুইট সিক্সটিন আমাদের ছোট্ট তানি! জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, জাদুকর! তোমার এই বিশেষ দিনে আমি তোমার জন্য প্রচুর আনন্দ, সুখ এবং ভালোবাসা কামনা করি, যা তুমি সত্যিই পাওয়ার যোগ্য। আজ তোমার জীবনে এক সুন্দর অধ্যায়ের সূচনা হলো। তোমার স্বপ্নগুলো ডানা মেলুক, তোমার মনটা যেন সবসময় এমন দয়ালু থাকে এবং তোমার জীবনপথ যেন সুখ, সাফল্য ও অন্তহীন আশীর্বাদে ভরে ওঠে। সবসময় এভাবেই উজ্জ্বল থাকো, স্বপ্ন দেখো এবং নিজের ওপর বিশ্বাস রাখো। শুভ সুইট সিক্সটিন!— ভালোবাসাসহ মা ও বাবা।’
অভিনয় ও পড়াশোনার পারফেক্ট ব্যালেন্স
টেলিভিশনের পর্দায় বধূবেশে বা ভারী গয়না-শাড়িতে তনিঙ্কাকে বেশ পরিণত লাগলেও, বাস্তবে তিনি যে এখনও একজন স্কুলপড়ুয়া কিশোরী, তা নায়িকার এই বার্থডে লুক দেখলেই বোঝা যায়। বর্তমানে একাদশ শ্রেণীর (Class 11) ছাত্র হওয়া সত্ত্বেও যেভাবে তিনি প্রতিদিনের শ্যুটিংয়ের চাপ এবং স্কুলের পড়াশোনা একসাথে সামলাচ্ছেন, তার প্রশংসা করেছেন তনিষ্কার সহ-অভিনেতা থেকে শুরু করে অনুরাগীরাও। ফ্যান পেজগুলোও প্রিয় ‘কুসুম’কে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


