Sweta Birthday: মটন, গলদা চিংড়ি্তে এলাহি আয়োজন! মা-শাশুড়িকে পাশে নিয়ে জন্মদিনে ভুরিভোজ শ্বেতার
মা-শাশুড়িকে পাশে নিয়ে জন্মদিনের দুপুরে শ্বেতার ভুরিভোজ। সোমবার ছিল অভিনেত্রীর জন্মদিন। বর রুবেলকেও দেখা গেল আদর করে পায়েস খাইয়ে দিতে।
সোমবার ছিল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের জন্মদিন। রবিবার রাতেই বউয়ের জন্য সারপ্রাইজ বার্থ ডে পার্টি দিয়েছিলেন রুবেল। কাটা হয়েছিল কেক। আর জন্মদিনের দুপুরে ছিল খাবারের এলাহি আয়োজন। একপাশে মা, আরেকপাশে শাশুড়িকে নিয়ে জন্মদিনের দুপুরে খেতে বসলেন তিনি। আর সামনে রাখা এলাহি খাবার। কী নেই পাতে, ভাত, ডাল, ভাজা, মটন, চিংড়ি, কাতলা, চাটনি, পায়েস, পাপড় দেখে জিভে জল আসতে বাধ্য।

শ্বেতাকে প্রথমে ভাত খাইয়ে দেন শাশুড়িমা। আর তাঁর মা পায়েস দেন মেয়ের মুখে। বউকে পায়েস খাওয়াতে দেখা গেল রুবেলকেও। এমনিতে সুযোগ পেলে বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশের কোনো সুযোগই ছাড়েন না রুবেল। আর জন্মদিনে খাইয়ে দেবেন না, তা কী হয়!
যমুনা ঢাকি-তে একসঙ্গে কাজ করতে করতে একে-অপরের প্রেমে পড়েন রুবেল ও শ্বেতা। যদিও একে-অপরকে চেনেন বহু আগে থেকে। একইসঙ্গে নাচ শিখতেন ছোটবেলায়। যদিও তখন তাঁদের মধ্যে ছিল নিখাদ বন্ধুত্ব। এরপর রুবেল ভাগ্যান্বেষণে চলে যান মুম্বই। এদিকে শ্বেতা টলিপাড়ায় নিজের পরিচিতি গড়ে তুলতে উঠেপড়ে লেগেছেন। খ্য়াতিও পান। তারপর রুবেল মুম্বইয়ের মায়া কাটিয়ে কলকাতা ফিরতেই যমুনা ঢাকি-র সেটে দেখা। আর তারপর ধীরে ধীরে প্রেমে পড়া।
রুবেল ও শ্বেতার কেমিস্ট্রি অনস্ক্রিন যতটা খ্যাতি পেয়েছিল, ততটাই অফস্ক্রিনেও। বছর পাঁচেক প্রেম করার পর ২০২৫ সালে বিয়েটা করেই ফেলেন তাঁরা। বেশ ধুমধাম করে, সমস্ত রীতিনীতি মেনে এক হয় চার হাত।
খুব জলদিই একসঙ্গে দেখা যাবে রুবেল ও শ্বেতাকে ছোট পর্দায়। চলতি বছরের জি বাংলার জি বাংলা মহালয়া ২০২৬ মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে রয়েছেন তাঁরা। ভগবান শিবের চরিত্রে রুবেল আর শ্বেতা মাতা পার্বতী। সঙ্গে লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা অর্গানিক স্টুডিওর ব্যানারে তৈরি একটি সিরিয়ালে তাঁদের একসঙ্গে কাজ করার খবর আছে। এটিও জি বাংলাতে আসবে বলেই খবর। এই প্রজেক্ট ও তাঁদের লুক সেট নিয়ে টলিপাড়ায় গুঞ্জন থাকলেও, নির্মাতা কিংবা এই তারকা দম্পতির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি।
শ্বেতাকে দর্শক শেষ দেখেছেন জি বাংলার ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে' তে। ওই মেগায় শ্বেতা জুটি বেঁধেছিলেন অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে। রুবেলের শেষ কাজও ছিল জি বাংলাতেই তুই আমার হিরো ধারাবাহিক। এখানে রুবেলের হিরোইন ছিলেন মোহনা মাইতি।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


