Swikriti-Arpan: এবার জি বাংলার পর্দায় মেয়েবেলা খ্যাত ‘মৌঝর’ জুটি! সুখবর দিলেন স্বীকৃতি-অর্পণ
আড়াই বছর পরও দর্শক মনে ফিকে হয়নি মৌ-ডোডো ম্যাজিক। মেয়েবেলা খ্যাত জুটিকে এবার দর্শক দেখবে জি বাংলার পর্দায়। ব্যাপারটা কী?
Swikriti-Arpan in Didi No 1:‘মেয়েবেলা’ ধারাবাহিকটি মাত্র ছ’মাস চলেছিল, কিন্তু সেই অল্প সময়ের মধ্যেই অর্পণ ঘোষাল আর স্বীকৃতি মজুমদারের জুটি দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিল। ডোডো আর মৌ—এই জুটিকে ভালোবেসে অনুরাগীরা নাম দিয়েছিলেন ‘মৌঝর’। ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন ছিল, কবে আবার তাঁদের একসঙ্গে ছোটপর্দায় দেখা যাবে? অবশেষে সেই শুভক্ষণ হাজির।

জি বাংলার পর্দায় স্বীকৃতি-অপর্ণ
দীর্ঘ তিন বছর পর অর্পণ এবং স্বীকৃতিকে ফের একসঙ্গে টিভির পর্দায় দেখা যেতে চলেছে। তবে কোনও নতুন সিরিয়াল নয়, বরং রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে প্রতিযোগী হিসেবে হাজির হচ্ছেন তাঁরা। সম্প্রতি স্বীকৃতি নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর পছন্দের কো-স্টার, অপর্ণের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই চমক দিয়েছেন। গোপন বিয়ের পর থেকে স্বীকৃতিকে পর্দায় সেভাবে দেখা যায়নি, তাই তাঁর এই ফেরা ভক্তদের কাছে বাড়তি পাওনা।
অনুরাগীদের উচ্ছ্বাস
ছবির ক্য়াপশনে স্বীকৃতি লেখেন, ‘আমরা গিয়েছিলাম, আপনারা দেখবেন তাহলে’। আগামী ১৭ই এপ্রিল সম্প্রচারিত হবে সেই এপিসোড। স্বীকৃতির সেই পোস্ট ঘিরেই এখন নেটপাড়ায় খুশির হাওয়া। মন্তব্যের ঘরে উপচে পড়ছে ভালোবাসা। অপর্ণ নিজে কমেন্ট বক্সে লেখেন, ‘মুখ ফসকে যা যা বলে ফেলেছি, তার জন্য ক্ষমা করে দে’। স্বীকৃতি সটান জানিয়েছেন, ‘এই ভুলে কোনও ক্ষমা নেই’।
অনুরাগীদের কেউ লিখছেন, ‘সেরা জুটিকে আবার একসঙ্গে দেখার জন্য আর তর সইছে না’, আবার কেউ বলছেন, ‘মৌ-ডোডো ম্যাজিক আবার শুরু হতে চলেছে।’ যদিও এটি একটি গেম শো-এর বিশেষ পর্ব, তবুও এই জুটির ফিরে আসা যেন সিরিয়াল-প্রেমীদের কাছে এক বিরাট উপহার।
দিদির মঞ্চে স্লেটরঙা ভারী সিল্ক শাড়িতে দেখা মিলল স্বীকৃতির। অপর্ণ পরেছিলেন সাদা পাঞ্জাবি, সঙ্গে শ্যাওলা রঙা মোদী কোট। ‘মৌঝর’ জুটির এই ছোটপর্দার রিইউনিয়ন এখন টক অফ দ্য টাউন।
মেয়েবেলা শেষ হওয়ার পর প্রায় আড়াই বছর কেটেছে, কিন্তু মেগা সিরিয়ালে আর ফেরেননি অপর্ণ। তিনি ব্যস্ত নিজের থিয়েটার দল আর বড়পর্দার কাজ নিয়ে। হালে কর্পূর ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ওদিকে স্বীকৃতিকে শেষ দেখা গিয়েছে জি বাংলারই প্রোজেক্টে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


