'ব্র্যান্ডগুলো এমন মুখ চায় যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকে…', সমাজমাধ্যমে ফিরে বললেন তাপসী
দীর্ঘ বিরতির পর সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন তাপসী পান্নু। ফিরে এসে তাপসী জানিয়েছেন যে, তাঁকে বলা হয়েছে ব্র্যান্ডগুলো এমন অভিনেতাদের সঙ্গেই কাজ করে যাঁরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়।
দীর্ঘ বিরতির পর সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন তাপসী পান্নু। ফিরে এসে তাপসী জানিয়েছেন যে, তাঁকে বলা হয়েছে ব্র্যান্ডগুলো এমন অভিনেতাদের সঙ্গেই কাজ করে যাঁরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়।

এক বছর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পর তাপসী পান্নু অনলাইনে ফিরেছেন। ফিরে এসে তাপসী তাঁর ফলোয়ারদের কাছে জানতে চেয়েছেন যে তাঁরা কী ধরনের কন্টেন্ট চান। তিনি এও জানিয়েছেন যে তাঁকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে বলা হয়েছে।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী জানান, তিনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন কারণ তাঁর মনে হচ্ছিল তিনি যেন কোনও দৌড়ে অংশ নিচ্ছেন বা কোনও ট্রেন্ডে যোগ দিচ্ছেন। তিনি বলেন, ‘আমি নিজের মতো করে বাঁচতে চেয়েছিলাম, সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় দেখাতে চাইনি।’
তাপসী আরও বলেন, ‘আমি প্রতি তিন দিনে একবার ব্যবহার করতাম। আমি বাস্তব জীবনকে আরও বেশি উপভোগ করতে শুরু করি এবং আসক্ত হয়ে পড়ি।অভিনেতাদেরও বলা হয় নিজেদের সবটা স্যোশাল মিডিয়ার সামনে না আনতে, নইলে মানুষ প্রেক্ষাগৃহে তাদের দেখতে আসবে না। এই যুক্তিটা তখনও আমার কাছে বোধগম্য ছিল না।’
তাপসী আরও জানান যে, সোশ্যাল মিডিয়া চালানো কঠিন ছিল এবং এটি তাঁর জীবনের এমন সব মুহূর্ত ও অভিজ্ঞতা কেড়ে নিচ্ছিল যা তাঁকে একজন ভালো অভিনেত্রী হতে সাহায্য করতে পারত।
তিনি বলেন, ‘আমার মনে হচ্ছিল যেন আমার দিনটা উবে যাচ্ছে। লোকজন জিজ্ঞেস করতেই থাকতো, ‘তুমি উধাও হয়ে গেলে কেন? তোমার ফিডে কি শুধু সিনেমা বা ব্র্যান্ডের ছবিই আসে? তুমি পোস্ট করছ না কেন’?'
তাপসী আরও বললেন, ‘আমাকে বলা হয়েছিল যে ব্র্যান্ডগুলো এমন মুখ চায় যাঁরা সমাজমাধ্যমে জনপ্রিয়। আপনি যদি বেশি পোস্ট না করেন, তাহলে ব্র্যান্ড আপনার সঙ্গে যুক্ত হবে না। ব্র্যান্ড এমন কাউকে চায় যে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। আমরা যখন কোনও ব্র্যান্ডের জন্য কাজ করি, তখন তাঁরা চান আমরা যেন সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবে সক্রিয় থাকি। আমাদের সোশ্যাল মিডিয়াই তাদের মার্কেটিং টুল হয়ে ওঠে।’
তাপসী আরও বলেন যে, ‘ব্র্যান্ড যদি আমার জন্য আসে তবে তারা আসবে, যদি আমাকে অন্যের মতো করে বাঁচতে হয় তাহলে লাভটা কী?’ তাপসী গত তিন মাস ধরে ডেনমার্কে আছেন এবং তিনি বলেছেন, ‘এখানে গ্রীষ্মকালে শ্যুটিং কম থাকে, তাই গ্রীষ্মের জন্য ডেনমার্ক একেবারে উপযুক্ত। আমি কাজের পর সেখানে যাই।’
কাজের সূত্রে, তাপসীকে শেষবার 'আসি' ছবিতে দেখা গিয়েছিল, যেখানে তিনি একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর তাঁকে 'ওহ লড়কি হ্যায় কাহা' এবং 'গান্ধারী' ছবিতে দেখা যাবে।
E-Paper

