Taarkata-Vikram: তারকাটা থেকে সরলেন প্রযোজক বিক্রম চট্টোপাধ্যায়, কী নিয়ে ঝামেলা হল?

প্রযোজক হিসাবে তারকাটার সঙ্গে সফর শুরু করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায়। কিন্তু শুরুতে ধাক্কা। তারকাটা থেকে প্রযোজক হিসাবে সরে দাঁড়ালেন বিক্রম। কী ঘটেছে?

Published on: May 29, 2026, 20:24:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টেলিপাড়ার পছন্দের অভিনেতা হিসেবে তাঁর জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে গত কয়েক বছরে ছোটপর্দা থেকে দূরে বিক্রম। নিজেকে বারবার ভাঙছেন। স্রেফ অভিনয়ের গণ্ডিতে আটকে না রেখে, প্রযোজক হিসেবেও এক নতুন ইনিংস শুরু করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা বিক্রম চট্টোপাধ্যায় ফিল্মস একের পর এক কাজ নিয়ে আসছিল। কিন্তু এবার ওটিটি প্ল্যাটফর্মের এক হাই-প্রোফাইল প্রজেক্ট ঘিরেই তৈরি হলো চরম জটিলতা। জি ফাইভ বাংলা (Zee5 Bangla) প্ল্যাটফর্মের আসন্ন তারকাটা থেকে আচমকাই প্রযোজক হিসেবে নিজেকে সরিয়ে নিলেন বিক্রম।

তারকাটা থেকে সরলেন প্রযোজক বিক্রম চট্টোপাধ্যায়, কী নিয়ে ঝামেলা হল?
তারকাটা থেকে সরলেন প্রযোজক বিক্রম চট্টোপাধ্যায়, কী নিয়ে ঝামেলা হল?

সৃজনশীল মতপার্থক্য নাকি অন্য কিছু?

কিছুদিন আগেই ধুমধাম করে মুক্তি পেয়েছিল তারকাটা সিরিজের প্রথম ঝলক। চকোলেট বয় ইমেজ ছেড়ে ফের একবার অ্যাংরি ইয়াং ম্যান বিক্রম। সিরিজ পরিচালনায় শমীক রায়চৌধুরী। টিজার দেখে দর্শকেরা যখন অধীর আগ্রহে সিরিজটির প্রিমিয়ারের জন্য অপেক্ষা করছেন, ঠিক তখনই এই ছন্দপতন। বিক্রমের তরফ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, কিছু অপ্রত্যাশিত সৃজনশীল মতপার্থক্যের কারণে বিক্রম চট্টোপাধ্যায় ফিল্মস এই আসন্ন সিরিজ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে বিক্রম যেমন প্রযোজকের আসন ছাড়ছেন, তেমনই তাঁর প্রযোজনা সংস্থাও এই প্রজেক্টের সমস্ত রকম কাজকর্ম ও অ্যাসোসিয়েশন থেকে পুরোপুরি নিজেদের গুটিয়ে নিচ্ছে।

প্রযোজক নন, তবে অভিনেতা বিক্রম থাকছেন

সিরিজের প্রযোজনা থেকে সরে দাঁড়ালেও, দর্শকদের জন্য একটা স্বস্তির খবরও অবশ্য রেখেছেন অভিনেতা। বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, বিক্রম চট্টোপাধ্যায় ফিল্মস প্রজেক্টটি ছাড়লেও, বিক্রম নিজে একজন অভিনেতা হিসেবে এই সিরিজের সঙ্গে সম্পূর্ণভাবে দায়বদ্ধ থাকছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিরিজের প্রচারের (Promotional Obligations) কাজেও তিনি অংশ নেবেন। এই সিরিজে বিক্রমের সঙ্গী হচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। এছাড়াও থাকবেন ম্যায়াং চ্যাং, সত্যম ভট্টাচার্যরা।

পরবর্তী পদক্ষেপের জন্য সময় চাইছে টিম

টিজার রিলিজের পর হুট করে প্রযোজক বদলে যাওয়ায় সিরিজের ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই কিছু প্রযুক্তিগত ও আইনি জটিলতা তৈরি হয়েছে। সেই প্রসঙ্গে বিক্রমের টিম দর্শক, পার্টনার এবং সংবাদমাধ্যমের কাছে কিছুটা ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে। জানানো হয়েছে, পরবর্তী পরিস্থিতি সামাল দিতে এবং নতুন সমীকরণ সাজিয়ে নিতে পুরো টিম কিছুটা সময় নিচ্ছে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে বাকি আপডেট সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হবে।

টলিপাড়ার বোদ্ধারা বলছেন, টিজার আসার পর এভাবে প্রযোজকের সরে যাওয়া বেশ বিরল। পর্দার পেছনের কোন ক্রিয়েটিভ দ্বন্দ্বে এই তারকাটার সুর কাটল, তা নিয়ে আপাতত গসিপের খনি তৈরি হয়েছে স্টুডিও পাড়ায়।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More