‘দুধেল চেহারা’, তামান্নাকে নিয়ে ‘নারীবিদ্বেষী’ মন্তব্য অন্নু কাপুরের, এতদিনে জবাব দিলেন তামান্না
হাঁটুর বয়সী নায়িকার শরীরের রং নিয়ে চটুল মন্তব্য করেছিলেন অন্নু কাপুর। এতদিন পাত্তা দেননি তামান্না। অবশেষে কী জবাব দিলেন অভিনেত্রী?
এক পডকাস্টে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া-র গায়ের রঙ ও চেহারা নিয়ে প্রবীণ অভিনেতা অন্নু কাপুর (Annu Kapoor)-এর করা মন্তব্য ঘিরে দেশজুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। অন্নু কাপুরের সেই বয়ানকে নারীবিদ্বেষী ও লিঙ্গবৈষম্যমূলক বলে দাগিয়ে দিয়েছিলেন নেটিজেনরা। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে এই বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন তামান্না। সাফ জানালেন, এসব কথায় তিনি বিন্দুমাত্র বিচলিত নন, বরং তাঁর সম্পূর্ণ নজর কেবল নিজের কাজেই সীমাবদ্ধ।

‘এসব মন্তব্যে কান দিই না, কাজেই আমার একমাত্র লক্ষ্য’: তামান্না
‘এনডিটিভি প্রফিট ইগনাইট’-এ এক অনুষ্ঠানে তামান্নাকে যখন অন্নু কাপুরের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হয়, তখন অত্যন্ত পরিপক্ক ও শান্তভাবে নিজের মতামত তুলে ধরেন অভিনেত্রী। তামান্না বলেন, ‘একজন সৃজনশীল মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় কাজ হলো শোনা। কিন্তু শোনার পর কোন কথাগুলো মনে রাখব আর কোনগুলো ফিল্টার করে ফেলে দেব— সেটা বোঝা ভীষণ জরুরি। আপনি একজন নারী হিসেবে নিশ্চয়ই বুঝবেন যে, আমরা যদি এই ধরনের কথাকে গুরুত্ব দিতে শুরু করি, তবে হয়তো জীবনে আর সামনের দিকে এগিয়ে যেতে পারব না।’
নিজের পেশাদারি মানসিকতা প্রকাশ করে অভিনেত্রী আরও যোগ করেন, ‘আমি এই ধরনের মন্তব্যের দিকে ফিরেও তাকাই না। আমার পুরো ফোকাস কেবল আমার কাজ, আমার অভিনয় ক্যারিয়ারের ওপর। আমি আমার কাজকে সেবার মতো করে দেখতে চাই। আর বোধহয় সেই সৎ উদ্দেশ্য থেকেই কাজটা মানুষের মন ছুঁয়ে যায়।’
কী বলেছিলেন অন্নু কাপুর?
শুভঙ্কর মিশ্রর একটি ইউটিউব শো-তে উপস্থিত হয়ে তামান্না ভাটিয়ার জনপ্রিয় গান ‘আজ কি রাত’-এর প্রশংসা করতে গিয়ে বিতর্ক তৈরি করেছিলেন অন্নু কাপুর।
গানটিতে তামান্নার রূপের প্রশংসা করতে গিয়ে অন্নু কাপুর মন্তব্য করেছিলেন, ‘মাশাল্লাহ, কী দুধের মতো ফর্সা শরীর! আমাদের বোন তাঁর গান, তাঁর শরীর এবং এই দুধেল চেহারা দিয়ে দেশের শিশুদের ঘুম পাড়াচ্ছেন... এটা তো খুব ভালো কথা। আমাদের দেশের শিশুরা যদি শান্তিতে ঘুমোতে পারে, তবে দেশেরই মঙ্গল!’
হাঁটুর বয়সী এক নারী সহ-অভিনেত্রীর রূপ ও শরীর নিয়ে এমন চটুল মন্তব্য করার জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
তামান্না ভাটিয়ার আগামী কাজ:
তামান্নাকে সম্প্রতি সিদ্ধার্থ মলহোত্রার সাথে ‘ওয়ান: ফোর্স অফ দ্য ফরেস্ট’ (Vvaan: Force of the Forest) ছবিতে দেখা গিয়েছে। আগামী দিনে বালাজি মোশন পিকচার্সের রোমাঞ্চকর হরর-ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস ৩’ (Ragini MMS 3)-এ দেখা যাবে তাঁকে। এই ছবিতে তাঁর বিপরীতে মুখ্য ভূমিকায় থাকছেন জুনায়েদ খান। ছবিটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


