‘সেটে এসে শুধুই…’! সপ্তর্ষীর মায়ের কাছে নালিশ তনিষ্কার, কুসুমের সেটে কোন কাণ্ড?

বর্তমানে কুসুম ধারাবাহিকে দেখা যাচ্ছে তনিষ্কা ও সপ্তর্ষীকে। আপাতত ধারাবাহিকে বুকে গুলি লেগেছে আয়ুষের। সেটে দুজনের মধ্যে কোন কাণ্ড। 

Published on: Sep 29, 2026, 12:43:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কুসুম ধারাবাহিকে ঘটে গিয়েছে মহা কাণ্ড! বুকে গুলি লেগেছে আয়ুষের। আপাতত সে হাসপাতালে চিকিৎসাধীন। আর বরের চিন্তায় পাগল কুসুম। অনস্ক্রিন এই গুরুতর মুহূর্ত নিয়ে কিন্তু অফস্ক্রিনে চলছে লেগপুলিং। তনিষ্কা তিওয়ারি ও সপ্তর্ষী রায় নিজেদের মধ্যেই মজেছেন হাসিঠাট্টায়।

কুসুম-এ চোট পেয়ে হাসপাতালে আয়ুষ।
কুসুম-এ চোট পেয়ে হাসপাতালে আয়ুষ।

বয়সে সপ্তর্ষীর থেকে অনেকখানিই ছোট তনিষ্কা। বর্তমানে তিনি ক্লাস ইলেভেনের স্টুডেন্ট। আর পরীক্ষা চলছে। সেই চাপ নিয়েই করছেন কুসুম ধারাবাহিকের শ্যুট। এদিকে, সপ্তর্ষী সেটে থাকলেও, বেশ হালকা মেজাজে। কারণ তাঁর চরিত্র গুলি খেয়ে হাসপাতালে, ফলে শুয়ে শুয়েই শট দিচ্ছেন। তনিষ্কার দাবি, শটের মাঝে নাকি ঘুমিয়েও পড়ছেন।

এদিকে সপ্তর্ষীর মাসের কাছে তনিষ্কার অভিযোগ, ‘আন্টি তোমার ছেলে কিছু খাওয়ায় না। আসে আর শুধু বজ্রাসন করে। আর আজকাল তো শুধুই শুয়ে আছে। আমি এটাই বলতে চাই আন্টিকে যে তুমি কিছু একটা করো।’ দুজনের জুটি প্রথম থেকেই বেশ জিতে নিয়েছে নেটপাড়ার মন।

গাঙ্গুলী পরিবারের একাধিক মানুষের ষড়যন্ত্রের কারণে কুসুম আর আয়ুষের জীবনে লেগেই আছে টানাপোড়েন। এদিকে দেবী মায়ের মন রাখতে স্বামীর সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল কুসুম। আয়ুষও ভুল বোঝে বউকে। এরই মাঝে ভাই ইশানের ছোড়া গুলিতে আহত হয় আয়ুষ। আয়ুষ্মানের প্রাণ বাঁচানোর এই মহাসংগ্রামে এবং গাঙ্গুলী পরিবারকে রক্ষা করতে আবারও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় কুসুম। অর্থাৎ রিল লাইফে বরকে বাঁচানোর সংগ্রাম, আর রিয়েল লাইফে ক্লাস ইলেভেনের পরীক্ষা, বেশ শক্ত সময় কাটছে তনিষ্কার।

প্রসঙ্গত, কুসুম-এ কাজ করতে করতেই ক্লাস টেনের বোর্ড এক্সাম দিয়েছিলেন তনিষ্কা। দিনে ১২-১৪ ঘণ্টার শ্যুট, তারপর রাত জেগে পড়াশোনা, মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমনোর সময় পেতেন। আর সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও ৭৯ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন।

২০১৮ সালে ডান্স বাংলা ডান্স জুনিয়রে অংশ নিয়েছিলেন তনিষ্কা। করুণাময়ী রাণী রাসমণি মেগায় উমা চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে। এরপর কে আপন কে পর, শ্রীকৃষ্ণ ভক্ত মীরা, ফেলনা, গোধূলি আলাপ, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, গাঁটছড়া-র মতো প্রোজেক্টে ছিলেন। ২০২৪ সালে দাদুর কীর্তি সিনেমাতেও দেখা গিয়েছিল তনিষ্কাকে। দিব্যা দত্ত এবং জিমি শেরগিল অভিনীত 'তু অউর ম্যায়' নামক একটি হিন্দি ছবিতে তিনি সুযোগ পেয়েছেন তনিষ্কা। তবে তাঁকে বাংলার মানুষের কাছে জনপ্রিয়তা এনে দেয় কুসুম ধারাবাহিকটিই।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More