Taniska Tiwari: দেবী মা-র কুসুম এর বোল্ড অবতার! শাড়ি ছেলে ক্রপ টপে ছলিয়া গানে নাচ, হাঁ নেটপাড়া
Taniska Tiwari: করিনার ছলিয়া গানে কোমর দোলালেন জি বাংলার কুসুম নায়িকা। তাঁর শরীরী হিল্লোলে কুপোকাত নেটপাড়া।
‘কুসুম’ ধারাবাহিকের সেই অতি সাধারণ, মিষ্টি মেয়ের ভোলবদল! শাড়ি কিংবা সালোয়ার-কামিজে অভ্যস্ত চেনা মুখটি যেন নিমেষেই উধাও! ষোড়শী অভিনেত্রী তনিষ্কা তিওয়ারি এবার নিজের ইমেজ ভেঙে সোশ্যাল মিডিয়ায় স্বমহিমায় ধরা দিলেন, তা দেখে নেটপাড়ার চক্ষু চড়কগাছ। শাড়ি আর সালোয়ারের মার্জিত অবতার একপাশে সরিয়ে রেখে খাটো ক্রপ টপ আর বোল্ড লুকে ধরা দিলেন এই টেলি-কন্যা!

বলিউডের আইকনিক ও বোল্ড গান ‘ছলিয়া’-র তালে তাঁর শরীরী হিল্লোল আর আবেদনময়ী এক্সপ্রেশন এখন নেটদুনিয়ার হট কেক।
‘ছলিয়া’ গানে নির্মেদ কোমর ও বোল্ড এক্সপ্রেশন
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন রিল ভিডিও শেয়ার করেছেন তনিষ্কা। ভিডিওতে দেখা যাচ্ছে:
বোল্ড লুক ও স্টাইলিং: চিরাচরিত ট্র্যাডিশনাল পোশাক ছেড়ে তনিষ্কা পরেছেন এক রিভিলিং ক্রপ টপ ও ট্রেন্ডি বটম। নো মেকআপ লুক ও লুজ হেয়ারস্টাইল লুকটিকে আরও সেনসেশনাল করে তুলেছে।
শরীরের নিখুঁত হিল্লোল: ‘ছলিয়া’ গানের প্রতিটি বিটে ষোড়শী তনিষ্কার কোমরের দোলা ও চোখের ইশারা এক কথায় আগুন জ্বালিয়েছে স্ক্রিনে। মিষ্টি ইমেজের আড়ালে যে এতটা বোল্ড অবতার লুকিয়ে ছিল, তা হয়তো আন্দাজও করতে পারেননি তাঁর অনুগামীরা।
প্রশংসা ও সমালোচনার দ্বিমুখী ঝড়
রিলটি পোস্ট হওয়া মাত্রই কমেন্ট বক্সে লাইক ও আগুনের ইমোজির বন্যা বয়ে গিয়েছে। ভক্তদের একাংশ যখন তনিষ্কার এই হঠাৎ মেকওভার ও বোল্ড নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ, অন্য একাংশ আবার তাঁর এত ছোট বয়সে এমন পোশাক ও আবেদনময়ী নাচ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি।
অভিনেত্রী কিন্তু প্রশিক্ষিত ডান্সার। পড়াশোনা, অভিনয়ের পাশাপাশি নাচের প্রতিও তনিষ্কার ভালোবাসার অগাধ। একাদশ শ্রেনির ছাত্রী তনিষ্কা। কুসুম মেগা সিরিয়াল করতে করতেই ক্লাস ১০-এর বোর্ড এক্সাম পাশ করেছেন তনিষ্কা। শ্যুটিং সামলেই করতে হয়েছে লেখাপড়া। ক্লাস ১০-এর (সিবিএসই) পরীক্ষায় ৭৯ শতাংশ নম্বর নিে পাশ করেন। টানা ১৪ ঘণ্টা শ্যুটিং সামলে পরীক্ষা দেওয়া খুব একটা সহজ ছিল না। এমনকী, দিনে ৪-৫ ঘণ্টা মাত্র ঘুমোতেন সেই সময়। তবে পড়াশোনা চালিয়ে যেতে চান তনিষ্কা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


