Bishwarup Banerjee:প্রতিটা সকাল এমন হোক! সবুজের কোলে বাহুডোরে 'প্রেমিকা'র সাথে রোম্যান্টিক পোজ বিশ্বরূপের, পরে রহস্যভেদ!

‘আমি জবরদস্তি বগলদাবা করে ধরে রেখেছিলাম’, কার সঙ্গে প্রেমের নাটক বিশ্বরূপের? 

Published on: Nov 5, 2026, 10:00:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘মানে তারে ধরি ধরি মনে করি’-র নায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের ব্য়ক্তিগত জীবন নিয়ে চর্চা নতুন নয়। মাস কয়েক আগে ঘূর্ণি খ্যাত শ্রীতমা মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়ানোয় ক্ষোভ উগরে দিয়েছিলেন পর্দার গোরায

প্রতিটা সকাল এমন হোক! সবুজের কোলে বাহুডোরে 'প্রেমিকা', পরে রহস্যভেদ বিশ্বরূপের!
প্রতিটা সকাল এমন হোক! সবুজের কোলে বাহুডোরে 'প্রেমিকা', পরে রহস্যভেদ বিশ্বরূপের!

সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁর এক রহস্যময় পোস্টে নেটপাড়ায় তুমুল তোলপাড় সৃষ্টি করেছিলেন। পাহাড়ের মনোরম প্রেক্ষাপটে গা হেলিয়ে দেওয়া এক প্রেমময় ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন— ‘প্রতিটা সকাল এমন হোক!’

ছবিতে বিশ্বরূপ ও তাঁর মনের মানুষ ক্যামেরার উলটো দিকে দাঁড়িয়ে রোম্যান্টিক পোজে সবুজে মোড়া পাহাড়ের মনোরম দৃশ্য নজরবন্দি করছিলেন। ছবি দেখে নেটিজেনদের অনেকেই মনে করেছিল অভিনেতা হয়তো গোপনে তাঁর প্রেমিকা বা বিশেষ কাউকে প্রকাশ্যে আনলেন! তবে কিছুক্ষণের মধ্যেই সব জল্পনায় জল ঢেলে আসল সত্য সামনে আনলেন বিশ্বরূপ নিজে।

প্রেমিকা নয়, বন্ধুকে নিয়ে চরম ফাজলামো:

পোস্টটি ঘিরে প্রেমের গুঞ্জন তুঙ্গে উঠতেই সত্য প্রকাশ করেন বিশ্বরূপ। জানা যায়, ছবিতে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিটি তাঁর কোনো প্রেমিকা নন, বরং তাঁর এক নিকট পুরুষ-বন্ধু! নেহাতই মজা এবং ফাজলামো করতেই এই ছবির অবতারণা করেছিলেন অভিনেতা।

আসল সত্যিটা ফাঁস করে সহাস্যে বিশ্বরূপ আরেকটি পোস্টে স্পষ্ট লিখে দেন, ‘ধ্যাত তেরিকা.. সব বিষয়ে ফাজলামো... বৃষ্টি, এতে তোর বরের কোনো দোষ নেই.. আমি জবরদস্তি বগলদাবা করে ধরে রেখেছিলাম!’

নেটপাড়ায় হাসির রোল:

বিশ্বরূপের এমন মজাদার সত্যি ও স্বীকারোক্তি সামনে আসতেই কমেন্ট বক্সে হাসির রোল উঠেছে। বন্ধু 'বৃষ্টি'-র স্বামীকে এভাবে জবরদস্তি জড়িয়ে ধরে প্রেমের ভান করে নেটপাড়ায় ধোঁকা দেওয়া ও অনুরাগীদের সাথে অভিনেতার এই রসবোধপূর্ণ খুনসুটি বেশ উপভোগ করছেন ভক্তরা।

পর্দায় গোরা যতই সিরিয়াস আর রসকসহীন মানুষ হোক না কেন, বাস্তব জীবনে যে বিশ্বরূপ সমান রসিক ও আড্ডাবাজ, তাঁর এই সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টেই তা ফের প্রমাণিত হলো।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More