‘নিজের সঙ্গে অচেনা ভাবে পরিচয়…', কোথায় গিয়ে নিজেকে খুঁজে পেলেন তথাগত?

এম্পরার ভার্সেস শরৎচন্দ্র সিনেমার অফার যখন আসে তথাগত মুখোপাধ্যায়ের কাছে, তখন তিনি কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিলেন না। এ যেন তার কাছে এক স্বপ্নের মতো!

Published on: Mar 26, 2026, 13:38:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘এম্পরার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার অফার যখন আসে তথাগত মুখোপাধ্যায়ের কাছে, তখন তিনি কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিলেন না। এ যেন তার কাছে ছিল এক স্বপ্নের মতো! ২০১৪ সালে তিনি ভেবেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ১২ বছর পর এমন একটা অফার পেয়ে খুব স্বাভাবিকভাবেই আপ্লুত হয়ে পড়েন অভিনেতা।

কোথায় গিয়ে নিজেকে খুঁজে পেলেন তথাগত?
কোথায় গিয়ে নিজেকে খুঁজে পেলেন তথাগত?

এবার ডাবিং শেষে আরও একবার আবেগ তাড়িত হয়ে পড়েন তথাগত। অভিনেতা লেখেন, ‘ডাবিং শেষ, এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। সমস্ত সিনেমা নির্মাণের এটা এমন একটা পর্যায়ে যখন অভিনেতারা নিজেদের নতুন করে আবিষ্কার করে। এর মধ্যে একটা নির্মল অনাবিল আনন্দ লুকিয়ে থাকে।’

আরও পড়ুন: ‘ইয়ে লে হেলমেট পেহেন', ‘ধুরন্ধর ২'- এর জামিল জামিলি স্টাইলে সচেতনতা ছড়াল দিল্লি পুলিশ

তথাগত লেখেন, ‘আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। এরকম একটা চমৎকার অভিজ্ঞতা অভিনেতা হিসেবে মনে করিয়ে দেওয়ার জন্য, নিজেকে নিজের সঙ্গে অচেনা ভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনেকটা ভালোবাসা সৃজিত।’

তথাগত যে ছবিটি পোস্ট করেছেন সেখানে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ডাবিং ইঞ্জিনিয়ার দেবাশীষ দত্ত এবং সহকারি পরিচালক দীপান্বিতাকেও দেখতে পাওয়া যায়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, অভিনেতা হওয়ার পাশাপাশি তথাগত এখন একজন পরিচালক।

দীর্ঘদিন ধরে তিনি পরিচালনার সঙ্গে যুক্ত। ‘পারিয়া’ থেকে শুরু করে ‘রাস’, একের পর এক অন্য ধাঁচের ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। অভিনেতা হিসাবে বহুদিন ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তাঁর, তাই নিজেকে আবার নতুন ভাবে খুঁজে পেয়ে ভীষণ খুশি তথাগত।

আরও পড়ুন: প্রথমবার ছোট পর্দায় ‘চানাচুর’ লঞ্চ করবেন শিলাজিৎ, কোন মঞ্চকে বেছে নিলেন শিল্পী?

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, তথাগত সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন সেটা এখনও জানা যায়নি। তথাগত ছাড়া এই ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব দাস, দিব্যানী মন্ডল, মিমি চক্রবর্তী। উল্লেখ্য, এই ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের দাবী অবলম্বনে তৈরি করা হয়েছে।