‘আলো ছড়িয়ে পড়ুক’, ১৬ বছরের ছোট প্রেমিকার জন্মদিন, আলোকবর্ষাকে আদরে-ভালোবাসায় ভরালেন তথাগত

‘প্রতিনিয়ত কারণ অকারণে যুদ্ধ করে ক্লান্ত হয়েছি— তাদের ভালবাসার উষ্ণতা টের পেতে শেখানোর জন্য অনেকটা ভালবাসা’, প্রেমিকার জন্মদিনে বিশেষ বার্তা তথাগতর। 

Published on: Oct 2, 2026, 18:31:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রথম স্ত্রী কন্যাকুমারীর সঙ্গে বিচ্ছেদ বহু আগেই ঘটেছে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী দেবলীনা দত্তের সঙ্গে আলাদা থাকলেও খাতায়-কলমে আজও আইনি বিচ্ছেদ সম্পূর্ণ হয়নি তথাগত মুখোপাধ্যায়ের। এর মাঝেই নিজের চেয়ে বয়সে অনেকটাই ছোট নতুন ভালোবাসার মানুষ আলোকবর্ষা বোসের প্রেমে নতুন করে ভেসেছেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়।

‘আলো ছড়িয়ে পড়ুক’, ১৬ বছরের ছোট প্রেমিকার জন্মদিন, আদরে-ভালোবাসায় ভরালেন তথাগত
‘আলো ছড়িয়ে পড়ুক’, ১৬ বছরের ছোট প্রেমিকার জন্মদিন, আদরে-ভালোবাসায় ভরালেন তথাগত

ডিজাইনার, অভিনেত্রী ও গায়িকা আলোকবর্ষা বোসের জন্মদিনে সোশাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা পোস্ট করে নিজের প্রেম ও মুগ্ধতা উজাড় করে দিলেন তথাগত। প্রেমিকার সঙ্গে নিজের বয়সের উল্লেখযোগ্য পার্থক্যের দিকে ইঙ্গিত করে তাঁকে 'হাঁটুর বয়সী প্রেমিকা' আখ্যা দিয়েই এক পরম উষ্ণ ভালোবাসার বার্তা পাঠালেন তিনি।

সোশাল মিডিয়ায় ভালোবাসার মানুষটির উদ্দেশ্যে তথাগত লিখেছেন, ‘আমরা যারা শুধু লড়াই করতে শিখেছি, আর প্রতিনিয়ত কারণ অকারণে যুদ্ধ করে ক্লান্ত হয়েছি— তাদের ভালবাসার উষ্ণতা টের পেতে শেখানোর জন্য অনেকটা ভালবাসা। ধন্যবাদ বহুস্তরীয় বাঁচার মানে শেখানোর জন্য। প্রতিটা জন্মদিন বেঁচে থাকার নতুন নতুন মানে তৈরি করুক।’

অভিনয়, গান এবং ডিজাইনিং— একাধিক গুণেবলে গুণান্বিত আলোকবর্ষার ভূয়সী প্রশংসা করে তিনি আরও যোগ করেন, ‘শুভ জন্মদিন অভিনেত্রী, ডিজাইনার, গায়িকা আর মানুষ আলোকবর্ষা বোস। আলো ছড়িয়ে পড়ুক। ডানা হোক নতুন।’

দেবলীনার সঙ্গে সম্পর্কের ইতি ঘটার পর মাঝখানে অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে তথাগতর প্রেমের চর্চা টলিপাড়ার বাতাসে ভাসলেও, এখন আর কোনো লুকোছাপা নেই। জীবনসঙ্গী হিসেবে বয়সের বিরাট ব্যবধানকে দূরে সরিয়ে রেখে আলোকবর্ষার হাত ধরেই এখন জীবনের নতুন মানে খুঁজছেন তথাগত।

২০২৫ সালের গোড়া থেকে সম্পর্কে রয়েছেন তথাগত-আলোকবর্ষা। রাস ছবির সেটে শুরু এই প্রেমের গল্প। ৪১ বছর বয়সী তথাগতর সঙ্গে বয়সের বিস্তর ফারাক আলোকবর্ষার। ১৬ বছরের। কিন্তু সেই ব্যাবধান বাধা হয়নি। ‘রাস’ সিনেমার প্রি প্রোডাকশন টিমে যোগ দিয়েছিলেন আলোকবর্ষা। আর সেই ‘বাচ্চা মেয়েটিকেই’ ভালোবেসে ফেলেছেন তথাগত। যা নিয়ে দেবলীনার স্বামী (যেহেতু আইনত এখনও তাঁরা বিবাহিত) জানিয়েছেন যে, ‘ও বয়সে অনেকটা ছোট। কিন্তু ওর ম্যাচিউরিটি আর কাজের প্রতি সিরিসানেস আমাকে আকৃষ্ট করেছিল।’

তথাগতর জীবনে নারী বিতর্ক কিংবা বয়সের ফারাক নিয়ে কোনও মাথাব্যাথা নেই আলোকবর্ষার। তাঁর দিব্য়ি প্রেমে আছেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More