Nibba Nibbi: ‘যাঁরা সেক্সিজম ও মিসোজিনিতে বিশ্বাসী…’, নিব্বা-নিব্বি নিয়ে সতর্কবার্তা তথাগতর

লিঙ্গবৈষম্যে বিশ্বাসী হলে নিব্বা-নিব্বি না-দেখাই শ্রেয়, সাফ জানিয়ে দিলেন তথাগত। পরিচালকের এই ছবিতে অভিনয় করেছেন তাঁর প্রেমিকা আলোকবর্ষাও।

Published on: Aug 15, 2026, 12:30:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্বাধীনতা দিবসের প্রাক্কালে, ১৪ই আগস্ট ZEE5 (বাংলা)-তে মুক্তি পেল পরিচালক তথাগত মুখোপাধ্যায়-এর নতুন বাংলা ছবি 'নিব্বা-নিব্বি' (Nibba Nibbi)। ঋষভ বসু ও সৌরসেনী মৈত্র অভিনীত এই ডার্ক কমেডি-অ্যাকশন থ্রিলারটি OTT-তে পা রাখার পরপরই সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট শেয়ার করলেন পরিচালক।

‘যাঁরা সেক্সিজম ও মিসোজিনিতে বিশ্বাসী…’, নিব্বা-নিব্বি নিয়ে সতর্কবার্তা তথাগতর
‘যাঁরা সেক্সিজম ও মিসোজিনিতে বিশ্বাসী…’, নিব্বা-নিব্বি নিয়ে সতর্কবার্তা তথাগতর

পোস্টে যেমন উঠে এসেছে তাঁর প্রথম ছবি 'ভটভটি'-র প্রেক্ষাগৃহে শো না পাওয়ার লড়াই, তেমনই ডিজিটাল রিলিজের মাধ্যমে মুক্ত শিল্পকে দর্শকের সামনে পৌঁছে দেওয়ার লড়াইয়ের কথাও তুলে ধরেছেন তিনি।

‘একটি বৃত্ত সম্পূর্ণ হলো’: তথাগতর লড়াইয়ের কথা

২০১৯ সালে নিজের তৈরি প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি 'ভটভটি' (যা ২০২২ সালের ১১ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল) এবং ২০২৬-এর ১৪ই আগস্ট রিলিজ হওয়া 'নিব্বা-নিব্বি'-র মধ্যে এক গভীর সংযোগ খুঁজে পেয়েছেন তথাগত।

মঞ্চ ও সময় বদলে গেলেও তাঁর ভাবনার মূল কেন্দ্রবিন্দু যে বদলায়নি, তা স্পষ্ট করে পরিচালক লেখেন: ‘আজ ১৪ই অগাস্ট, নিব্বা-নিব্বি রিলিজ করেছে বাংলা ZEE5-তে। আজ প্রকৃত একটা বৃত্ত সম্পূর্ণ হলো... সময় অনেকটা পেরিয়ে গেছে, রয়ে গেছে শুধু ধিক ধিক করে জ্বলতে থাকা আগুন আর অনেকটা বিপ্লবের স্বপ্ন। প্রেম আর বিপ্লব এই দুটো সিনেমারই ভিত।’

‘কেউ আর সিনেমা বা হলের অধিকার কেড়ে নিতে পারবে না’

হল না পাওয়া বা প্রাইম টাইম থেকে বড় বাজেটের ছবির ভিড়ে ছোট ছবি সরে যাওয়ার যে আক্ষেপ বাংলা চলচ্চিত্র জগতে প্রায়ই দেখা যায়, সেই প্রসঙ্গেও নিজের স্পষ্ট ক্ষোভ ও স্বস্তি ব্যক্ত করেছেন তথাগত। 'ভটভটি' মুক্তির সময় প্রেক্ষাগৃহ এবং শো পাওয়ার যে প্রতিকূল লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল, 'নিব্বা-নিব্বি'-র ডিজিটাল মুক্তিকে তার এক প্রকার জয় বলেই মনে করছেন তিনি।

‘ভটভটি সিনেমা হলো কিম্বা শো পাওয়ার লড়াইয়ে ধরাশায়ী হয়েছিল সেদিন, নিব্বা-নিব্বি আজ ডিজিটালি মুক্তি পেয়েছে সর্বত্র। চাইলেও কেউ সময় বা হল কেড়ে নিতে পারবে না, কেড়ে নিতে পারবে না মুক্ত শিল্প দেখার আপনার অধিকারও।’

কথাটি শেষ করতে গিয়ে তিনি সেই বিখ্যাত লাইনটি মনে করিয়ে দেন— ‘বিপ্লব, পৃথিবীর কখনো কোথাও সহজ পথে আসে নাই।’

বিতর্কিত বিঃদ্রঃ! 'যাঁরা সেক্সিজম ও মিসোজিনিতে বিশ্বাসী…'

সোশ্যাল মিডিয়া পোস্টের একদম শেষাংশে তথাগত যে সতর্কবার্তা যুক্ত করেছেন, তা নিয়েও ইতোমধ্যেই নেটিজেন ও অনুরাগী মহলে আলোচনা শুরু হয়েছে। ছবিতে লিঙ্গসাম্য এবং আধুনিক দৃষ্টিভঙ্গির যে বার্তা রয়েছে, তা ইঙ্গিত করে তিনি লিখেছেন: 'বি:দ্র- সেক্সিজম এবং মিসোজিনির প্র্যাক্টিসে বিশ্বাসী পুরুষ নারীদের 'নিব্বা-নিব্বি' এড়িয়ে যাওয়াই ভালো, নচেৎ সিনেমাটির অর্থ খুঁজে পাওয়া দুষ্কর হবে।'

ZEE5-এর প্ল্যাটফর্মে বর্তমানে স্টিমিং হওয়া ‘নিব্বা-নিব্বি’তে লিড রোলে রয়েছেন সৌরসেনী এবং ঋষভ বসু। পরিচালকের এই ছবিতে অভিনয় করেছেন তাঁর প্রেমিকা আলোকবর্ষাও। ছবিটি কতটা দর্শকের মন জয় করতে পারে এবং পরিচালকের এই সোজা সাপ্টা বার্তা নেটপাড়ায় নতুন কী আলোচনা তৈরি করে, এখন সেটাই দেখার।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More