‘সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু একটাই খুঁত!’ স্কুল সিনিয়র পলাশ সেন শাহরুখের কোন খামতির কথা ফাঁস করলেন?

সবদিকে থেকে পারফেক্ট, সবার প্রিয়, সব কাজে পরদর্শী শাহরুখ খান। তবে স্কুলজীবনে এই একটা কাজ মোটেই পারতেন না বাদশা। সেই খামতির ফাঁস করলেন শাহরুখের স্কুলের সিনিয়র পলাশ সেন।

Published on: Sep 10, 2026, 19:30:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউড বাদশা শাহরুখ খানের চার্ম এবং ব্যক্তিত্ব নিয়ে বিশ্বজুড়ে চর্চা নতুন কিছু নয়। তবে এবার কিং খানের অতীত জীবন নিয়ে এক অজানা ও মজার তথ্য সামনে আনলেন ‘ইউফোরিয়া’ ব্যান্ডের জনপ্রিয় গায়ক পলাশ সেন। দিল্লির 'সেন্ট কলম্বাস' স্কুলে শাহরুখের সিনিয়র ছিলেন পলাশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, স্কুলজীবন থেকেই শাহরুখ ছিলেন সবার প্রিয়—কেবল সহপাঠী নয়, শিক্ষকরাও নাকি তাঁর অনুরাগী ছিলেন! তবে এতসব গুণের মাঝেও শাহরুখের মধ্যে একটি বড় ‘খুঁত’ ছিল বলে দাবি পলাশ সেনের।

‘সব পারফেক্ট, ওর একটাই খুঁত!’ স্কুল সিনিয়র পলাশ সেন শাহরুখের কোন খামতি ফাঁস করল?
‘সব পারফেক্ট, ওর একটাই খুঁত!’ স্কুল সিনিয়র পলাশ সেন শাহরুখের কোন খামতি ফাঁস করল?

ইউটিউব চ্যানেল ‘কড়াক’-এ স্কুলজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে পলাশ বলেন, ‘কারও কাছ থেকে চার্ম বা আকর্ষণীয় ব্যক্তিত্ব শিখতে হলে শাহরুখের থেকে শেখা উচিত। ও শুধু ছাত্রদের মধ্যে নয়, শিক্ষকদের কাছেও ভীষণ প্রিয় ছিল। শিক্ষকরা অন্য কাউকে এতটা পছন্দ করতেন না। ও আমার জুনিয়র ছিল, কিন্তু আমাদের দারুণ বন্ধুত্ব ছিল। এত প্রতিভাবান, উচ্চাকাঙ্ক্ষী এবং ব্যক্তিত্বসম্পন্ন মানুষ আমি খুব কম দেখেছি।’

তবে শাহরুখের 'একমাত্র খুঁত'-এর কথা মনে করিয়ে দিয়ে হেসে ফেলেন পলাশ। তিনি জানান, শাহরুখ সব কিছুতে পারফেক্ট হলেও একদম গান গাইতে পারতেন না! আর সেই কারণে স্কুলের নাটকগুলোতে শাহরুখের হয়ে ব্যাকস্টেজে গান গাইতেন পলাশ সেন নিজে। পলাশ মজার ছলে দাবি করেন, সোনু নিগমদের বহু আগেই শাহরুখের জন্য প্লে-ব্যাক গেয়েছিলেন তিনি! 'দ্য উইজ' নামের একটি স্কুল নাটকে মঞ্চে অভিনয় করেছিলেন শাহরুখ, আর পেছন থেকে গান গেয়েছিলেন পলাশ।

পলাশ আরও জানান, স্কুলের পর কাজের ব্যস্ততায় তাঁদের দেখা সাক্ষাৎ কমে গেলেও মনের টান একই রকম রয়ে গেছে। শাহরুখের আজকের এই বিপুল সাফল্যে একজন পুরানো বন্ধু হিসেবে তিনি অত্যন্ত গর্বিত।

উল্লেখ্য, পলাশ সেন কেবল 'ইউফোরিয়া' ব্যান্ডের প্রাণপুরুষই নন, তিনি বলিউড সিনেমা যেমন ‘ফিলহাল’, ‘লমহা’-তেও প্লে-ব্যাক করেছেন। অন্যদিকে, বলিউড বাদশা শাহরুখ খান এখন ব্যস্ত তাঁর আগামী মেগা প্রজেক্ট ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি, যেখানে শাহরুখের পাশাপাশি দেখা যাবে সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন এবং আরশাদ ওয়ার্সির মতো তারকাদের।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More