Uday-Anamika Kartik Pujo: উদয়ের গাড়িতে কার্তিক ফেলল টিম পরিণীতা! ‘বাচ্চা এত তাড়াতাড়ি হচ্ছে না’, জানাল বউ অনামিকা

উদয়-অনামিকার ঘরে এল কার্তিক। নিষ্ঠা মেনেই পুজো হবে কার্তিক ঠাকুরের, জানিয়ে দিল ‘মা’ অনামিকা। উদয়ের সঙ্গে জীবনের সবচেয়ে বড় প্র্য়াঙ্ক করল টিম পরিণীতা। 

Published on: Nov 17, 2026, 09:00:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

টলিপাড়ার অন্যতম মিষ্টি ও জনপ্রিয় তারকা জুটি উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী। পর্দায় ও পর্দার বাইরে উদয় বরাবরই ভীষণ প্রাণোচ্ছ্বল এবং সহকর্মীদের সঙ্গে ‘প্র্যাঙ্ক’ করতে ভালোবাসেন। তবে এবার নিজের পাতা ফাঁদেই যেন নিজে ধরা পড়লেন অভিনেতা! কার্তিক পুজোর আবহে উদয়ের গাড়িতে চুপিচুপি কার্তিক ঠাকুর রেখে জীবনের সবচেয়ে বড় প্র্যাঙ্কটা করে বসল তাঁর ধারাবাহিক ‘পরিণীতা’-র গোটা টিম।

উদয়ের গাড়িতে কার্তিক ফেলল টিম পরিণীতা! ‘বাচ্চা এত তাড়াতাড়ি হচ্ছে না’, জানাল বউ অনামিকা
উদয়ের গাড়িতে কার্তিক ফেলল টিম পরিণীতা! ‘বাচ্চা এত তাড়াতাড়ি হচ্ছে না’, জানাল বউ অনামিকা

স্বামীর সঙ্গে ঘটা এই মজার কাণ্ডের কথা সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্ত্রী অনামিকা চক্রবর্তী। তবে কার্তিক ঠাকুর বাড়িতে এলেও, এখনই যে পরিবারে নতুন সদস্য আসছে না, তাও বেশ মজার ছলেই স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।

প্র্যাঙ্কস্টার উদয়ের সঙ্গেই টিম ‘পরিণীতা’-র বড় প্র্যাঙ্ক:

সারাদিনের শুটিং শেষে বাড়ি ফেরার পথেই ঘটে এই মজার ঘটনা। উদয়ের গাড়িতে নিঃশব্দে কার্তিক ঠাকুর বসিয়ে দেন ‘পরিণীতা’ ধারাবাহিকের সহকর্মীরা। স্বামীর এই অবস্থায় বেশ মজা পেয়েছেন অনামিকাও। ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, ‘জীবনের সবথেকে বড় প্র্যাঙ্ক আজ উদয়ের সাথে হয়েছে। আজ শুট থেকে ফেরার সময় ওর গাড়িতে কার্তিক ঠাকুর রাখা হয়েছে। যে ছেলেটা জীবনে সবার সাথে প্র্যাঙ্ক করেছে, আজ তার সঙ্গে সবচেয়ে বড় প্র্যাঙ্ক করে দিয়েছে টিম ‘পরিণীতা’। আর আমিও সেটার সঙ্গে জড়িয়ে গেছি।’

‘এত রাতে পুরোহিত জোগাড় করতে পারিনি, কাল পুজো হবে’:

প্রচলিত রীতি অনুযায়ী, বাড়িতে কার্তিক ঠাকুর এলে নিয়ম নিষ্ঠা মেনে পুজো করতে হয়। আচমকা এমন সারপ্রাইজ পেয়ে কিছুটা বিপাকে পড়লেও, পুজোর আয়োজনে কোনো ত্রুটি রাখতে চাইছেন না অনামিকা। পরদিন সকালেই পুজোর সমস্ত জোগাড় করবেন বলে জানিয়েছেন তিনি, ‘কী করব এখন? কার্তিক ঠাকুরকে এখন আগামী তিন বছর পুজো করতেই হবে। যা হয় সবই কানেক্টেড। এত রাতে ঠাকুর এসেছে, আমি পুরোহিত জোগাড় করতে পারিনি। কাল আমার লেট কল টাইম, তাই আমি বেঁচে গেছি। কাল সকালে উঠে সব জোগাড় করব, কাল পুজো হবে বাড়িতে।’

সন্তান পরিকল্পনা নিয়ে অনামিকার মজার বার্তা:

নবদম্পতির বাড়িতে কার্তিক ফেলার অর্থই হলো শীঘ্রই সন্তান আগমনের শুভকামনা জানানো। তবে অনুরাগীদের মনে যাতে কোনো জল্পনা তৈরি না হয়, সেজন্য হাসিমুখেই আসল কথাটি বলে দিয়েছেন অনামিকা। তাঁর কথায়, ‘কেন নয়? সব কিছুই কোনো কারণের জন্য হয়। তা বলে এত তাড়াতাড়ি বাচ্চা হবে না।’

উদয় ও অনামিকার বাড়িতে কার্তিক আগমনের এই মিষ্টি মুহূর্ত ঘিরে ইতিমধ্যেই শুভেচ্ছা ও হাসি-ঠাট্টায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগী ও সহকর্মীরা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More